Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2025, 09:35 am
Last modified: 06 July, 2025, 11:18 am

Related News

  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধ: আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত

টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা

এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
টিবিএস ডেস্ক
06 July, 2025, 09:35 am
Last modified: 06 July, 2025, 11:18 am
ছবি: রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিখোঁজদের খোঁজে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি'র।

শনিবার সন্ধ্যায় স্থানীয় কর্মকর্তারা জানান, গ্যুয়াডালুপ নদীর ধারে অবস্থিত একটি খ্রিষ্টান যুব ক্যাম্প থেকে ২৭ জন শিশুর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক অভিভাবক সোশ্যাল মিডিয়ায় নিজেদের সন্তানের মৃত্যুর খবর জানিয়েছেন।

এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

কার কাউন্টির শেরিফ ল্যারি লাইথা বলেন, 'কাজ চলছেই, এবং চলবে যতক্ষণ না প্রতিটি মানুষকে খুঁজে পাওয়া যায়।'

সপ্তাহজুড়ে মধ্য টেক্সাসে আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, উদ্ধার অভিযান জোরদারে তিনি একটি সম্প্রসারিত দুর্যোগ ঘোষণা স্বাক্ষর করেছেন।

ছবি: রয়টার্স

তিনি বলেন, 'এই ঘটনার শিকার প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাব। যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ আমরা থামব না।'

কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো 'সার্চ অ্যান্ড রেসকিউ মিশন' হিসেবেই চলছে, এখনো তা 'রিকভারি' পর্যায়ে পৌঁছায়নি। গ্যুয়াডালুপ নদীর আশপাশ ঘেঁষে উপচে পড়া পানিতে ভেসে যাওয়া মানুষদের খুঁজে বের করতেই অভিযানে ব্যস্ত উদ্ধারকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কোস্ট গার্ড মোতায়েন করা হবে।

আবহাওয়াবিদদের সতর্কবার্তায় বলা হয়েছে, সপ্তাহান্তে আবারও নতুন করে বৃষ্টি ও বন্যা হতে পারে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার দিনভর ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের ভয়াবহ বৃষ্টিতে কিছু এলাকায় ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বন্যা / বন্যা পরিস্থিতি / টেক্সাস / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধ: আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net