Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে ট্রাম্প স্বাগত জানানোয় গাজায় তোলপাড়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 October, 2025, 10:50 am
Last modified: 05 October, 2025, 10:52 am

Related News

  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে ট্রাম্প স্বাগত জানানোয় গাজায় তোলপাড়

গাজাভিত্তিক কর্মী ও হামাসের দীর্ঘদিনের সমালোচক খলিল আবু শাম্মালা বলেন, এই সিদ্ধান্ত আসলে হামাসের আন্দোলনে টিকে থাকার কৌশল।
টিবিএস ডেস্ক
05 October, 2025, 10:50 am
Last modified: 05 October, 2025, 10:52 am
ছবি: রয়টার্স

প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের প্রতিক্রিয়াকে ট্রাম্পের স্বাগত জানানো হতবাক করেছে গাজার মানুষকে। খবর বিবিসির।

শত শত ফিলিস্তিনি প্রতিবেদকের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও মেসেজিং অ্যাপে বার্তা পাঠিয়ে জানতে চেয়েছেন— 'যুদ্ধ কি শেষ হয়েছে?' বা 'এটা কি স্বপ্ন, নাকি বাস্তব?'

রাতারাতি ঘটনাবলির দ্রুত পরিবর্তন অনেককেই বিভ্রান্ত করে ফেলেছে— এখন কী ঘটবে, তা তারা বুঝে উঠতে পারছেন না।

হামাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিটি খুব সতর্কভাবে তৈরি করা হয়েছে— ধারণা করা হচ্ছে, মধ্যস্থতাকারীদের সহায়তায় এটি লেখা হয়েছে। ওই বিবৃতিতে শান্তি পরিকল্পনাটিকে সরাসরি প্রত্যাখ্যান না করে একটি শর্তসাপেক্ষ 'হ্যাঁ' জানানো হয়েছে।

হামাস ট্রাম্পের প্রস্তাবে দুটি বিষয়ে সম্মতি জানিয়েছে। সেগুলো হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তির শর্ত ও গাজা শাসনের দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের (অরাজনৈতিক বিশেষজ্ঞদের) হাতে তুলে দেওয়া।

তবে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের বাকি অনেক বিষয়ে তারা স্পষ্ট কোনো জবাব দেয়নি।

অনেক ফিলিস্তিনির মতে, এটি ছিল একটি হিসাব-নিকাশ করে দেওয়া জবাব— যা বলটি আবার ইসরায়েলের কোর্টে ফিরিয়ে দিয়েছে।

বিবৃতিটি প্রকাশের পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি মনে করেন হামাস এখন শান্তির জন্য প্রস্তুত এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে গাজার ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া মিশ্র— কেউ আশা দেখছেন, আবার কেউ গভীর সন্দেহ প্রকাশ করেছেন।

কিছু মানুষ আশঙ্কা করছেন, হামাস হয়তো ফাঁদে পা দিয়েছে— ইসরায়েল জিম্মিদের ফেরত নেওয়ার পর আবার যুদ্ধ শুরু করতে পারে।

অন্যদিকে কেউ কেউ মনে করছেন, দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।
একজন ফিলিস্তিনি নাগরিক ইব্রাহিম ফারেস বিবিসিকে বলেন, 'আমি ধৈর্যের পরামর্শ দিচ্ছি।'

তিনি বলেন, 'অতিরিক্ত আশাবাদে ভেসে যাবেন না। বিস্তারিত নিয়ে আরও বেশ কয়েক দফা আলোচনা হবে। আসল সমস্যা লুকিয়ে থাকে খুঁটিনাটিতে।'

তিনি উদাহরণ টেনে বলেন, 'লেবাননের দিকে তাকান— এখনো সেখানে বাস্তুচ্যুত মানুষ আছে, চলছে বিমান হামলাও।'

অন্যদিকে আরেক ফিলিস্তিনি মাহমুদ দাহের ফেসবুকে লিখেছেন, হামাসের এই প্রতিক্রিয়া ছিল অস্বাভাবিকভাবে সরাসরি।

তিনি লিখেছেন, 'এইবার হামাসের উত্তর ছিল "হ্যাঁ"— সাধারণত যেমন সঙ্গে সঙ্গে "কিন্তু" যোগ করে, এবার তা ছিল না।'

ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বন্দিদের মুক্তিতে হ্যাঁ, যুদ্ধের অবসান ও প্রত্যাহারে হ্যাঁ, ক্ষমতা একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হ্যাঁ। "কিন্তু" শব্দগুলো এসেছে পরে। হামাস এমনকি ট্রাম্পের প্রশংসা করে তার অহমকেও সন্তুষ্ট করেছে।'

তবে সবাই যে এতে আশ্বস্ত, তা নয়।

গাজাভিত্তিক কর্মী ও হামাসের দীর্ঘদিনের সমালোচক খলিল আবু শাম্মালা বলেন, এই সিদ্ধান্ত আসলে আন্দোলনে টিকে থাকার কৌশল।

তিনি বলেন, 'তারা এটাকে প্রজ্ঞা বা জনগণের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত বলে আখ্যা দেবে। কিন্তু সত্য হলো, এটি হামাসের ক্ষমতায় টিকে থাকার পদক্ষেপ। আমি তো সন্দেহ করি, বিবৃতিটি হামাস নিজেরা লেখেনি— এটি ছিল অতিমাত্রায় চতুরভাবে লেখা।'

এই মুহূর্তে ফিলিস্তিনিরা অনিশ্চয়তার মধ্যে আছেন— অপেক্ষা করছেন, কাগজে লেখা এই কথাগুলো সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে কিনা, তা দেখার জন্য।
 
Related Topics

টপ নিউজ

হামাস / ফিলিস্তিন ট্রাম্পের শান্তি প্রস্তাব / গাজা শান্তি প্রস্তাব / ফিলিস্তিন / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল / বোমবর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট
  • ৩৪ বছর পর আজ সরাসরি সংলাপে বসছে ইসরায়েল ও লেবানন: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতে মাত্র ৫% মিসাইল ইসরায়েলে আঘাত হানে, শেষদিকে ইসরায়েলে আঘাত হানে ২৭% মিসাইল
  • ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net