Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

আন্তর্জাতিক

সিএনএন
26 November, 2025, 10:30 am
Last modified: 26 November, 2025, 10:31 am

Related News

  • পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক

পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

ইতালিতে এ ধরনের নথি নবায়নের ক্ষেত্রে নিজে উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই ছেলে মেকআপ, পরচুলা ও মায়ের পোশাক পরে তারই ছদ্মবেশে অফিসে হাজির হন।
সিএনএন
26 November, 2025, 10:30 am
Last modified: 26 November, 2025, 10:31 am
বাম থেকে: মৃত গ্রাজিয়েলা দাল’ওলিও এবং তার সাজে তার ছেলে (নাম প্ররকাশ করা হয়নি)। ছবি: মানতুয়া পুলিশ

ইতালির উত্তরাঞ্চলে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। বৃদ্ধা মায়ের সাজে তারই আইডি কার্ড নবায়নের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন ৫৭ বছর বয়সী এক ব্যক্তি। ঘাড়, হাত ও চিবুকের কালো লোম দেখেই কর্মকর্তারা সন্দেহ করেন, আর সেখান থেকেই প্রকাশ্যে আসে এক ভয়ংকর অপরাধের সত্যতা।

মানতুয়া পুলিশের এক মুখপাত্র সিএনএনকে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তিনি গ্রাজিয়েলা দাল'ওলিওর ছেলে। গ্রাজিয়েলা ২০২২ সালে ৮২ বছর বয়সে বর্গো ভার্জিলিও শহরে মারা যান।

পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন সাবেক নার্স এবং বর্তমানে বেকার। তিনি মায়ের মৃত্যুর তথ্য কর্তৃপক্ষের কাছ থেকে গোপন রেখেছিলেন।

সম্প্রতি বৃদ্ধার আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা নবায়ন করা প্রয়োজন হয়। ইতালিতে এ ধরনের নথি নবায়নের ক্ষেত্রে নিজে উপস্থিত থাকা বাধ্যতামূলক। তাই ছেলে মেকআপ, পরচুলা ও মায়ের পোশাক পরে তারই ছদ্মবেশে অফিসে হাজির হন।

কাগজপত্র যাচাইয়ের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সন্দেহজনক মনে করে ঊর্ধ্বতনদের জানান। পরে ওই ব্যক্তিকে আবার মিউনিসিপ্যাল অফিসে হাজির হতে বলা হয়।

পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, 'মায়ের বেশ'ধরা ওই ব্যক্তি নিজেই গাড়ি চালিয়ে অফিসে এসেছেন—যা অবাস্তব, কারণ তার মায়ের কখনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তী সময়ে পুলিশ বৃদ্ধার বাড়িতে অভিযান চালায়। লন্ড্রি রুমের আলমারিতে স্লিপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গ্রাজিয়েলার মমি হয়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, সাবেক নার্স হওয়ায় ওই ব্যক্তি পচন রোধ করতে সিরিঞ্জ দিয়ে মায়ের শরীর থেকে তরল বের করে নিতেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ মুখপাত্র জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মরদেহ গোপন রাখা, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, ছদ্মবেশ ধারণ এবং সরকারি নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

পুলিশের মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় ওই ব্যক্তিকে স্থানীয় কারাগারে রাখা হয়েছে।

ইতালির আর্থিক অপরাধ বিষয়ক পুলিশ 'গার্দিয়া দি ফিনানজা'-র তথ্যমতে, দেশটিতে রাষ্ট্রীয় পেনশন জালিয়াতি বেশ সাধারণ একটি ঘটনা। মৃত ব্যক্তির পেনশন তোলার জন্য অন্যের পরিচয় ব্যবহার করার দায়ে প্রতিবছর বহু মানুষ গ্রেপ্তার হন।

ইতালিতে মৃত্যু নিবন্ধন ব্যবস্থা ও সরকারি সেবাখাতগুলোর মধ্যে সবসময় সমন্বয় থাকে না। ফলে মৃত্যুর খবর সরকারি খাতায় নথিভুক্ত হতে কখনো কখনো কয়েক বছরও লেগে যায়। এই সুযোগে স্থানীয় পেনশন অফিসে কেউ মৃত্যুর খবর না জানানো পর্যন্ত মৃত ব্যক্তির নামে পেনশনের টাকা আসতেই থাকে।

Related Topics

টপ নিউজ

পেনশন / জালিয়াতি / সাজ / মৃত মা / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net