Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
কার্কি না ঘিসিং? নেপালের জেন-জিরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে বেছে নেবে

আন্তর্জাতিক

এনডিটিভি
11 September, 2025, 10:20 pm
Last modified: 11 September, 2025, 10:38 pm

Related News

  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কার্কি না ঘিসিং? নেপালের জেন-জিরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে বেছে নেবে

২০১৫ সালে কার্যকর হওয়া নেপালের সংবিধানে এমন বিধান রয়েছে, যা কার্কি বা দেশটির সংসদ সদস্য নন এমন কারও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হতে পারে। তবে সেই বাধা কাটানোর উপায় খোঁজা হচ্ছে বলে জানা যাচ্ছে।
এনডিটিভি
11 September, 2025, 10:20 pm
Last modified: 11 September, 2025, 10:38 pm
সুশীলা কার্কি ও কুলমান ঘিসিং। ছবি: এনডিটিভি

নেপালে চলমান আন্দোলন ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এখন আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ প্রজন্মের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো- অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কাকে চাইছেন তারা?

বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডু থেকে আসা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা সাবেক প্রধান বিচারপতি ও দুর্নীতিবিরোধী কর্মী সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, অস্থায়ীভাবে দেশ ও সরকারের নিয়ন্ত্রণ নেওয়া সেনাবাহিনীর সঙ্গেও কার্কির আলোচনা শুরু হয়েছে।

এই খবরে আন্দোলনকারীদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কার্কি নিজেও অবশ্য অন্তর্বর্তী প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

তবে ২৪ ঘণ্টা না যেতেই আন্দোলনকারীদের একটি অংশ নতুন প্রস্তাব দেয়। তারা বিদ্যুৎ সংকট নিরসনের জন্য নেপালে জনপ্রিয় হয়ে ওঠা প্রকৌশলী কুলমান ঘিসিংকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে তারা জানায়, ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারবেন না, কারণ সংবিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিরা বিচার বিভাগের বাইরে কোনো পদে নিয়োগ পেতে পারেন না। এছাড়া তার বয়স নিয়েও আপত্তি তোলা হয়। 

অন্যদিকে ঘিসিংকে দেশপ্রেমিক এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে বলে মতামত দেন তারা।

এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যেই বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংঘর্ষ বেধে যায়। 

২০১৫ সালে কার্যকর হওয়া নেপালের সংবিধানে এমন বিধান রয়েছে, যা কার্কি বা দেশটির সংসদ সদস্য নন এমন কারও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হতে পারে। তবে সেই বাধা কাটানোর উপায় খোঁজা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অবশ্য প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বার্তাতেও সেই ইঙ্গিত পাওয়া গেছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আন্দোলনকারীদের বড় অংশই সুশীলা কার্কির পক্ষে। 

এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সম্ভাব্য ঐকমত্য প্রার্থী হিসেবে উঠে আসছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম। ৩৫ বছর বয়সী এই প্রকৌশলী ও রাজনীতিক তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়।

তবে তিনি নেতৃত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহী নন এবং প্রকাশ্যেই কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন। 

আবার বিক্ষোভকারীদের একটি ছোট অংশ কুশি প্রদেশের ছোট একটি শহরের মেয়র হিসেবে দুইবার নির্বাচিত হওয়া সামাজিক ও দুর্নীতিবিরোধী কর্মী হার্কা সাম্পাংয়ের নামও সামনে আনেন। তবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। 

দেশটিতে অন্তর্বর্তী সরকারের কাঠামো এখনও নিশ্চিত নয়। নেপালের সংবিধানে অন্তর্বর্তী বা অস্থায়ী প্রশাসনের কোনো উল্লেখ নেই।  ফলে কার্কি ও ঘিসিংয়ের প্রার্থিতার পথে এটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তবে যদি সংসদীয় বিকল্প না থাকে, তাহলে প্রেসিডেন্ট নিজের পছন্দে কাউকে মনোনীত করতে পারেন, অথবা যেকোনো সংসদ সদস্যকে প্রস্তাবিত করে আস্থা ভোটে দাঁড় করাতে পারেন। আস্থা ভোটে ব্যর্থ হলে সংসদ ভেঙে নতুন নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।

দেশটির পুরোনো রাজনৈতিক নেতাদের অদৃশ্য হয়ে যাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে আরেকটি জটিলতা তৈরি করেছে ।  

এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা হলো- নতুন সরকার সেটা অন্তর্বর্তী হোক বা স্থায়ী , পুরোনো রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত করা যাবে না। কারণ দেশের বর্তমান দুর্দশার জন্য তারাই দায়ী।

সুশীলা কার্কিকে সমর্থনকারী জেন-জিরা অবশ্য সংবিধান পুরোপুরি পরিবর্তনের পক্ষে না।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবে সেটা নিয়ে তাদের মধ্যে মতভেদ থাকলেও তারা দেশটির নতুন এই পরিস্থিতিতে মৌলিক কিছু পরিবর্তন চান এটা স্পষ্ট।

এদিকে কাঠমান্ডুর রাস্তায় এখনো টহল দিচ্ছে সেনাবাহিনী। যদিও এতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

বিক্ষোভ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং প্রায় এক হাজার ৪০০ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা সংসদ ভবন এবং ঐতিহাসিক সরকারি কার্যালয় 'সিংহ দরবার'-এ হামলা চালিয়ে অগ্নিসংযোগও করেছে।
 
Related Topics

টপ নিউজ

নেপাল / অন্তবর্তী সরকার / প্রধানমন্ত্রী / বিক্ষোভ / জেন জি / কাঠমান্ডু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী
  • শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
  • সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে সম্পাদকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net