Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ভেঙে দেওয়া পার্লামেন্ট অবশ্যই পুনর্বহাল করতে হবে, দাবি নেপালের রাজনৈতিক দলগুলোর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2025, 10:00 pm
Last modified: 13 September, 2025, 10:02 pm

Related News

  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

ভেঙে দেওয়া পার্লামেন্ট অবশ্যই পুনর্বহাল করতে হবে, দাবি নেপালের রাজনৈতিক দলগুলোর

দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল। কার্কি শপথ নেওয়ার পর রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহলরত সেনারা ব্যারাকে ফিরে গেছে।
টিবিএস ডেস্ক
13 September, 2025, 10:00 pm
Last modified: 13 September, 2025, 10:02 pm
নেপালে জেন-জি বিক্ষোভে পুড়িয়ে দেওয়া হয় পার্লামেন্ট ভবন। ছবি: রয়টার্স

নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলকে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের আহ্বান জানিয়েছে। সম্প্রতি, প্রাণঘাতী দুর্নীতিবিরোধী আন্দোলনের পর প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। খবর বিবিসি'র। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী সেন্টারসহ আটটি রাজনৈতিক দল জানায়, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত অসাংবিধানিক।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে প্রতিনিধি সভা ভেঙে দেন প্রেসিডেন্ট পৌডেল। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে এটি ছিল একটি।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার জেরে শুরু হওয়া বিক্ষোভে এই সপ্তাহে দাঙ্গা দমনে পুলিশি সহিংসতায় অন্তত ৫০ জন নিহত হন। আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কার্কিকে নিয়োগ দেওয়া হয়।

গত সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এরই মধ্যে বিক্ষোভ দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। ক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবন ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগ করে। এর পর পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

আটটি দলের প্রধান হুইপদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের এই পদক্ষেপ অসাংবিধানিক।

পার্লামেন্ট ভেঙে দেওয়া ছিল তথাকথিত 'জেন জি' আন্দোলনের ছাত্রনেতাদের অন্যতম দাবি। তবে রাজনৈতিক দলগুলো বলছে, আগামী ৫ মার্চ ঘোষিত নতুন নির্বাচনের মতো আন্দোলনকারীদের দাবি জনগণের ভোটে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমেই মোকাবিলা করা উচিত।

তবে, এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি প্রেসিডেন্ট পৌডেল।

৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন করবেন বলে জানা গেছে। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির অধিকারী কার্কির নেতৃত্বকে 'জেন জি' আন্দোলনের ছাত্রনেতারাও সমর্থন দিয়েছেন।

তবে অন্তর্বর্তী সরকারকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, ভাঙচুর হওয়া পার্লামেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, পরিবর্তন প্রত্যাশী তরুণ আন্দোলনকারীদের আস্থা অর্জন এবং নেপালের গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে সুরক্ষা দেওয়া। সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করাও সরকারের অন্যতম বড় কাজ হবে।

দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল। কার্কি শপথ নেওয়ার পর রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহলরত সেনারা ব্যারাকে ফিরে গেছে।

গত সপ্তাহে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তই বিক্ষোভের সূত্রপাত ঘটায়। এর মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকও।

আন্দোলন শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে 'নেপো কিড' আন্দোলন তুমুল জনপ্রিয়তা পায়। এতে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনধারা ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। যদিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে ততক্ষণে আন্দোলন অপ্রতিরোধ্য গতি পেয়ে যায়।

Related Topics

টপ নিউজ

সুশীলা কার্কি / নেপাল / নেপাল আন্দোলন / জেন জি বিক্ষোভ / জেন জি / পার্লামেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net