Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:40 am
Last modified: 13 February, 2026, 03:47 am

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির

আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে যে-ই ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক পার্টি তাকে সহায়তা করবে। কিন্তু জালিয়াতির মাধ্যমে সরকার গঠিত হলে দেশে আস্থার সংকট বা কনফিডেন্সের শূন্যতা তৈরি হবে।’
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:40 am
Last modified: 13 February, 2026, 03:47 am
ছবি: সৌজন্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক আকারে ফলাফল টেম্পারিং [কারচুপি] ও সুপরিকল্পিত জালিয়াতির গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি দাবি করেছেন, বিশেষ করে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতে ফলাফল বদলে দিতে মনস্তাত্ত্বিক চাপ ও প্রশাসনিক কারসাজি চালানো হচ্ছে।

আজ (১৩ ফেব্রুয়ারি) রাত ২টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব অভিযোগ তুলে ধরেন।

ঢাকা-১৩, ঢাকা-১৫, ঢাকা-১৬ ও ঢাকা-১৭ আসনের পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, 'আমরা অত্যন্ত শঙ্কার সাথে লক্ষ্য করছি যে, কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে। ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমিরের আসনে ২০-২২ হাজার ভোটের ব্যবধান বজায় থাকলেও হঠাৎ করেই কোনো যৌক্তিক কারণ ছাড়াই বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।'

তিনি আরও অভিযোগ করে বলেন, 'ঢাকা-১৭ আসনে ৫০টি কেন্দ্রের গণনা শেষ না হতেই তড়িঘড়ি করে বিজয় ঘোষণা করা হয়েছে। আবার ঢাকা-১৯ আসনে আমাদের প্রার্থীর ৪৬০ ভোটকে বিএনপির প্রার্থীর ঝুলিতে এবং তাদের ৬০০ ভোটকে আমাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত হাস্যকর ও চাইল্ডিশ ওয়েতে করা হচ্ছে।'

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ঢাকা-৮ আসনের একটি কল রেকর্ড ফাঁসের দাবি তুলে ধরেন। তিনি বলেন, সেখানে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে জেতাতে বাতিল ভোটগুলোকে গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার ভাষ্যমতে, 'আরপিও অনুযায়ী মার্কার বক্সে সিল না পড়লে সেই ভোট বাতিল। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ইসি সচিবের নাম ভাঙিয়ে সেই বাতিল ভোটগুলোকে ধানের শীষের পক্ষে যোগ করেছেন।'

ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'যেসব কেন্দ্রে আমাদের প্রার্থীরা এগিয়ে আছেন, সেগুলোর ফলাফল সন্ধ্যা ৭টায় গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা রাত ১২টা পর্যন্ত তা ঝুলিয়ে রেখেছেন। এটি একটি কৃত্রিম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা যাতে মিডিয়ার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যায়।'

আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, 'সুষ্ঠু নির্বাচনে যে-ই ক্ষমতায় আসুক, জাতীয় নাগরিক পার্টি তাকে সহায়তা করবে। কিন্তু জালিয়াতির মাধ্যমে সরকার গঠিত হলে দেশে আস্থার সংকট বা কনফিডেন্সের শূন্যতা তৈরি হবে।'

এ সময় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, 'এই অভিযোগগুলো খতিয়ে না দেখা পর্যন্ত এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ওই আসনগুলোর ফলাফল যেন ঘোষণা করা না হয়।'

তিনি আরও যোগ করেন, 'ঢাকা-১১ আসনে আমাদের প্রার্থী নাহিদ ইসলাম প্রায় ৬,০০০ ভোটে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তা মাত্র ১,৫০০ ভোটের ব্যবধান দেখাচ্ছেন। আমরা এই আসনের ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।'

পরিকল্পিত ষড়যন্ত্র ও ফলাফল টেম্পারিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, জোটগতভাবে আলোচনা করে তারা খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করবেন।

Related Topics

টপ নিউজ

এনসিপি / নির্বাচন / ভোট / জালিয়াতি / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net