Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘কোনো ভূখণ্ড ছাড়বে না ইউক্রেন’: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জেলেনস্কির ঘোষণা

আন্তর্জাতিক

সিএনএন
11 August, 2025, 10:10 am
Last modified: 11 August, 2025, 10:21 am

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত
  • ইউক্রেনে রাতভর রুশ হামলা, আবুধাবিতে ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা

‘কোনো ভূখণ্ড ছাড়বে না ইউক্রেন’: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জেলেনস্কির ঘোষণা

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পুতিন প্রস্তাব দিয়েছেন, কিয়েভ বড় ধরনের ভূখণ্ড ছেড়ে দিলে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন।
সিএনএন
11 August, 2025, 10:10 am
Last modified: 11 August, 2025, 10:21 am
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও স্পষ্ট করেছেন যে, রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দিতে হবে—এমন প্রস্তাব ইউক্রেন কখনোই গ্রহণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আগামী সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে তিনি এ কথা বলেন।

গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, 'শুক্রবার মার্কিন ও রুশ প্রেসিডেন্টদের বৈঠক হবে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। যুদ্ধটি চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে এবং আমাদের অংশগ্রহণ ছাড়া এটি শেষ হতে পারে না।'

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, পুতিন প্রস্তাব দিয়েছেন, কিয়েভ বড় ধরনের ভূখণ্ড ছেড়ে দিলে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন। বুধবার মস্কোতে ট্রাম্পের বৈদেশিক দূত স্টিভ উইটকফের কাছে তিনি এই পরিকল্পনা পেশ করেন। এতে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল—যার বেশিরভাগ বর্তমানে রাশিয়ার দখলে—এবং ২০১৪ সালে রাশিয়ার অবৈধভাবে সংযুক্ত ক্রিমিয়া ছেড়ে দিতে হবে।

জেলেনস্কি বলেন, 'ইউক্রেন বাস্তবসম্মত সমাধানের জন্য প্রস্তুত, যা শান্তি বয়ে আনতে পারে। আমাদের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত, আমাদের ছাড়া যেকোনো সিদ্ধান্তও শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত।'

তিনি আরও বলেন, 'সব অংশীদারদের বুঝতে হবে, প্রকৃত শান্তি বলতে কী বোঝায়।' রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং 'কোনো সময়সীমার কথা শুনছে না।'

জেলেনস্কি বলেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে, আমাদের সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত—একটি বাস্তব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টেকসই শান্তির জন্য—এমন এক শান্তি, যা মস্কোর ইচ্ছায় ভেঙে পড়বে না।'

Related Topics

টপ নিউজ

ভলোদিমির জেলেনস্কি / ইউক্রেনের প্রেসিডেন্ট / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / আলাস্কা / ট্রাম্প পুতিন বৈঠক / ভূখণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত
  • ইউক্রেনে রাতভর রুশ হামলা, আবুধাবিতে ভেস্তে গেল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net