Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এক এনআইডিতেই শত শত মোবাইল ফোন নিবন্ধন: বিভ্রান্তির কারণ জানাল কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2026, 03:50 pm
Last modified: 02 January, 2026, 04:28 pm

Related News

  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • কাউন্টডাউন ১৬ ডিসেম্বর: বাংলাদেশ কি পারবে ৯০ শতাংশের ‘গ্রে ফোন’ বাজার বন্ধ করতে?
  • পোস্টাল ব্যালটে ভোট দিতে পাসপোর্ট বা এনআইডি বাধ্যতামূলক হোক: ইসির সঙ্গে সংলাপে তাসনিম জারা
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ
  • ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত মোবাইল সিম বাতিলের নির্দেশ বিটিআরসির

এক এনআইডিতেই শত শত মোবাইল ফোন নিবন্ধন: বিভ্রান্তির কারণ জানাল কর্তৃপক্ষ

ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 'আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। অপারেটররা তাদের সিস্টেমে থাকা আগের সব ‘হিস্টোরিক ডেটা’ এই সিস্টেমে যুক্ত করেছে। কিন্তু ডেটা মাইগ্রেশনের সময় তারিখটি এখনকার দেখানো হয়েছে বলে অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা অস্বাভাবিক বেশি দেখাচ্ছে।'
টিবিএস রিপোর্ট
02 January, 2026, 03:50 pm
Last modified: 02 January, 2026, 04:28 pm
ছবি: সংগৃহীত

সারাদেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রম শুরু হওয়ার পর অনেক ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে শত শত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। একজনের নামে বিপুল সংখ্যক ফোন নিবন্ধনের এমন তথ্যে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সরকার বলছে, মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া কয়েক বছরের পুরনো তথ্য বা 'হিস্টোরিক ডেটা' সিস্টেমে আপলোড করার সময় তারিখের জটিলতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে এই ত্রুটি সংশোধনে কাজ শুরু করেছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকরা তাদের এনআইডির বিপরীতে কয়েক শ ফোন নিবন্ধিত থাকার তথ্য শেয়ার করছেন। মাসুম বিল্লাহ নামে এক ব্যবহারকারী তার এনআইডি ও রেজিস্ট্রার ইএমআই স্ক্রিনশট শেয়ার করে জানান, তার নামে ৫৩টি হ্যান্ডসেট নিবন্ধিত হয়েছে। এর মধ্যে কেবল গত ডিসেম্বর মাসেই ৪২টি হ্যান্ডসেট নিবন্ধন হওয়ার তথ্য সিস্টেমে দেখাচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একজন প্রতিবেদকও এনইআইআর সিস্টেমে নিজের এনআইডি যাচাই করে ৮টি হ্যান্ডসেট নিবন্ধনের তথ্য পেয়েছেন।

এই বিভ্রান্তি ও কারিগরি অসংগতির বিষয়ে আইসিটি ও টেলিকম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। অপারেটররা তাদের সিস্টেমে থাকা আগের সব 'হিস্টোরিক ডেটা' এই সিস্টেমে যুক্ত করেছে। কিন্তু ডেটা মাইগ্রেশনের সময় তারিখটি এখনকার (বর্তমান সময়ের) দেখানো হয়েছে বলে অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা অস্বাভাবিক বেশি দেখাচ্ছে।'

ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, এনইআইআর সিস্টেমটি একদম নতুন কোনো ব্যবস্থা নয়। ২০২১ সালে এটি প্রথম চালুর চেষ্টা হয়েছিল। বর্তমান সরকার কিছু নতুন ফাংশনাল ফিচার যোগ করে সিস্টেমটিকে পুনরায় সচল করেছে।

একই এনআইডির বিপরীতে এত বেশি হ্যান্ডসেট দেখানোর পেছনে অতীতে সিম ব্যবহারের নীতিমালার প্রভাব রয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। তিনি জানান, বাংলাদেশে অতীতে একজন ব্যক্তির একটি এনআইডির বিপরীতে প্রথমে ২০টি এবং পরবর্তীতে ১৫টি পর্যন্ত সিম ব্যবহারের অনুমতি ছিল। বর্তমানে এই সংখ্যা ১০-এ নামিয়ে আনার প্রক্রিয়া চলছে। এনইআইআর ম্যাপিংয়ের সময় এনআইডির বিপরীতে পুরনো সব তথ্য মেলাতে গিয়ে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখানোটা স্বাভাবিক কারিগরি প্রক্রিয়া।

তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 'বিটিআরসি এবং মোবাইল অপারেটররা যৌথভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছে। ধীরে ধীরে পুরনো ডেটাগুলো ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে সিস্টেমে প্রদর্শিত এই অসংগতিগুলো ঠিক করা হবে।'

উল্লেখ্য, সরকারের এনইআইআর ব্যবস্থা চালুর মূল লক্ষ্য বাজারে অবৈধ ও চোরাই হ্যান্ডসেট শনাক্ত করা এবং গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করা।

Related Topics

টপ নিউজ

এনআইডি / মোবাইল ফোন নিবন্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • কাউন্টডাউন ১৬ ডিসেম্বর: বাংলাদেশ কি পারবে ৯০ শতাংশের ‘গ্রে ফোন’ বাজার বন্ধ করতে?
  • পোস্টাল ব্যালটে ভোট দিতে পাসপোর্ট বা এনআইডি বাধ্যতামূলক হোক: ইসির সঙ্গে সংলাপে তাসনিম জারা
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ
  • ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত মোবাইল সিম বাতিলের নির্দেশ বিটিআরসির

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net