Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ না করতে বলেছেন পুতিন’: মার্কিন গণমাধ্যমের দাবি উড়িয়ে দিল মস্কো

আন্তর্জাতিক

আরটি
14 July, 2025, 09:50 am
Last modified: 14 July, 2025, 09:53 am

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

‘ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ না করতে বলেছেন পুতিন’: মার্কিন গণমাধ্যমের দাবি উড়িয়ে দিল মস্কো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এক্সিওসএর প্রতিবেদনটি ‘স্পষ্টতই ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বৃদ্ধি করতে চালানো আরেকটি নোংরা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।’
আরটি
14 July, 2025, 09:50 am
Last modified: 14 July, 2025, 09:53 am
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এপি

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ না করতে পারমাণবিক চুক্তি মেনে নিতে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদমাধ্যমের এ দাবি প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়া এ অঞ্চলে উত্তেজনা উস্কে দিতে এ দাবিকে 'ঘৃণ্য চাল' বলে আখ্যা দিয়েছে।

গতকাল রোববার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা সংবাদমাধ্যমগুলোকে রাজনৈতিক প্রভাবশালী মহল ও রাষ্ট্রের অভ্যন্তরে থাকা নিয়ন্ত্রণকারীদের হাতে থাকা একটি 'যন্ত্র' হিসেবে উল্লেখ করেছে, যারা প্রয়োজন হলে উস্কানিমূলক কর্মকাণ্ড ও 'ভুয়া সংবাদ' ছড়াতে দ্বিধা করে না।

রুশ কর্মকর্তা বিশেষভাবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের সমালোচনা করেছেন। তিনি তাকে 'টয়লেট ট্যাংক' হিসেবে অভিহিত করেছেন, কারণ এটি নিয়মিতভাবে লক্ষ্যভিত্তিক মিথ্যা তথ্য ছড়ায়। বিশেষ করে সম্প্রতি প্রকাশিত এর একটি প্রতিবেদন 'স্কুপ: সূত্র বলছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি মেনে নিতে উৎসাহ দিচ্ছেন পুতিন' শিরোনামে সংবাদ প্রকাশের কথাও উল্লেখ করেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এক্সিওসএর প্রতিবেদনটি 'স্পষ্টতই ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বৃদ্ধি করতে চালানো আরেকটি নোংরা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।'

মন্ত্রণালয় আরও বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সমাধান 'একান্তই রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই' হওয়া উচিত।

শুক্রবার এক্সিওস ইউরোপীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধের পর রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তেহরানের কর্মকর্তাদের জানিয়েছিলেন যে তিনি 'শূন্য সমৃদ্ধকরণ' শর্তযুক্ত একটি পারমাণবিক চুক্তিকে সমর্থন করবেন।

এক ইউরোপীয় কর্মকর্তা এক্সিওসকে বলেন, পুতিন তেহরানকে এ পথে অগ্রসর হতে উৎসাহিত করেছিলেন যাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সহজ হয়। তবে ওই কর্মকর্তা জানান, ইরানিরা এ ধারণা বিবেচনা করতেও রাজি হয়নি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা তাদের নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তেহরান পুতিনের কাছ থেকে এ ধরনের কোনো বার্তা পায়নি।

যুক্তরাষ্ট্র চায়, সম্ভাব্য পারমাণবিক চুক্তির অংশ হিসেবে ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকবে। তবে তেহরান একে অগ্রহণযোগ্য দাবি হিসেবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য এই ক্ষমতা প্রয়োজন। ইরান আরও বলছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় না।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ইরান / ইউরেনিয়াম সমৃদ্ধকরণ / পারমাণবিক চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net