Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কোর্ট মার্শালে সাবেক আইএসআই প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
12 December, 2025, 10:50 am
Last modified: 12 December, 2025, 11:01 am

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

কোর্ট মার্শালে সাবেক আইএসআই প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথম কোনও আইএসআই প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল হলো। আইএসআই প্রধানকে দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
বিবিসি
12 December, 2025, 10:50 am
Last modified: 12 December, 2025, 11:01 am
ছবি: আইএসপিআর

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) এর প্রধান ছিলেন ফয়েজ। বর্তমানে কারাবন্দী ইমরান খান ওই সময় পাকিস্তানের সরকারপ্রধান ছিলেন। সরকারে দায়িত্ব পালনের সময় তার ঘনিষ্ঠ ও কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন ফয়েজ। ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে তিনি আগাম অবসর নেন।

পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথম কোনও আইএসআই প্রধানের বিরুদ্ধে কোর্ট মার্শাল হলো। আইএসআই প্রধানের পদটিকে দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষমতাধর পদ হিসেবে বিবেচনা করা হয়। ফয়েজ হামিদের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে ২০২৪ সালের ১২ আগস্ট শুরু হওয়া বিচার প্রক্রিয়া ১৫ মাস ধরে চলছিল।

ফয়েজ হামিদের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে ছিল—রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতার ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতিসাধন।

আইএসপিআর জানায়, ফয়েজ তার পছন্দের আইনি দল নিয়ে লড়াইয়ের সুযোগ পেয়েছেন। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করতে পারবেন। তবে সামরিক আদালতে বিচার হওয়ায় মামলার বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনা হয়নি।

ফয়েজ হামিদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর হওয়া সহিংস বিক্ষোভে তার সম্পৃক্ততার অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

তার আইনজীবী মিয়ান আলী আশফাক বলেন, 'আমার মক্কেল এক হাজার ভাগ নির্দোষ, কিন্তু এটি আদালতের সিদ্ধান্ত।' তিনি আরও জানান, রায় সম্পর্কে তারা অবগত ছিলেন না; আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই তারা বিষয়টি জানতে পারেন।

'আমরা এখন রায়ের অনুলিপি চাইবো। হাতেই পাওয়া মাত্র তা পর্যালোচনা করে আপিল করবো। আপিলের প্রথম ধাপ হবে সেনাপ্রধানের কাছে। আমরা আশাবাদী, পরবর্তী ফোরামে ন্যায়বিচার পাব,' বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / আইএসআই / সাবেক আইএসআই প্রধান / গোয়েন্দাপ্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • এক ঘণ্টার বেশি ফোনালাপ: পেজেশকিয়ানকে যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবগত করলেন শাহবাজ
  • হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের আরও ২০ জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতি: সৌদি, তুরস্ক ও মিশরকে নিয়ে বৈঠকের আয়োজন করছে পাকিস্তান
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net