Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
আফ্রিকার আকাশে চীনের উড়ন্ত ট্যাক্সি, নজর বিশ্ববাজারে 

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
08 September, 2025, 04:00 pm
Last modified: 08 September, 2025, 03:59 pm

Related News

  • হিউম্যানয়েড রোবটকে ছাড়িয়ে চীনে উন্মোচিত হচ্ছে এক নীরব যন্ত্র বিপ্লব
  • পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সামনে তেজস এমকে-২-এর কার্যকারিতা থাকবে না: ভারতীয় বিমানবাহিনীর সাবেক উপপ্রধান
  • উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনা রোবট ‘লাইটনিং’, ১০০ মিটার দৌড়াল ৯.৩২ সেকেন্ডে
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?

আফ্রিকার আকাশে চীনের উড়ন্ত ট্যাক্সি, নজর বিশ্ববাজারে 

আধুনিক পর্যটনে দ্রুত অগ্রসরমান রুয়ান্ডা শহুরে যানজট ও বায়ুদূষণ কমাতে আকাশপথকে নতুন সমাধান হিসেবে গড়ে তুলতে চায়। চীন ইতিমধ্যেই লো-অলটিচিউড এভিয়েশনকে (স্বল্প উচ্চতার বিমান চলাচল) ভবিষ্যতের সম্ভাবনাময় শিল্প হিসেবে ঘোষণা করেছে। গত কয়েক বছর ধরে দেশটি এই খাতের জন্য নীতিগত সুবিধা দিয়ে আসছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
08 September, 2025, 04:00 pm
Last modified: 08 September, 2025, 03:59 pm
চীনা এয়ার ট্যাক্সি। ছবি :সংগৃহীত

আফ্রিকার আকাশে এবার সত্যিই ইতিহাস রচনা করল চীন। প্রথমবারের মতো এর আকাশে উড়লো চীনে তৈরি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি। এই উড্ডয়ন শুধু প্রযুক্তিগত প্রদর্শনী নয়, বরং চীনের নতুন প্রজন্মের স্বল্প উচ্চতার বিমান প্রযুক্তির প্রতি বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহেরই প্রতিচ্ছবি।

গুয়াংজু-ভিত্তিক নাসডাক তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান 'ইহ্যাং হোল্ডিংস' তৈরি করেছে এই চালকবিহীন বৈদ্যুতিক উড্ডয়ন ও অবতরণযান। রুয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত 'এভিয়েশন আফ্রিকা সামিট অ্যান্ড এক্সিবিশন'-এ প্রদর্শনী হিসেবে এটি আকাশে ওড়ে। ৩৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে নজর কাড়ে ভবিষ্যতের এই উড়ন্ত ট্যাক্সি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, রুয়ান্ডা সরকার ও চীনের রাষ্ট্রীয় নির্মাণ প্রতিষ্ঠান 'চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন'-এর অংশীদারিত্বে এই পরীক্ষামূলক ফ্লাইটটি সম্পন্ন হয়। আধুনিক পর্যটনে দ্রুত অগ্রসরমান রুয়ান্ডা শহুরে যানজট ও বায়ুদূষণ কমাতে আকাশপথকে নতুন সমাধান হিসেবে গড়ে তুলতে চায়।

চীন ইতিমধ্যেই লো-অলটিচিউড এভিয়েশনকে (স্বল্প উচ্চতার বিমান চলাচল) ভবিষ্যতের সম্ভাবনাময় শিল্প হিসেবে ঘোষণা করেছে। গত কয়েক বছর ধরে দেশটি এই খাতের জন্য নীতিগত সুবিধা দিয়ে আসছে। এয়ার ট্যাক্সি থেকে শুরু করে ডেলিভারি ড্রোন—সবকিছুকেই বাণিজ্যিকভাবে ছাড়পত্র দেওয়ার পথে এগিয়ে চলছে দেশটি। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী, এই খাতের অর্থনৈতিক আকার এ বছর ১.৫ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ২১০ বিলিয়ন মার্কিন ডলার) ছুঁতে পারে।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও ডানা মেলছে চীনের এয়ার ট্যাক্সি। জুলাই মাসেই থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠান ১.৭৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ৫০০টি বৈদ্যুতিক উড্ডয়নযান কিনেছে। একই মাসে সংযুক্ত আরব আমিরাতের এক ক্রেতা সাংহাই টি-ক্যাব টেকনোলজির তৈরি ৩৫০টি বিমানের জন্য স্বাক্ষর করেছে ১ বিলিয়ন ডলারের চুক্তি।

তবে আফ্রিকান বাজার চীনের জন্য সহজ হবে না বলে মনে করেন হংকং বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অধ্যাপক চেন ঝিউ। তার মতে, আফ্রিকার মানুষের গড় আয় কম হওয়ায় এটি তুলনামূলক কঠিন বাজার। তবুও শিথিল নিয়মনীতির কারণে আফ্রিকার দেশগুলো নতুন প্রযুক্তির জন্য 'পরীক্ষাগার' হয়ে উঠতে পারে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আফ্রিকা–চীন সম্পর্ক বিশেষজ্ঞ বুলেলানি জিলি বলেন, আফ্রিকায় বাজার ধরতে চাইলে এই উড়ন্ত ট্যাক্সিকে সেকেন্ড-হ্যান্ড গাড়িনির্ভর বর্তমান পরিবহন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কারণ সেটিই এখনো অধিকাংশ আফ্রিকান পরিবারের প্রধান ভরসা।

রুয়ান্ডার অবকাঠামো মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, এই পরীক্ষামূলক ফ্লাইট দেশটির উন্নত আকাশ পরিবহন ব্যবস্থার জন্য নিরাপদ ও অগ্রগতিমুখী নিয়ন্ত্রক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

Related Topics

টপ নিউজ

এয়ার ট্যাক্সি / উড়ন্ত ট্যাক্সি / আফ্রিকা / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • হিউম্যানয়েড রোবটকে ছাড়িয়ে চীনে উন্মোচিত হচ্ছে এক নীরব যন্ত্র বিপ্লব
  • পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের সামনে তেজস এমকে-২-এর কার্যকারিতা থাকবে না: ভারতীয় বিমানবাহিনীর সাবেক উপপ্রধান
  • উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভাঙল চীনা রোবট ‘লাইটনিং’, ১০০ মিটার দৌড়াল ৯.৩২ সেকেন্ডে
  • চীনের ট্রাফিক নিয়ন্ত্রণে নামল রোবট, তবে কাউকে গ্রেপ্তারের ক্ষমতা নেই
  • চীন কি তাহলে লক্ষ লক্ষ উন্নত চিপ তৈরির উপায় পেয়ে গেছে?

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net