Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক

স্পেস ডট কম
17 August, 2025, 10:25 am
Last modified: 17 August, 2025, 10:26 am

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

মহাকাশ গবেষণায় ৭৫ ইঁদুর, ১ হাজারেও বেশি ফলমাছি পাঠাচ্ছে রাশিয়া

স্পেস ডট কম
17 August, 2025, 10:25 am
Last modified: 17 August, 2025, 10:26 am
ছবি: রসকসমস

মহাকাশ গবেষণায় নতুন এক উদ্যোগ নিচ্ছে রাশিয়া। 'বায়ন–এম নং–২' নামের বায়োস্যাটেলাইটে ভর করে ৭৫টি ইঁদুর, এক হাজারেরও বেশি ফলমাছি, অণুজীব, সেল কালচার ও উদ্ভিদের বীজ আগামী ২০ আগস্ট মহাকাশে উড়বে। কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে সয়ুজ–২.১বি রকেটের সাহায্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

রসকসমস এ মিশনকে বলছে 'নোহা'স আর্ক'। ৩০ দিন মহাকাশের বিকিরণ ও শূন্যতায় ভেসে থাকার পর সেটি প্যারাস্যুটের সাহায্যে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

এই যাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে চাঁদ গবেষণার সম্ভাবনাও। রাশিয়ার ভেরনাডস্কি ইনস্টিটিউট ও আইএমবিপি তৈরি করেছে বিশেষ টেস্ট টিউবভর্তি নমুনা, যাতে চাঁদের মাটি ও পাথরের মতো উপাদান রাখা হয়েছে।

এগুলো ফিরে আসার পর বিশ্লেষণ করে দেখা হবে মহাকাশের বিকিরণ ও শূন্যতায় কেমন পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানীদের ধারণা, এ তথ্য ভবিষ্যতে চাঁদে ঘাঁটি তৈরির পরিকল্পনায় কাজে লাগবে।

আইএমবিপির মতে, এ মিশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মিলবে। যেমন- জীবের বিকিরণ-সহনশীলতার ওপর মাইক্রোগ্রাভিটির প্রভাব, নভোচারীদের চিকিৎসা সহায়তার নতুন নির্দেশনা তৈরির উপাত্ত, মহাকাশ ভ্রমণের জীববৈজ্ঞানিক প্রভাব, যা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। 

বায়ন–এম নং–২ প্রায় ৯৭ ডিগ্রি ঢালে একটি মেরু কক্ষপথে ৩০ দিন ঘুরবে। এতে আগের 'বায়ন–এম নং–১'–এর তুলনায় অন্তত দশগুণ বেশি মহাজাগতিক বিকিরণ ধরা পড়বে। এ সময়ে রাশিয়ান বিজ্ঞানীরা দশটিরও বেশি পরীক্ষা চালাবেন।

ছবি: রসকসমস

ইঁদুর বেছে নেওয়ার পেছনে কারণও আছে। মানুষের সঙ্গে জিনগত মিল, স্বল্প জীবনচক্রে প্রজন্মগত পরিবর্তন বোঝা, আর বিকিরণের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা—এসব কারণে পরীক্ষার জন্য তাদের ব্যবহার করা হচ্ছে।

এই মিশনে তিন ভাগে ভাগ করা হয়েছে ইঁদুরদের। একদল পৃথিবীর স্বাভাবিক পরিবেশে থাকবে, আরেকদল পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশে, আর তৃতীয় দল যাবে মহাকাশে।

প্রতিটি ইঁদুরবাহী ইউনিটে রয়েছে খাবার, আলো, বাতাস চলাচল ও বর্জ্য অপসারণের ব্যবস্থা। সেন্সর ও ক্যামেরার মাধ্যমে তাদের আচরণ ও শারীরবৃত্তীয় তথ্য সংগ্রহ করা হবে। কিছু ইঁদুরের শরীরে বসানো হয়েছে মাইক্রোচিপও।

ফিরে আসার পর গবেষকরা দেখবেন, মহাকাশে ইঁদুরগুলো কেমন মানিয়েছে এবং পৃথিবীতে ফিরে আবার কীভাবে খাপ খাইয়ে নিচ্ছে।

রসকসমস মনে করছে, এ মিশন দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে মানুষের টিকে থাকার প্রস্তুতি গড়তে বড় ধরনের ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

মহাকাশ গবেষণা / রাশিয়া / রসকসমস / ইদুর / মৌমাছি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net