ট্রাম্প বললেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা ‘বেশি দিন টিকতে পারবেন না’
নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ইরানি ধর্মীয় সংস্থা ভোট দিয়েছে বলে জানা গেছে।
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে যদি তার অনুমোদন নেওয়া না হয়, তাহলে সেই নেতা 'বেশি দিন টিকতে পারবেন না'।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, "তার বিষয়ে আমাদের থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের কাছ থেকে অনুমোদন না পান, তবে তিনি বেশিদিন টিকতে পারবেন না।"
নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ইরানি ধর্মীয় সংস্থা ভোট দিয়েছে বলে জানা গেছে এবং শীঘ্রই একটি নাম ঘোষণা করা হবে।
