Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইউক্রেন শান্তি পরিকল্পনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় 'অগ্রগতি' দেখছেন জেলেনস্কি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 December, 2025, 11:00 am
Last modified: 07 December, 2025, 10:58 am

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

ইউক্রেন শান্তি পরিকল্পনা: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় 'অগ্রগতি' দেখছেন জেলেনস্কি

জেলেনস্কি বলেন, ‘রক্তপাত বন্ধ করা এবং রাশিয়ার নতুন করে পূর্ণ মাত্রার হামলার হুমকি দূর করতে পারে— এমন অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট পর্যালোচনা করেছি।’
টিবিএস ডেস্ক
07 December, 2025, 11:00 am
Last modified: 07 December, 2025, 10:58 am
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: ইপিএ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে তার একটি 'খুবই গঠনমূলক' ফোনালাপ হয়েছে। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, তারা আলোচনা করেছেন কীভাবে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শেষ করার সম্ভাব্য যে কোনও চুক্তি মেনে চলবে তা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে তিনি 'দৃঢ়প্রতিজ্ঞ'।

ইউক্রেনীয় কর্মকর্তারাও মায়ামি থেকে এ ফোন কলে যোগ দেন। এ কর্মকর্তারা মায়ামিতে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে তৃতীয় দিনের আলোচনায় অংশগ্রহণ করছেন।

তবে মস্কো কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় বলেই মনে হচ্ছে, এবং তারা ইউক্রেন জুড়ে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি এক্স-এ বলেছেন, 'সত্যিকারের শান্তি অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে কাজ চালিয়ে যেতে ইউক্রেন দৃঢ়প্রতিজ্ঞ।'

তিনি বলেন, 'রক্তপাত বন্ধ করা এবং রাশিয়ার নতুন করে পূর্ণ মাত্রার হামলার হুমকি দূর করতে পারে— এমন অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট পর্যালোচনা করেছি।'

এদিকে রাশিয়া রাতভর ইউক্রেনের ওপর আরও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের মিত্ররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, তিনি জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং তার প্রতি 'পূর্ণ সংহতি' জানিয়েছেন।

মাখোঁ আরও বলেন, 'উত্তেজনা কমাতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে ফ্রান্স সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

এর আগে ম্যাঁখো নিশ্চিত করেছেন যে তিনি আগামী সোমবার লন্ডনে জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

চার নেতা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তাদের চলমান আলোচনাগুলো নিয়ে বৈঠক করবেন। তাদের এ বৈঠকের লক্ষ্য যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি চুক্তি করা।

এর দুই সপ্তাহ আগে তারা ভার্চুয়ালি বৈঠক করেছিলেন, যেখানে যুদ্ধবিরতি হলে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনে মোতায়েন করা যেতে পারে—এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

স্যার কিয়ার বারবার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে নিজের ভবিষ্যৎ নিজেকেই নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেছেন, 'কোয়ালিশন অব দ্য উইলিং'-এর শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন শান্তিরক্ষী বাহিনীর ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে মোতায়েন করা যে কোনো সেনা সদস্যই রাশিয়ার কাছে 'বৈধ লক্ষ্যবস্তু' হবে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, শুক্রবার রাতে রাশিয়া ৬৫৩টি ড্রোন এবং ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

একটি হামলা কিয়েভের দক্ষিণ-পশ্চিমে ফাস্তিভ শহরের একটি রেলওয়ে হাবে আঘাত হানে, যেখানে প্রধান স্টেশন ভবনটি ধ্বংস করা হয় এবং একাধিক রেলগাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রুশ হামলায় দেশের আটটি অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ব্যাপকভাবে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে।

রাশিয়া বলেছে, তাদের সর্বশেষ হামলাগুলো সামরিক–শিল্প কারখানা, জ্বালানি অবকাঠামো এবং বন্দর সুবিধাসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করেই চালানো হয়েছে।

মস্কোতে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকরা রাশিয়াকে 'দীর্ঘমেয়াদি শান্তির প্রতি গুরুতর অঙ্গীকার' দেখানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি প্রস্তাব গ্রহণে ইউক্রেনকে রাজি করাতে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে ফ্লোরিডায় চলা আলোচনা তৃতীয় দিনে গড়িয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে উইটকফ জানান যে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে তাঁর দুই দিনের বৈঠক "গঠনমূলক" ছিল।

বিবৃতিতে বিশদ বিবরণ না দিয়ে বলা হয়েছে যে উইটকফ ও উমেরভ "নিরাপত্তা ব্যবস্থার কাঠামোর বিষয়ে একমত হয়েছেন" এবং "একটি দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ সক্ষমতা নিয়ে আলোচনা করেছেন"।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শেষ করার বিষয়টি নির্ভর করছে রাশিয়ার "উত্তেজনা কমানো ও হত্যা বন্ধের দিকে পদক্ষেপ" নেওয়ার প্রস্তুতির ওপর।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন শান্তি পরিকল্পনা / যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা / উইটকফ / উমেরভ / ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি / বৈঠক / গঠনমূলক / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো; বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • রাতে নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net