Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন ও রাশিয়ার 

আন্তর্জাতিক

রয়টার্স
02 September, 2025, 10:10 am
Last modified: 02 September, 2025, 10:13 am

Related News

  • ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপের প্রস্তাব প্রত্যাখ্যান চীন ও রাশিয়ার 

গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করে। এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হয়।
রয়টার্স
02 September, 2025, 10:10 am
Last modified: 02 September, 2025, 10:13 am
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দেন। ছবি: রয়টার্স

এক দশক আগে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়। গতকাল সোমবার সেসব নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলো ইরানের আবারও আরোপ করতে চাইলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া তা প্রত্যাখ্যান করে।  

চীন, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে তথাকথিত 'স্ন্যাপব্যাক মেকানিজম' এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার প্রচেষ্টা ছিল 'আইনগত ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ'।

চীন ও রাশিয়াসহ ইউরোপের আরও তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি (যাদের সম্মিলিতভাবে 'ই-থ্রি' বলা হয়)—২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তির স্বাক্ষরকারী ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন।

গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে 'স্ন্যাপব্যাক মেকানিজম' চালু করে। এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নেওয়া হয়, যা আগে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতার বিনিময়ে শিথিল করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার এক্সে প্রকাশিত এক চিঠিতে বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেওয়া এই পদক্ষেপ 'জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও কার্যক্রমের অপব্যবহার'।

ইরান অনেক আগেই ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ইউরেনিয়াম উৎপাদনের সীমা ভেঙে ফেলেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় এ পদক্ষেপ ন্যায্য। এ বছরের অক্টোবরে চুক্তিটির মেয়াদ শেষ হবে। সেক্ষেত্রে 'স্ন্যাপব্যাক মেকানিজম' কার্যকর হলে চুক্তির আওতায় শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে।

গত জুনের মাঝামাঝি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর ইরান ও ই-থ্রি (ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) নতুন একটি পরমাণু চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে গত সপ্তাহে জেনেভায় হওয়া বৈঠক থেকে ই-থ্রি এই সিদ্ধান্তে পৌঁছায় যে, ইরান নতুন চুক্তির জন্য যথেষ্ট প্রস্তুতির সংকেত দেয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক্সে লিখেছেন, 'চীনের ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিয়ানজিনে স্বাক্ষরিত আমাদের যৌথ চিঠি স্পষ্ট করে যে ইউরোপের স্ন্যাপব্যাক প্রয়োগের চেষ্টা আইনগতভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে ধ্বংসাত্মক।'

Related Topics

টপ নিউজ

ইরান চুক্তি / শিথিল / নিষেধাজ্ঞা / পরমাণু কর্মসূচি / ইউরোপ / রাশিয়া / চীন / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ‘ডার্ক ট্যুরিজম’-এর উত্থান: অর্থ খরচ করে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন চীনের পর্যটকেরা
  • চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net