Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
কুয়াশার আড়ালে রুশ বাহিনীর অগ্রযাত্রা, পোকরোভস্কে তীব্র লড়াই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 November, 2025, 06:35 pm
Last modified: 13 November, 2025, 06:38 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

কুয়াশার আড়ালে রুশ বাহিনীর অগ্রযাত্রা, পোকরোভস্কে তীব্র লড়াই

সবচেয়ে সক্রিয় সংঘর্ষ এখন পোকরোভস্ক ঘিরেই চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা বেসামরিক গাড়ি ও মোটরসাইকেলে চড়ে কুয়াশাচ্ছন্ন রাস্তায় প্রকাশ্যেই চলাচল করছে।
টিবিএস ডেস্ক
13 November, 2025, 06:35 pm
Last modified: 13 November, 2025, 06:38 pm
পোকরোভস্কে কুয়াশাচ্ছন্ন একটি সড়কে মোটরসাইকেল আরোহী রুশ সেনারা। ছবি: বিবিসি

ঘন কুয়াশার সুযোগ নিয়ে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের আরও গভীরে প্রবেশ করেছে। খবর বিবিসির।

ইউক্রেনের সপ্তম এয়ারবর্ন অ্যাসল্ট কোর জানিয়েছে, আবহাওয়া বিশেষ করে ঘন কুয়াশা রাশিয়াকে শহরটিতে আরও বেশি সংখ্যক সৈন্য ঢোকানোর সুযোগ দিয়েছে। মস্কো এখন ধ্বংসস্তূপে পরিণত শহরটিকে ঘিরে ফেলে, সেখানে থাকা ইউক্রেনীয় বাহিনীকে অবরুদ্ধ করার প্রচেষ্টা জোরদার করেছে।

রাশিয়ার সেনারা এক বছরেরও বেশি সময় ধরে পোকরোভস্ক দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইউক্রেনীয় সেনারা বলছে, বর্তমানে শহরটিতে প্রায় ৩০০ থেকে ৫০০ রুশ সেনা অবস্থান করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিস্থিতি এখনো "অত্যন্ত কঠিন।"

এদিকে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া ফ্রন্টে পরিস্থিতি "উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে", যেখানে ইউক্রেন তিনটি বসতির নিয়ন্ত্রণ হারিয়েছে।

তবে সিরস্কির দাবি, সবচেয়ে সক্রিয় সংঘর্ষ এখন পোকরোভস্ক ঘিরেই চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা বেসামরিক গাড়ি ও মোটরসাইকেলে চড়ে কুয়াশাচ্ছন্ন রাস্তায় প্রকাশ্যেই চলাচল করছে।

বিবিসি ভিডিওটির অবস্থান যাচাই করে জানিয়েছে, এটি শহরের দক্ষিণ প্রান্তের সেলিদোভে–পোকরোভস্ক মহাসড়কে ধারণ করা হয়েছিল।

ইউক্রেনের ৬৮তম ব্রিগেডের "শেরশনি দোভবুশা" ইউনিটের এক ড্রোন পাইলট, যিনি "গুজ" ছদ্মনামে পরিচিত, বিবিসিকে বলেছেন যে কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে আকাশ থেকে নজরদারি কার্যত বন্ধ হয়ে যায়।

তার ভাষায়, "এই কারণেই রাশিয়ানরা সাহস করে যানবাহনের সারি নিয়ে হামলা চালায় — যা স্বাভাবিক অবস্থায় (কুয়াশার চাদর না থাকলে) ইউক্রেনীয় ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যেত।"

গুজ বলেন, তার ইউনিট নিয়মিতভাবে পায়ে হেঁটে বা মোটরবাইকে এগোনো ছোট রুশ দলগুলো শনাক্ত ও ধ্বংস করছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা আক্রমণ প্রতিরোধেও তারা অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।

তিনি দাবি করেন, ওই কনভয়টি আংশিকভাবে ধ্বংস করা হয়, তবে আবহাওয়ার কারণে ভিডিও পর্যবেক্ষণ সম্ভব না হওয়ায় পুরো ইউনিট ধ্বংস হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট জেলেনস্কি অনুমান করেছিলেন, পোকরোভস্কে প্রায় ৩০০ রুশ সৈন্য লড়ছে। সাম্প্রতিক ভিডিও এবং সামরিক সূত্রের তথ্য বলছে, সেই সংখ্যা আরও বেড়েছে। বুধবার ইউক্রেনীয় সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে শহরের দক্ষিণাংশ এখন রুশ নিয়ন্ত্রণে।

ইউক্রেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ডিপস্টেট-এর মানচিত্র বিশ্লেষণ অনুযায়ী, পোকরোভস্কের বেশিরভাগ অঞ্চলেই রুশ বাহিনী এখন ঘিরে ফেলেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, শহরটির পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

গুজ বলেন, শহরের অনেক অংশ এখন "ধূসর অঞ্চলে" পরিণত — যেখানে কোনো পক্ষেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। "আমরা হয়তো একটি ভবন ধরে রেখেছি, কিন্তু পাশের ভবনেই শত্রুরা রয়েছে। তারা পেছন দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করছে," তিনি বলেন।

মস্কো এখন পোকরোভস্ক এবং পার্শ্ববর্তী মিরনোহ্রাদ শহরকে ঘিরে এক মরণফাঁদ তৈরির চেষ্টা করছে।

এই অবরোধ সম্পূর্ণ না হলেও, রুশ ড্রোনগুলো ইতিমধ্যে শহরের প্রবেশ ও নির্গমনপথে এফপিভি ড্রোন ব্যবহার করে হামলা চালাতে পারছে।

অবরোধ ঠেকাতে ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলের সুভোরোভে ও রদিনস্কে এলাকায় রুশ সেনাদের কিছুটা পিছু হটিয়েছে, যাতে দুই দিকের রুশ ফ্রন্টের মধ্যে ফাঁক তৈরি হয়।
ওদিকে রাশিয়ান সেনারাও এখন পোকরোভস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহ লাইন কেটে ফেলার চেষ্টা করছে।

ড্রোন ও আর্টিলারি হামলার পাশাপাশি রুশ সেনারা স্থলপথেও সরাসরি আক্রমণ চালাচ্ছে বলে ইউক্রেনীয় ড্রোন পাইলট "গুজ" জানিয়েছেন।

এই কৌশলকে "ইনফিলট্রেশন" বা অনুপ্রবেশ পদ্ধতি বলা হয়, যা সাম্প্রতিক সময়ে কার্যকর প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক কস্তিয়ানতিন মাশোভেৎস।

তার বিশ্লেষণ অনুযায়ী, রুশ বাহিনী পরিকল্পিতভাবে ইউক্রেনের এফপিভি ড্রোন পাইলটদের টার্গেট করছে, যাতে তারা ছোট রুশ ইউনিটগুলোর গতিবিধি শনাক্ত করতে না পারে।

মাশোভেৎস আরও বলেন, শহুরে এলাকায় রুশ সৈন্যরা অনেক সময় স্থানীয় নাগরিক বা ইউক্রেনীয় সেনার ছদ্মবেশে অনুপ্রবেশ করে। তাদের লক্ষ্য— ইউক্রেনীয় প্রতিরক্ষায় বিভ্রান্তি তৈরি করা, এরপর মূল বাহিনী এগিয়ে আসে।

একইসঙ্গে ক্রেমলিন উত্তর-পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক এবং দক্ষিণের জাপোরিঝঝিয়া ফ্রন্টেও অগ্রযাত্রা জোরদার করছে।

ইউক্রেনের জয়েন্ট অপারেশন ফোর্সের মুখপাত্র ভিক্টর ত্রেগুবোভ রাশিয়ার দাবিকে অস্বীকার করেছেন যে তারা কুপিয়ানস্ক ঘিরে ফেলেছে। তবে তিনি স্বীকার করেছেন, শহরের দক্ষিণাংশে রুশ সেনারা উপস্থিত এবং পরিস্থিতি সেখানে "খুবই জটিল।"

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রুশ বাহিনী / পোকরোভস্ক / কুয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net