Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
স্বজনপ্রীতির তকমা এড়াতে বিলিয়নিয়ার বাবার ছেলেকে করতে হয়েছে এমবিএ, অন্য চাকরি

আন্তর্জাতিক

ফরচুন
14 August, 2025, 08:20 pm
Last modified: 14 August, 2025, 08:20 pm

Related News

  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • হাসিনার আমলে যেভাবে বিদ্যুৎ খাতে রাজত্ব কায়েম করে চোরতন্ত্র, স্বজনপ্রীতি
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

স্বজনপ্রীতির তকমা এড়াতে বিলিয়নিয়ার বাবার ছেলেকে করতে হয়েছে এমবিএ, অন্য চাকরি

জর্জ বলেন, “আমি চেয়েছি সবাই বুঝুক, ওরা স্রেফ আমার ছেলে বলেই নয়—নিজেদের যোগ্যতায় নেতৃত্বে এসেছে।”
ফরচুন
14 August, 2025, 08:20 pm
Last modified: 14 August, 2025, 08:20 pm
মায়ামির কন্ডো কিং বলে খ্যাত জর্জ পেরেজ ও তার দুই ছেলে। সূত্র : ফরচুন

সব বাবা-ই চান তার সন্তান তার স্থলাভিষিক্ত হোক। কিন্তু যদি সেই বাবা হন একজন রিয়েল এস্টেট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর সম্পদের পরিমাণ হয় ৪০ বিলিয়ন ডলার, তবে উত্তরসূরির যাত্রাটা তো সোজাই হওয়ার কথা, তাই না?

কিন্তু জর্জ পেরেজ সে পথে হাঁটেননি।

'মিয়ামির কন্ডো কিং' নামে পরিচিত আর্জেন্টাইন-আমেরিকান ব্যবসায়ী জর্জ পেরেজ সম্প্রতি তার দুই ছেলের হাতে তুলে দিয়েছেন নিজের গড়া বিলিয়ন ডলারের কোম্পানি রিলেটেড গ্রুপ -এর দায়িত্ব।

 বড় ছেলে জন পল এখন সিইও, আর ছোট ছেলে নিক কনডো ইউনিটের প্রেসিডেন্ট। তবে এই দায়িত্ব তারা উত্তরাধিকার সূত্রে পায়নি—পেয়েছে কঠিন প্রস্তুতি আর দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে।

জর্জ বলেন, "আমি চেয়েছি সবাই বুঝুক, ওরা স্রেফ আমার ছেলে বলেই নয়—নিজেদের যোগ্যতায় নেতৃত্বে এসেছে।"

এই উত্তরসূরি তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল প্রায় দুই দশক আগে। জর্জ ছেলেদের স্পষ্ট করে দেন: কোম্পানির সিংহাসনে বসতে চাইলে—আগে পাঁচ বছর অন্য প্রতিষ্ঠানে কাজ করতে হবে,তারপর বিশ্বমানের এমবিএ ডিগ্রি অর্জন করতে হবে,এরপর নিজের কোম্পানিতে নিচু পদ থেকে ধাপে ধাপে উঠতে হবে।

ছেলে জন পল প্রথমে কাজ শুরু করেন নিউ ইয়র্কের রিলেটেড কোম্পানিস-এ, যেখানে তিনি বিলাসবহুল প্রকল্পে কাজ করেছেন ১২-১৪ ঘণ্টার ক্লান্তিকর শিফটে। তারপর ফিরে এসে বাবার কোম্পানিতে শুরু করেন প্রজেক্ট সহকারী হিসেবে। এরপর ১৩ বছর সময় নিয়ে একে একে সব ধাপ পেরিয়ে ওঠেন সিইও পদে।

"আমি এমন এক পরিবেশে ছিলাম যেখানে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হতো—পুরোটাই ছিল টেকনিক্যাল ফাইন্যান্স আর ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিংয়ের কাজ," বলেন জন , "ওই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এতে আমি ব্যবসার অর্থনৈতিক দিকটা ভালোভাবে বুঝতে শিখি—যেটা এখানে এসে খুব কাজে লেগেছে।"

ছেলে হলেও 'চাকরি নিশ্চিত' নয়, অর্জন করতে হয়েছে পদ

২০১২ সালে অবশেষে পারিবারিক প্রতিষ্ঠান 'রিলেটেড গ্রুপ'-এ নিজের জায়গা করে নেন জন পল। শুরু করেন রেন্টাল কাজ দিয়ে। সেখান থেকে ধাপে ধাপে কাজ শিখে ১৩ বছর সময় নিয়ে উঠে আসেন নেতৃত্বের পর্যায়ে।

 কাজের ফাঁকেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠান নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে অর্জন করেন এমবিএ ডিগ্রি। 

কোভিড-১৯ মহামারির সময়, যখন সবাই ঘরে বসে কাজ করছিলেন, তখনই প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে কার্যনির্বাহী দায়িত্ব নেন তিনি। আর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন নেতৃত্বের আসনে।

জন পল বলেন, "অনেকেই ভাবে আমি তো সোজা চেয়ারে বসেছি। কিন্তু বাস্তবে আমাকে প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করতে হয়েছে। সময় লেগেছে, তবে আমি জানতাম—এভাবেই সবার সম্মান অর্জন করা যায়।"

বাবা জর্জ যোগ করেন, "এটা ছিল খুব সচেতন পরিকল্পনা। আমি চেয়েছি বাইরের দৃষ্টিতে এটা যেন না লাগে, 'বাবা সরে গেছেন, এখন ছেলের সময়'। আমি দেখাতে চেয়েছি—ওরা প্রস্তুত, নতুন চিন্তা ও তরুণদের বাজার বোঝার দিক দিয়ে ওরা অনেক এগিয়ে।"

বিশ্বজুড়ে পারিবারিক ব্যবসায় উত্তরাধিকার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বহু সফল পরিবার সেখানে মুখোমুখি হয় দ্বন্দ্ব আর বিভক্তির। কিন্তু জর্জ সেটা হতে দেননি।

"অনেক পরিবারকে দেখেছি উত্তরাধিকার নিয়ে যারা শত্রুতে পরিণত হয়," বলেন জর্জ। "আমি চাইনি আমাদের মধ্যে তা হোক। হ্যাঁ, আমি জেদি, এটা সহজ ছিল না। কিন্তু তবুও পেরেছি।"

জর্জ স্বীকার করেন, তার ছেলেরা হয়তো এখনও বড় বাজার ধস বা গভীর সংকটের মুখোমুখি হয়নি, কিন্তু নেতৃত্ব দেওয়ার উপযুক্ত সময় এখনই।

রিলেটেড গ্রুপ এখন পর্যন্ত ১২০,০০০-এর বেশি বাড়ি বানিয়েছে, ৫০ বিলিয়ন ডলারের সম্পত্তি বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোতেও রয়েছে তাদের প্রকল্প।

জন পল, নিক আর জর্জ এখন তিনজন তিনটি ভিন্ন ভূমিকা পালন করছেন—তবে লক্ষ্য একটাই: প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া।

"আমি এখনও আছি, ৪৫ বছরের অভিজ্ঞতা নিয়ে," বলেন জর্জ। "আর ওরা আছে নতুন চিন্তাধারা আর তরুণ প্রজন্মের চোখ নিয়ে। একসঙ্গে আমরা কোম্পানিকে আগের চেয়েও এগিয়ে নিতে পারব।"


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

স্বজনপ্রীতি / বিলিয়নিয়ার / রিলেটেড গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • রূপপুরে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • হাসিনার আমলে যেভাবে বিদ্যুৎ খাতে রাজত্ব কায়েম করে চোরতন্ত্র, স্বজনপ্রীতি
  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net