Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড চান, কিয়েভকে চুক্তি করতে হবে: জেলেনস্কিকে ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
17 August, 2025, 10:30 am
Last modified: 17 August, 2025, 10:28 am

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে

পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড চান, কিয়েভকে চুক্তি করতে হবে: জেলেনস্কিকে ট্রাম্প

রয়টার্স
17 August, 2025, 10:30 am
Last modified: 17 August, 2025, 10:28 am

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের উচিত চুক্তি করা। কারণ হিসেবে তিনি বলেন, 'রাশিয়া অনেক বড় একটা শক্তি, কিন্তু তারা (ইউক্রেন) নয়।' ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি করেছেন বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে বলেছে, শুক্রবার আলাস্কায় দুই নেতার বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানান, কিয়েভ যদি দনেৎস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, তাহলে পুতিন বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ রাখার (ফ্রিজ) প্রস্তাব দিয়েছেন। দনেৎস্ক শিল্পাঞ্চলটি মস্কোর অন্যতম প্রধান লক্ষ্য। 

সূত্রটি আরও জানায়, জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এরইমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। এর মধ্যে দনেৎস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশ রয়েছে। ২০১৪ সালে রাশিয়া প্রথম সেখানে প্রবেশ করে।

সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের কাছে উপস্থাপন করা শান্তি প্রস্তাবে পুতিন বলেছেন, জাপোরিঝিয়া ও খেরসনের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বন্ধ রাখার (ফ্রিজ) বিনিময়ে ইউক্রেনকে দনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে।

ট্রাম্পও বলেছেন, শান্তিচুক্তি করার জন্য ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের দাবি অনুযায়ী কোনো পূর্ব-যুদ্ধবিরতির প্রয়োজন নেই। বৈঠকের আগে অবশ্য তিনি বলেছিলেন, যুদ্ধবিরতিতে সম্মত না হলে তিনি খুশি হবেন না।

মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন: 'সবাই-ই একমত যে রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সর্বোত্তম উপায় হলো সরাসরি শান্তি চুক্তিতে যাওয়া, যা যুদ্ধের অবসান ঘটাবে—স্রেফ যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়ই টেকে না।'

জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামাতে রাশিয়ার অনীহা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলবে। তিনি এক্স-এ বলেন, 'হত্যাকাণ্ড বন্ধ করাই যুদ্ধ থামানোর অন্যতম উপাদান।'

তবে জেলেনস্কি জানিয়েছেন, সোমবার তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে হওয়া বৈঠকে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে জেলেনস্কির কঠোর সমালোচনা করেছিলেন। ট্রাম্প বলেছেন, এরপর পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে।

কিয়েভের ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেও ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, সোমবার হোয়াইট হাউসের বৈঠকে ইউরোপীয় নেতারাও যোগ দিতে পারেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ-মাত্রার আগ্রাসন শুরু করে। কয়েকমাস ধরে রুশ বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গত ৮০ বছরের মধ্যে ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই যুদ্ধে উভয় পক্ষের দশ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে।

ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানাতে পারে রাশিয়া

পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্য মূলত মস্কোর প্রকাশ্য অবস্থানের সঙ্গেই মিলে যায়। মস্কো বলেছে, পূর্ণাঙ্গ মীমাংসা বেশ জটিল হবে, কারণ দুই পক্ষের অবস্থান 'সম্পূর্ণ বিপরীত'।

পুতিন রাশিয়ার দীর্ঘদিনের দাবিগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। এসব দাবির মধ্যে কিয়েভকে ন্যাটোর সদস্যপদ না দেওয়ার দাবিও রয়েছে। 

রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে কিছু বলেননি। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, কোনো ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে আলোচনা হয়নি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ভূখণ্ড হস্তান্তর এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে 'মোটের ওপর একমত' হয়েছেন।

তিনি বলেন, 'আমি মনে করি আমরা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।' তিনি আরও বলেন, 'ইউক্রেনকে এতে রাজি হতে হবে। ওরা হয়তো "না" বলে দেবে।'

জেলেনস্কিকে কী পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'চুক্তি করতেই হবে।'

তিনি আরও বলেন, 'দেখুন, রাশিয়া অনেক বড় শক্তি, কিন্তু তারা (ইউক্রেন) নয়।'

ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা

জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন, ইউক্রেনের সংবিধানে পরিবর্তন না এনে তিনি ভূখণ্ড ছাড়তে দিতে পারেন না। তাছাড়া দনেৎস্কের স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের মতো 'দুর্গ শহরগুলোকে' রাশিয়ার ভবিষ্যৎ অগ্রযাত্রার বিরুদ্ধে প্রতিরোধব্যূহ হিসেবে দেখে কিয়েভ।

রাশিয়াকে ফের আক্রমণ থেকে বিরত রাখতে নিরাপত্তা নিশ্চয়তার ওপরও জোর দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ও ট্রাম্প এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে 'ইতিবাচক ইঙ্গিত' নিয়ে আলোচনা করেছেন এবং ইউক্রেনের স্থায়ী শান্তি প্রয়োজন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শান্তি চুক্তির আওতায় ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়ে ট্রাম্পের খোলামেলা মনোভাবকে স্বাগত জানিয়েছেন। 

বিদেশি স্থল সেনা মোতায়েনের বিরোধিতা করে পুতিন বলেন, ইউক্রেনের নিরাপত্তা 'নিশ্চিত' করতে হবে—এ বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একমত।

পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসাটাই বিজয় ছিল। কারণ যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা নেতারা তাকে একঘরে করে রেখেছেন। মাত্র এক সপ্তাহ আগেও ট্রাম্প তাকে নতুন নিষেধাজ্ঞার হুমকিও দেন। 

এদিকে ইউরোপীয় নেতারা এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনকে 'লোহার মতো দৃঢ়' নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এছাড়া রাশিয়ার দাবি অনুযায়ী, কিয়ভের সশস্ত্র বাহিনী বা ন্যাটোর সদস্যপদ চাওয়ার অধিকারের ওপর কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / ইউক্রেন যুদ্ধ / ট্রাম্প / পুতিন / জেলেনস্কি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ যাতায়াতে সাত দেশের সাহায্য চাইলেন ট্রাম্প
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা চান ট্রাম্প; বাস্তবায়নে যা করতে হবে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net