Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
‘রাশিয়া কাগুজে বাঘ’: যেভাবে ইউক্রেন ও ন্যাটো নিয়ে অবস্থান পাল্টালেন ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
25 September, 2025, 02:10 pm
Last modified: 25 September, 2025, 02:12 pm

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

‘রাশিয়া কাগুজে বাঘ’: যেভাবে ইউক্রেন ও ন্যাটো নিয়ে অবস্থান পাল্টালেন ট্রাম্প

কয়েক মাস আগেও যিনি যুদ্ধ থামাতে উভয় পক্ষকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তিনিই এখন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন এই যুদ্ধে জিততে সক্ষম।
আল জাজিরা
25 September, 2025, 02:10 pm
Last modified: 25 September, 2025, 02:12 pm
ছবি: অ্যানা মানিমেকার

ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগেও যিনি যুদ্ধ থামাতে উভয় পক্ষকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তিনিই এখন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধার করতে এবং এই যুদ্ধে জিততে সক্ষম।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই ট্রাম্পের এই সুরবদল। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' তিনি লিখেন, 'আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন লড়াই করে তার সবটুকু অঞ্চল আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং জিততে সক্ষম।'

অতীতে ন্যাটোর কট্টর সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প এবার এই জোটের প্রশংসাও করেছেন। রাশিয়াকে 'কাগুজে বাঘ' বলে কটাক্ষ করে তিনি বলেন, 'পুতিন এবং রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়েছে, আর এটাই ইউক্রেনের জন্য পদক্ষেপ নেওয়ার সময়।' 

ট্রাম্পের এই মন্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, 'মি.প্রেসিডেন্ট পরিস্থিতি স্পষ্টভাবে বোঝেন। এই যুদ্ধ শেষ করতে তার সংকল্পকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।' অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, তারা নিজেদের লক্ষ্যে অটল থাকবে।

যেভাবে বদলেছে ট্রাম্পের সুর

ট্রাম্পের এই মন্তব্য তার আগের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তিনি জেলেনস্কিকে তিরস্কার করে বলেছিলেন, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে। 

জেলেনস্কিকে তিনি বলেছিলেন, 'আপনার হাতে কোনো তাস নেই। আপনাদের লোকজন মারা যাচ্ছে। আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন।'

এরপর আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগেও তিনি 'ভূমি অদলবদলের' প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জেলেনস্কি তখন সাফ জানিয়ে দিয়েছিলেন, 'ছাড় দিয়ে খুনিকে বোঝানো যায় না।'

ট্রাম্পের এই আকস্মিক অবস্থান পরিবর্তনের পেছনে নানা কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, পুতিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য এটি ট্রাম্পের একটি নতুন কৌশল। সম্প্রতি ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশ করলে তা ভূপাতিত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে অনেকর মতে, ট্রাম্পের কথার ওপর পুরোপুরি আস্থা রাখা কঠিন। লন্ডনের থিঙ্কট্যাঙ্ক চ্যাথাম হাউসের ইউরেশিয়া বিশেষজ্ঞ কিয়ের জাইলস বলেন, 'ট্রাম্প যার সঙ্গে শেষ কথা বলেন, তার মতই প্রতিফলিত করেন। ইউরোপে রাশিয়ার পক্ষে যায় এমন ফলাফলের সমর্থক কেউ যদি এরপর ট্রাম্পের সঙ্গে কথা বলেন, তাহলে তিনি আবারও তার অবস্থান পরিবর্তন করবেন।

জাইলসের মতে, ট্রাম্প প্রায়ই তার অবস্থান পরিবর্তন করেন এবং বিভিন্ন শব্দ ওদলবদল করে ব্যবহার করেন, যা তিনি অতীতেও বহুবার করেছেন। জাইলস বলেন, 'সবাই ভুলে যায় যে, তিনি কী বলেন তা বড় কথা নয়, বরং তিনি কী করেন সেটাই আসল।' 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভলোদিমির জেলেনস্কি / রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • রাইফেল হাতে ‘ফা** জো বাইডেন’ টি-শার্ট পরে আলোচনায় আসা সাংবাদিক হলেন ট্রাম্পের সহকারী প্রেস সচিব
  • এআই নীতি তদারকিতে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net