Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইউএসএআইডির সহায়তা কাটছাঁটে দেড় কোটি মানুষ মৃত্যু ঝুঁকিতে, শিশু ৪৫ লাখ: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2025, 03:45 pm
Last modified: 01 July, 2025, 03:59 pm

Related News

  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

ইউএসএআইডির সহায়তা কাটছাঁটে দেড় কোটি মানুষ মৃত্যু ঝুঁকিতে, শিশু ৪৫ লাখ: গবেষণা

ইউএসএআইডি ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে উন্নয়নশীল দেশগুলোতে ৯ কোটির বেশি মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। রুবিওর দেওয়া তথ্যানুসারে যদি ৮৩ শতাংশ বরাদ্দ কমানো হয়, তাহলে ২০৩০ সালের আগেই ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে—যার মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু থাকবে অন্তত ৪৫ লাখ।
টিবিএস ডেস্ক
01 July, 2025, 03:45 pm
Last modified: 01 July, 2025, 03:59 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বৈদেশিক মানবিক সহায়তা কার্যক্রমে বড় পরিসরে বাজেট কাটছাঁটের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা ১ কোটি ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সম্ভাব্য মৃত্যুর এক–তৃতীয়াংশই শিশু। খবর বিবিসির। 

মঙ্গলবার (১ জুলাই) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট । 

প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে এমন এক সময়ে, যখন স্পেনের সেভিয়া শহরে জাতিসংঘের নেতৃত্বে দশকের সবচেয়ে বড় মানবিক সহায়তা সম্মেলনে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। তবে সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে না।

গবেষণার সহ-লেখক ও বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক দাভিদে রাসেলা বলেন, যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাজেট কমানোর এই পদক্ষেপ নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোর জন্য বৈশ্বিক মহামারি বা সশস্ত্র সংঘাতের মতো সমান ধাক্কা দেবে। 

গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউএসএআইডির ৮০ শতাংশের বেশি কর্মসূচি বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এই খাতকে অপচয় বিবেচনা করে ব্যয় সংকোচন করেছে।

বিশ্বজুড়ে সমালোচিত এই তহবিল সংকোচনের উদ্যোগটির তদারক করেছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক, যিনি সে সময় ফেডারেল কর্মীবাহিনী ছোট করার এক উদ্যোগের নেতৃত্বে ছিলেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক ব্যয় 'আমেরিকা ফার্স্ট' নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

রাসেলা জানান, ইউএসএআইডি ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়কালে উন্নয়নশীল দেশগুলোতে ৯ কোটির বেশি মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। রুবিওর দেওয়া তথ্যানুসারে যদি ৮৩ শতাংশ বরাদ্দ কমানো হয়, তাহলে ২০৩০ সালের আগেই ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে—যার মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু থাকবে অন্তত ৪৫ লাখ।

যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে কাজ করে এসেছে। ২০২৩ সালে দেশটি আন্তর্জাতিক সহায়তায় ব্যয় করেছে ৬৮ বিলিয়ন ডলার, যা ছয় দশকের বেশি সময় ধরে ৬০টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়ে আসছে ইউএসএআইডি।

ট্রাম্পের বাজেট কাটছাঁটের পর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ আরও অনেক দেশও সহায়তা হ্রাসের পথে হেঁটেছে।

জাতিসংঘ জানিয়েছে, এই মুহূর্তে তারা আন্তর্জাতিক মানবিক খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সংকটে পড়েছে।

রুবিওর মতে, ইউএসএআইডির প্রায় ১ হাজার কর্মসূচি এখনো অব্যাহত আছে, তবে সেগুলো ভবিষ্যতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

তবে বাস্তব পরিস্থিতি মোটেই ভালো নয় বলে জানিয়েছে জাতিসংঘ।

গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন জাতিসংঘ কর্মকর্তা জানান, কেনিয়ার শরণার্থী ক্যাম্পগুলোতে মানুষ ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের অর্থ কমে যাওয়ায় খাদ্য বরাদ্দ রেকর্ড পরিমাণে কমেছে।

Related Topics

টপ নিউজ

ইউএসএআইডি / বৈদেশিক অনুদান / ডোনাল্ড ট্রাম্প / আর্থিক সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net