Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
রূপকথার গল্পগুলো হতে পারে আপনার ধারণার চেয়েও অনেক প্রাচীন

আন্তর্জাতিক

স্মিথসোনিয়ান ম্যাগাজিন
12 November, 2025, 07:45 pm
Last modified: 12 November, 2025, 08:00 pm

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

রূপকথার গল্পগুলো হতে পারে আপনার ধারণার চেয়েও অনেক প্রাচীন

এই বিশ্লেষণে দেখা যায়, অনেক গল্পই অন্য প্রাচীন গল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রায় এক-চতুর্থাংশ গল্পের উৎস পাওয়া গেছে অত্যন্ত প্রাচীন সময় থেকে।
স্মিথসোনিয়ান ম্যাগাজিন
12 November, 2025, 07:45 pm
Last modified: 12 November, 2025, 08:00 pm

সচিত্র একটি রূপকথার বইয়ের দৃশ্য । ছবি: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

কয়েকশ বছর আগে ব্রাদার্স গ্রিম, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন এবং শার্ল পেরো'র মতো লেখকেরা রাজকন্যা, দুষ্ট দৈত্য, অন্ধকার বন, বিচিত্র সব মন্ত্র ও অপূর্ণ প্রেমের গল্পগুলোকে শিশুসাহিত্যের বইয়ে তুলে ধরেছিলেন। কিন্তু তারা রূপকথার যে গল্পগুলো লিখে রেখেছিলেন, সেগুলোর বয়স আসলে কত পুরোনো? নতুন এক গবেষণা বলছে, এসব গল্পের উৎপত্তি প্রাগৈতিহাসিক যুগ পর্যন্ত গড়ায়।

রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় একজন লোককথাবিদ ও একজন নৃতত্ত্ববিদ দাবি করেছেন, "রাম্পেলস্টিল্টস্কিন" এবং "জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক"-এর মতো গল্পগুলো আসলে ধারণার চেয়েও অনেক পুরোনো। তারা বলছেন, এই ক্লাসিক গল্পগুলোর কিছু অংশ ৪,০০০ থেকে ৫,০০০ বছর আগের। আগে যে ধারণা হতো, ব্রাদার্স গ্রিমের মতো রূপকথার সংকলকরা কয়েকশো বছরের প্রাচীন গল্পগুলো সংগ্রহ করেছেন— বিশেষজ্ঞদের এ বক্তব্য সেই দাবিকে খণ্ডন করে।

ইতিহাসভিত্তিক তথ্য দিয়ে রূপকথার গল্পের বয়স নির্ধারণ করা প্রায় অসম্ভব। কারণ এসব গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। তাই প্রচলিত ইতিহাস বা নৃতত্ত্বের পদ্ধতিতে এর উৎস নির্ণয় কঠিন। গবেষকরা তাই জীববিজ্ঞানের "ফাইলোজেনেটিক বিশ্লেষণ" পদ্ধতি ব্যবহার করেছেন—যা সাধারণত জীবের বিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে তারা ভাষা, জনগোষ্ঠী ও সংস্কৃতির জটিল শিকড় অনুসরণ করে ২৭৫টি রূপকথার গল্পের বংশলতিকা তৈরি করেন।

গবেষকরা ব্যবহার করেছেন অ্যার্নে-থম্পসন-উথার ক্লাসিফিকেশন অব ফোক টেলস— নামের একটি সূচক, যেখানে গল্পগুলোকে "অবাধ্য স্ত্রী অনুগত হতে শেখে" বা "মানুষ ও দৈত্যের অংশীদারিত্ব"-এর মতো ধরণে ভাগ করা হয়। এই শ্রেণিবিন্যাসের মাধ্যমে তারা ৫০টি ইন্দো-ইউরোপীয় ভাষাভাষী জনগোষ্ঠীতে গল্পগুলোর উপস্থিতি অনুসরণ করে ৭৬টি গল্পের পূর্বসূরি নির্ধারণে সক্ষম হন।

এই বিশ্লেষণে দেখা যায়, অনেক গল্পই অন্য প্রাচীন গল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রায় এক-চতুর্থাংশ গল্পের উৎস পাওয়া গেছে অত্যন্ত প্রাচীন সময় থেকে। যেমন—"জ্যাক অ্যান্ড দ্য বিনস্টক"-এর উৎস ধরা পড়েছে পশ্চিম ও পূর্ব ইন্দো-ইউরোপীয় ভাষার বিভাজনের সময়, অর্থাৎ ৫,০০০ বছর আগে। আর "দ্য স্মিথ অ্যান্ড দ্য ডেভিল" নামের এক গল্পের বয়স প্রায় ৬,০০০ বছর।

এই ফলাফল আংশিকভাবে সমর্থন করে উইলহেল্ম গ্রিমের দীর্ঘদিন উপেক্ষিত তত্ত্ব, যেখানে তিনি বলেছিলেন, সব ইন্দো-ইউরোপীয় সংস্কৃতির মধ্যে একটি সাধারণ গল্প ঐতিহ্য আছে। তবে সবাই এই গবেষণার সিদ্ধান্তের সঙ্গে একমত নন। সায়েন্স নিউজের ক্রিস সামোরে লিখেছেন, অনেক লোককথাবিদ প্রশ্ন তুলেছেন—"দ্য স্মিথ অ্যান্ড দ্য ডেভিল" কি সত্যিই ব্রোঞ্জ যুগে ছিল, যখন 'ধাতু নির্মাতা' অর্থে কোনো শব্দই ছিল না?

তাহলে কি মৌখিক ইতিহাসের উৎস জানতে ঐতিহাসিক দলিল ও লিখিত সূত্রের ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে? গবেষক দল বলছে, "একদমই না।" তাদের ভাষায়, "এটি কোনোভাবেই সাহিত্যিক রেকর্ড বিশ্লেষণের গুরুত্ব কমিয়ে দেয় না; বরং মৌখিক ঐতিহ্যের বিকাশ বুঝতে এটি এখনো অপরিহার্য।"

তাছাড়া, রূপকথা এক ভাষা থেকে অন্য ভাষা বা সংস্কৃতিতে গ্রহণের সময় অনেক রকম পরিবর্তন তাতে চলে আসতে পারে। তাই গবেষকেরাও এখনো বইয়ের পাতার গল্পগুলোর শেকড় খুঁজে চলবেন।

এরই মধ্যে হয়তো আপনি আপনার পুরোনো গল্পের বইটা হাতে নিয়ে ভাবতে পারেন—এই একই গল্প হয়তো হাজার বছর আগে কেউ এক আগুনের পাশে বসে বলছিল ছোট্ট কোনো শ্রোতাকে।

Related Topics

টপ নিউজ

রূপকথা / গবেষণা / লোক সাহিত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
  • মুঠোর শক্তি: ১০০ বছর বাঁচবেন কি-না জানার এক সহজ পরীক্ষা
  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net