Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান: জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের

আন্তর্জাতিক

রয়টার্স
08 October, 2025, 10:45 am
Last modified: 08 October, 2025, 02:55 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

ট্যালকম পণ্যে ক্যান্সার সৃষ্টির উপাদান: জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ মার্কিন আদালতের

জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল লিটিগেশন ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, রায়টি ‘অত্যন্ত অন্যায্য ও অসাংবিধানিক’।
রয়টার্স
08 October, 2025, 10:45 am
Last modified: 08 October, 2025, 02:55 pm
নিউ ইয়র্কে তোলা একটি ছবিতে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারের বোতল। ছবি: রয়টার্স

মেসোথেলিওমা রোগে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৯৬ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আদালত। জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে এ ক্ষতিপূরণ দিতে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের ট্যালকম পাউডারজাত পণ্যে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ছিল।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ৮৮ বছর বয়সে মারা যান। একই বছরে তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা দায়ের করে, অভিযোগ জানায় যে কোম্পানির ট্যালক বেবি পাউডারে অ্যাজবেস্টস ফাইবার ছিল, যা তার বিরল ক্যানসার মেসোথেলিওমার কারণ হয়েছে।

সোমবার রাতে আদালত রায়ে কোম্পানিটিকে ১.৬ কোটি ডলার ক্ষতিপূরণমূলক অর্থ (ভুক্তভোগীর ক্ষতি পূরণে) এবং ৯৫ কোটি ডলার দণ্ডমূলক ক্ষতিপূরণ (কোম্পানিকে শাস্তি দিতে) প্রদানের নির্দেশ দেয়।

এই রায়টি আপিলে কমিয়ে আনা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এর আগে বলেছে যে দণ্ডমূলক ক্ষতিপূরণ (যা শাস্তি হিসেবে দেওয়া হয়) সাধারণত ক্ষতিপূরণমূলক অর্থের ৯ গুণ বেশি হওয়া উচিত নয়।

জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল লিটিগেশন ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, কোম্পানি অবিলম্বে আপিল করার পরিকল্পনা করছে এবং রায়টিকে তিনি বলেছেন 'অত্যন্ত অন্যায্য ও অসাংবিধানিক'।

তিনি আরও অভিযোগ করেন, মুর মামলার বাদীপক্ষের আইনজীবীরা আদালতে 'ভুয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা' উপস্থাপন করেছেন, যা জুরির সামনে কখনও তোলা উচিত ছিল না।

জনসন অ্যান্ড জনসন বলেছে, তাদের পণ্য নিরাপদ, এতে অ্যাজবেস্টস নেই, এবং এটি ক্যানসারের কারণ নয়।
কোম্পানিটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করে, এবং এর পরিবর্তে ভুট্টার গুঁড়ো ভিত্তিক পণ্য চালু করে। মেসোথেলিওমা রোগটি দীর্ঘদিন ধরে অ্যাজবেস্টসের সংস্পর্শের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

রায় ঘোষণার পর, মে মুরের পরিবারের পক্ষের একজন আইনজীবী ট্রে ব্রানহাম বলেন, তার দল আশাবাদী যে জনসন অ্যান্ড জনসন অবশেষে এই অর্থহীন মৃত্যুগুলোর জন্য দায় স্বীকার করবে।

আদালতের নথি অনুযায়ী, বর্তমানে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৬৭ হাজারেরও বেশি মামলা রয়েছে। মামলাকারীদের দাবি—তারা বেবি পাউডার ও অন্যান্য ট্যালকম পণ্য ব্যবহার করার পর ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

এই মামলাগুলোর মধ্যে মেসোথেলিওমা সংক্রান্ত মামলা সংখ্যায় কম, আর অধিকাংশ মামলা হলো ডিম্বাশয়ের ক্যানসার সংক্রান্ত অভিযোগ।

জনসন অ্যান্ড জনসন মামলাগুলো নিষ্পত্তি করতে দেউলিয়া ঘোষণার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু ফেডারেল আদালত তিনবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

যেসব মামলায় অভিযোগ করা হয়েছে যে ট্যালকম পণ্য মেসোথেলিওমা সৃষ্টি করেছে, সেগুলো সর্বশেষ দেউলিয়া প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল না।

কোম্পানিটি এর আগে কিছু মেসোথেলিওমা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করেছে, তবে এখনো দেশব্যাপী কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছায়নি।

ফলে সাম্প্রতিক মাসগুলোতে মেসোথেলিওমা সংক্রান্ত বহু মামলা রাজ্য আদালতে বিচারাধীন রয়েছে।

গত এক বছরে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মেসোথেলিওমা সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় বড় অঙ্কের রায় ঘোষণা করা হয়েছে। তবে সোমবারের রায়টি এখন পর্যন্ত ঘোষিত সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি।

তবে কোম্পানিটি কিছু মেসোথেলিওমা মামলায় জয়লাভও করেছে। যেমন, গত সপ্তাহে সাউথ ক্যারোলিনার একটি মামলায়, জুরি রায় দিয়েছে যে জনসন অ্যান্ড জনসন দায়ী নয়।

এছাড়া কোম্পানিটি আপিলের মাধ্যমে কিছু ঘোষিত রায়ে ক্ষতিপূরণের অঙ্ক কমাতে সক্ষম হয়েছে। যেমন, ওরেগনের একটি মামলায়, রাজ্যের বিচারক ২৬০ মিলিয়ন ডলারের রায় বাতিল করে নতুন করে বিচারের নির্দেশ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

জনসন অ্যান্ড জনসন / ট্যালকম পাউডার / ক্যান্সার সৃষ্টিকারী উপাদান / মামলা / ৯৬৬ মিলিয়ন ডলার / ক্ষতিপূরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: হাসিনাসহ ২৮৬ জনের মামলার চার্জগঠন শুনানি ১৫ এপ্রিল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net