Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়লে ‘মানবিক সংকট তৈরি হতে পারে’, উদ্বেগ ভারতের

আন্তর্জাতিক

বিবিসি
21 September, 2025, 10:00 am
Last modified: 21 September, 2025, 10:06 am

Related News

  • বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য ফের যাচাই করবে ট্রাম্প প্রশাসন
  • এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের কড়াকড়ি ওলটপালট করে দিয়েছে ভারতের আইটি খাত
  • এইচ-১বি ভিসা: সময়সীমা শেষ হওয়ার ভয়ে ৮ হাজার ডলার খরচ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ভারতীয়
  • যুক্তরাষ্ট্রের নতুন এইচ-১বি ভিসা সিদ্ধান্তে বড় ধাক্কার শঙ্কায় ভারতের আইটি খাত

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়লে ‘মানবিক সংকট তৈরি হতে পারে’, উদ্বেগ ভারতের

এই ভিসায় সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। প্রতি বছর মোট অনুমোদিত এইচ-১বি ভিসার প্রায় ৭০ শতাংশই তাদের দখলে যায়। 
বিবিসি
21 September, 2025, 10:00 am
Last modified: 21 September, 2025, 10:06 am
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা আবেদন ফি-তে বড় ধরনের বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, নতুন এই সিদ্ধান্তে 'মানবিক সংকট' দেখা দিতে পারে।

শুক্রবার ট্রাম্প প্রশাসন জানায়, আগামী ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী পাঠাতে হলে নতুন ভিসা আবেদনপত্রের সঙ্গে এক লাখ ডলার ফি জমা দিতে হবে। বর্তমানে এ খাতে ফি মাত্র দেড় হাজার ডলার। অর্থাৎ, এক ঘোষণায়ই ফি বেড়েছে প্রায় ৬০ গুণ।

এই ভিসায় সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। প্রতি বছর মোট অনুমোদিত এইচ-১বি ভিসার প্রায় ৭০ শতাংশই তাদের দখলে যায়। 

যুক্তরাষ্ট্রে কর্মরত অনেক ভারতীয় প্রযুক্তি পেশাজীবী ইতোমধ্যেই সতর্ক হয়েছেন। কয়েকটি বড় মার্কিন কোম্পানি—অ্যামাজন, মাইক্রোসফট ও জেপি মরগ্যান—তাদের কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন, তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে।

হোয়াইট হাউস অবশ্য পরদিন পরিষ্কার করে জানিয়েছে, এই অতিরিক্ত ফি কেবল নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে থেকে যাদের ভিসা আছে কিংবা নবায়ন করতে চাইবেন, তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে না।

শনিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে বিপর্যয় ডেকে আনবে যা মানবিক সংকট তৈরি করতে পারে। 

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে দক্ষ কর্মীদের আদানপ্রদান উভয়ের জন্যই 'অসাধারণ অবদান' রেখে এসেছে। নীতিনির্ধারকরা পারস্পরিক স্বার্থ ও জনসম্পর্ক বিবেচনায় রেখে বিষয়টি মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেছে ভারত।

ভারত সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জানা গেছে, সোমবার দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল যুক্তরাষ্ট্র সফরে যাবেন এবং এ সময় এ বিষয়েও আলোচনা হবে।

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতকে ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও আমদানি করেছে তার দ্বিগুণ, ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি।

মার্কিন প্রশাসন বলছে, এইচ-১বি ভিসা তার মূল উদ্দেশ্য অনুযায়ী ব্যবহৃত হচ্ছে না; বরং মজুরি কমিয়ে আনার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তবে জাতীয় স্বার্থে ব্যতিক্রমের সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ২০২৪ সালে প্রায় চার লাখ এইচ-১বি ভিসা অনুমোদিত হয়, যার মধ্যে দুই লাখ ৬০ হাজার ছিল নবায়ন। এ বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি অনুমোদন পেয়েছে অ্যামাজন—১০ হাজার ৪৪টি। এর পরেই রয়েছে ভারতের টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), যাদের অনুমোদন সংখ্যা ৫ হাজার ৫০৫।

অ্যামাজনের একটি অভ্যন্তরীণ নির্দেশনায় কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি ২১ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ফিরতে না পারেন, তবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দেশে প্রবেশের চেষ্টা না করার জন্য।

Related Topics

টপ নিউজ

এইচ-১বি / ভিসা ফি / যুক্তরাষ্ট্রের ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য ফের যাচাই করবে ট্রাম্প প্রশাসন
  • এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের কড়াকড়ি ওলটপালট করে দিয়েছে ভারতের আইটি খাত
  • এইচ-১বি ভিসা: সময়সীমা শেষ হওয়ার ভয়ে ৮ হাজার ডলার খরচ করে যুক্তরাষ্ট্রে ফিরলেন ভারতীয়
  • যুক্তরাষ্ট্রের নতুন এইচ-১বি ভিসা সিদ্ধান্তে বড় ধাক্কার শঙ্কায় ভারতের আইটি খাত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net