Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
শির সাথে ফোনালাপ, এপ্রিলে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
25 November, 2025, 10:40 am
Last modified: 25 November, 2025, 10:46 am

Related News

  • ট্রাম্পের প্রত্যাশার চেয়ে দেরিতে আসতে পারে ইরানের অর্থনৈতিক ধস
  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা

শির সাথে ফোনালাপ, এপ্রিলে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প

বিবিসি
25 November, 2025, 10:40 am
Last modified: 25 November, 2025, 10:46 am
ফাইল ছবি: রয়টার্স

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর আগামী এপ্রিলে বেইজিং সফরে যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী বছরের শেষের দিকে শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) দুই নেতার মধ্যে এক ফোনালাপের পর ট্রাম্প ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রায় এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় সাক্ষাতের পর সোমবার দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ফোনালাপ হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, আলোচনায় বাণিজ্যের বিষয়টিই প্রাধান্য পেয়েছে। তবে ট্রাম্প ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাণিজ্য ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল [মাদক] সমস্যা এবং তাইওয়ান ইস্যু নিয়েও কথা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী!'

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সমতা, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সঠিক পথে এগিয়ে নেওয়া উচিত। সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি ইতিবাচক ও স্থিতিশীল গতিপথ বজায় রেখেছে, যা আন্তর্জাতিক মহলে স্বাগত জানানো হয়েছে।

গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে দুই নেতার সাক্ষাতের পর শুল্ক বা ট্যারিফ নিয়ে একধরণের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল প্রবাহ কমানোর লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ২০ শতাংশ শুল্ক অর্ধেক করার সিদ্ধান্ত নেয়। এরপর যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসে। এর জেরে চীনও তাদের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা স্থগিত করে। বর্তমানে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক গড়ে ৫০ শতাংশের নিচে রয়েছে।

ফোনালাপে শি জিনপিং ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন, চীনের 'যুদ্ধপরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার' রূপকল্প বাস্তবায়নে তাইওয়ানের 'চীনে ফিরে আসা' অপরিহার্য।

স্বশাসিত তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র জাপানের সঙ্গে চীনের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন চলছে। চলতি মাসের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ানে চীনের যেকোনো হামলা জাপানকে সামরিক পদক্ষেপে বাধ্য করতে পারে। 

জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাসও এর আগে জানিয়েছিলেন, চীনের জবরদস্তিমূলক আচরণের মুখে যুক্তরাষ্ট্র টোকিওর পাশে থাকবে। তবে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে ফোনালাপ নিয়ে কথা বললেও তাইওয়ান প্রসঙ্গটি উল্লেখ করেননি।

Related Topics

টপ নিউজ

শি জিনপিং / ডোনাল্ড ট্রাম্প / বেইজিং / ফোনালাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ট্রাম্পের প্রত্যাশার চেয়ে দেরিতে আসতে পারে ইরানের অর্থনৈতিক ধস
  • ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net