Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা হবে অস্থায়ী; আশ্রয়নীতি সংস্কারে বড় পরিবর্তন

আন্তর্জাতিক

রয়টার্স
16 November, 2025, 08:10 pm
Last modified: 16 November, 2025, 08:20 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

যুক্তরাজ্যে শরণার্থী মর্যাদা হবে অস্থায়ী; আশ্রয়নীতি সংস্কারে বড় পরিবর্তন

অভিবাসন ইস্যুতে ডানপন্থি জনতোষণবাদী রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা বাড়ছে এবং তারা রাজনৈতিক আলোচনার এজেন্ডা নির্ধারণে প্রভাব বিস্তার করছে।
রয়টার্স
16 November, 2025, 08:10 pm
Last modified: 16 November, 2025, 08:20 pm

ব্রিটিশ সরকার জানিয়েছে, শরণার্থী নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করেছে তারা। নতুন নিয়মে কেউ যুক্তরাজ্যে আশ্রয় পেলেও স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে ২০ বছর অপেক্ষা করতে হবে।

ছোট নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাজ্যে প্রবেশ এবং আশ্রয়প্রার্থীদের আবেদন কমাতেই সরকার শরণার্থী নীতিতে এ বড় সংস্কার আনতে চাইছে। যা আধুনিক সময়ে দেশটির শরণার্থী নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন হবে।

সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ সংক্রান্ত নতুন পরিকল্পনার ঘোষণা দেবেন। 

লেবার সরকার গত কয়েক মাস ধরে অভিবাসন নীতি কঠোর করছে, বিশেষত ফ্রান্স থেকে ছোট নৌকায় অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা ঠেকাতে। কারণ অভিবাসন ইস্যুতে ডানপন্থি জনতোষণবাদী রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা বাড়ছে এবং তারা রাজনৈতিক আলোচনার এজেন্ডা নির্ধারণে প্রভাব বিস্তার করছে।

এই অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, তারা ডেনমার্কের মডেল থেকে অনুপ্রেরণা নিচ্ছে—যা ইউরোপের সবচেয়ে কঠোর নীতিগুলোর একটি। একইসঙ্গে এই নীতিকে পশ্চিমা দেশগুলোতে বাড়তে থাকা অভিবাসনবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এই ধরণের বিধিনিষেধের সমালোচনা করে আসছে।

অস্থায়ী মর্যাদা, নিয়মিত পর্যালোচনার আওতায়

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট কিছু আশ্রয়প্রার্থীর জন্য আইনি সহায়তা—যেমন আবাসনের সুযোগ ও সাপ্তাহিক ভাতা—প্রত্যাহার করা হবে।

দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, তাঁর মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ সেইসব আশ্রয়প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে—যারা কাজ করতে সক্ষম হয়েও কাজ করে না এবং যারা আইন ভঙ্গ করে। করদাতাদের অর্থে সহায়তা দেওয়া হবে তাঁদেরকেই—যারা ব্রিটিশ অর্থনীতি ও স্থানীয় সমাজে অবদান রাখছেন।

মন্ত্রণালয় আরও জানায়, শরণার্থীদের সুরক্ষা এখন থেকে ''অস্থায়ী, নিয়মিত পর্যালোচনাধীন এবং বাতিলযোগ্য'' হবে, যদি তাঁদের নিজ দেশ ''নিরাপদ'' হিসেবে বিবেচিত হয়।

শাবানা মাহমুদ স্কাই নিউজকে বলেন, ''ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমাদের ব্যবস্থা অনেক উদার। পাঁচ বছর পর এদেশে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি মেলে—আমরা তা পরিবর্তন করছি।''

তিনি বলেন, নতুন ব্যবস্থায় প্রতি দুই বছর ছয় মাস পর শরণার্থীর মর্যাদা পর্যালোচনা করা হবে—এবং ''এই দেশে তাঁদের স্থায়ী বসবাসের পথ হবে ২০ বছরের দীর্ঘ প্রক্রিয়া''।

মাহমুদ আরও জানান, আগামীকাল সোমবার তিনি অভিবাসননীতির পরিবর্তনগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন, যার মধ্যে থাকবে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের অনুচ্ছেদ ৮–এর বিষয়ে ঘোষণা।

যুক্তরাজ্যের সরকার বলছে, তারা ইউরোপীয় মানবাধিকার কনভেনশনে (ইসিএইচআর) থাকতে চায়, তবে অনুচ্ছেদ ৮ -এ পারিবারিক জীবনের অধিকার সম্পর্কে যে ব্যাখ্যা রয়েছে, তা পাল্টাতে চায়।

মাহমুদ বলেন, এটি ''এমনভাবে প্রয়োগ করা হচ্ছে, যা অভিবাসন নিয়ম অনুযায়ী যাদের দেশে থাকার অধিকার নেই—তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।''

এদিকে সরকারের এই কঠোর নীতি দেশটিতে কড়া সমালোচনার মুখে পড়েছে। ১০০টিরও বেশি ব্রিটিশ দাতব্য সংস্থা মাহমুদকে চিঠি লিখে অভিবাসীদের দোষারোপ বন্ধ করতে এবং ''ক্ষতিকর, প্রদর্শনমূলক নীতি'' বাদ দেওয়ার আহ্বান জানায়। সংগঠনগুলোর মতে, এসব পদক্ষেপ সমাজে বর্ণবাদ ও সহিংসতা উসকে দিচ্ছে।

বেশকিছু জরিপ বলছে, অভিবাসন এখন অর্থনীতির চেয়েও ব্রিটিশ ভোটারদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। গত গ্রীষ্মে করদাতার অর্থে হোটেলে রাখা আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

২০২৫ সালের মার্চে শেষ হওয়া বছরে দেশটিতে আশ্রয়লাভের আবেদন করেছে ১,০৯,৩৪৩ জন—যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি এবং ২০০২ সালের রেকর্ড ১,০৩,০৮১–এরও উপরে।

মাহমুদ বলেন, সরকার আরও ''নিরাপদ ও বৈধ'' পথে আশ্রয়ের সুযোগ বাড়ানোর কথা ভাবছে। 
 

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / আশ্রয় নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net