Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
দোহায় হামলার পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে কাতার

আন্তর্জাতিক

রয়টার্স
16 September, 2025, 08:40 pm
Last modified: 17 September, 2025, 04:15 am

Related News

  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো

দোহায় হামলার পরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তির দ্বারপ্রান্তে কাতার

রুবিও বলেন, “কাতারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব রয়েছে। আসলে, আমরা একটি উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ওপর কাজ করছি এবং এখন সেটি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে।”
রয়টার্স
16 September, 2025, 08:40 pm
Last modified: 17 September, 2025, 04:15 am
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি: পিকচার এলায়েন্স

কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে পৌঁছেছে কাতার।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও।

রুবিও বলেন, "কাতারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব রয়েছে। আসলে, আমরা একটি উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ওপর কাজ করছি এবং এখন সেটি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে।"

তিনি এ কথা বলেন ইসরায়েলের রাজধানী তেলআবিব থেকে দোহা রওনা হওয়ার আগে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, রুবিও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, "(ইসরায়েলি) হামলাটি আমাদের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জরুরি প্রয়োজনকে ত্বরান্বিত করেছে। যদিও এটি একেবারে নতুন কিছু নয়, তবে (হামলার পরে) অবশ্যই বেগবান হয়েছে।"

দোহায় এই হামলাকে বিশেষভাবে সংবেদনশীল মনে করা হচ্ছে, কারণ কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানেই অবস্থিত। একই সঙ্গে গাজা যুদ্ধ শুরুর প্রায় দুই বছর ধরে কাতার মিসরের পাশাপাশি যুদ্ধবিরতি আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আনসারি বলেন, "আমাদের এখন মূল মনোযোগ নিজের সার্বভৌমত্ব রক্ষার দিকে। এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো বিষয়ে আমরা নজর দেব না।"

ইসরায়েলের হামলায় ট্রাম্পের অসন্তোষ

মে মাসে দোহা সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো আক্রমণের শিকার হলে কাতারকে রক্ষা করবে ওয়াশিংটন।

কিন্তু গত সপ্তাহে দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আগাম কিছুই জানাননি বলে দাবি ট্রাম্পের।

ট্রাম্প বলেন, ইসরায়েলের এই একতরফা হামলায় তিনি "অসন্তুষ্ট" এবং এটিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে সহায়ক মনে করেন না।

তিনি শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেন যে, এ ধরনের ঘটনা আর ঘটবে না।

এবিষয়ে রুবিও আজ বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এমন এর 'সময়সীমা খুবই সীমিত'। তিনি যোগ করেন, "বিশ্বের কোনো দেশ যদি এ বিষয়ে মধ্যস্থতা করতে পারে, তবে সেটা কাতার। একমাত্র তারাই এটি করতে সক্ষম।"

কাতার এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে "কাপুরুষোচিত ও বর্বরোচিত" বলে উল্লেখ করে, তবে একইসঙ্গে জানিয়েছে যে, মিসর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন থেকে এই হামলা তাদের বিরত রাখতে পারবে না।

এর আগে তেল আবিবে রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দেন, "হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদের ওপর আঘাত হানা হবে।"

Related Topics

টপ নিউজ

কাতারে হামলা / প্রতিরক্ষা চুক্তি / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / মার্কো রুবিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net