Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবী, আদালতের রায়

আন্তর্জাতিক

বিবিসি
12 September, 2025, 11:45 am
Last modified: 12 September, 2025, 11:48 am

Related News

  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?
  • মাসেকোর গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় স্বামীরাও এখন নিতে পারবেন স্ত্রীর পদবী, আদালতের রায়

আফ্রিকার অনেক সংস্কৃতিতে নারীরা বিয়ের পরও জন্মগত পদবী ব্যবহার করতেন, শিশুরাও প্রায়শই মায়ের বংশীয় পদবী নিত। তবে ইউরোপীয় উপনিবেশবাদ ও খ্রিস্টান মিশনারিদের প্রভাবে এই প্রথার পরিবর্তন ঘটে।
বিবিসি
12 September, 2025, 11:45 am
Last modified: 12 September, 2025, 11:48 am
ছবি: ইম্যাগো

দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত যুগান্তকারী এক রায়ে ঘোষণা করেছে, স্বামীরাও এখন থেকে স্ত্রীর পদবী গ্রহণ করতে পারবেন। এতদিন আইনগতভাবে এই অধিকার সীমিত ছিল, যা আদালত বাতিল করেছে।

আদালত এই আইনকে 'ঔপনিবেশিক প্রভাব' এবং 'লিঙ্গভিত্তিক বৈষম্য' হিসেবে উল্লেখ করে দুই দম্পতির করা মামলার পক্ষে রায় দিয়েছেন।

পাবলিক ব্রডকাস্টার এসএবিসি জানিয়েছে, হেনরি ভ্যান ডার মারওয়ে তার স্ত্রী জানা জর্ডানের পদবী নিতে পারেননি। একইভাবে আন্দ্রেয়াস নিকোলাস বর্নম্যানও তার স্ত্রীর নাম জেস ডনেলি-বর্নম্যানের 'ডনেলি' অংশটিকে যুক্ত করতে পারেননি।

এই রায় কার্যকর করতে সংসদকে এখন 'জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন' ও এর সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করতে হবে। আইনটি শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের সময়ে প্রণীত হয়েছিল।

মামলাকারী দম্পতিরা যুক্তি দিয়েছিলেন, এই আইন সেকেলে ও পিতৃতান্ত্রিক এবং ১৯৯৪ সালে বর্ণবাদ অবসানের পর গৃহীত সংবিধানের সমতার অধিকারের পরিপন্থী। নিম্ন আদালতে জয়ী হওয়ার পর তারা সাংবিধানিক আদালতে রায় নিশ্চিতের আবেদন জানান।

আদালত পর্যবেক্ষণে বলেছে, আফ্রিকার অনেক সংস্কৃতিতে নারীরা বিয়ের পরও জন্মগত পদবী ব্যবহার করতেন, শিশুরাও প্রায়শই মায়ের বংশীয় পদবী নিত। তবে ইউরোপীয় উপনিবেশবাদ ও খ্রিস্টান মিশনারিদের প্রভাবে এই প্রথার পরিবর্তন ঘটে।

রায়ে আরও বলা হয়, রোমান-ডাচ আইনের মাধ্যমে স্ত্রীর স্বামীর পদবী নেওয়ার প্রথা দক্ষিণ আফ্রিকার সাধারণ আইনে যুক্ত হয়। উপনিবেশ স্থাপনকারী দেশগুলোর প্রবর্তিত আইনেও এই প্রথা প্রতিষ্ঠা পায়।

আদালতের মতে, লিঙ্গ সমতার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা 'উল্লেখযোগ্য অগ্রগতি' অর্জন করেছে ঠিকই তবে ক্ষতিকর কিছু আইন ও রীতি এখনও রয়ে গেছে। এই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী লিওন স্ক্রাইবার এবং বিচার ও সাংবিধানিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মামোলোকো কুবায়ি কেউই এই দুই দম্পতির আবেদনের বিরোধিতা করেননি; বরং একমত হয়েছেন। 

এছাড়া ফ্রি স্টেট সোসাইটি অফ অ্যাডভোকেটস নামে একটি আইনি সংগঠনও মামলাকারীদের সমর্থনে আদালতে দাঁড়ায়। তাদের যুক্তি ছিল, পুরুষদের স্ত্রীর পদবী নেওয়ার অধিকার সীমিত করার মাধ্যমে আইনটি ক্ষতিকর রীতিকে উৎসাহিত করে এবং পুরুষদের এমন একটি পছন্দ থেকে বঞ্চিত করে যা নারীদের জন্য উন্মুক্ত।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ আফ্রিকা / স্ত্রীর পদবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত
  • দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীরাও
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?
  • মাসেকোর গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net