Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আমেরিকার চাল কিনতে অনীহা, জাপানের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

সিএনএন
01 July, 2025, 09:55 am
Last modified: 01 July, 2025, 09:57 am

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

আমেরিকার চাল কিনতে অনীহা, জাপানের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চলমান বাণিজ্য আলোচনা থেকে জাপান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চাল কেনা বন্ধ করে দেবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
সিএনএন
01 July, 2025, 09:55 am
Last modified: 01 July, 2025, 09:57 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

জাপান যুক্তরাষ্ট্রে উৎপাদিত চাল কিনতে 'রাজি না'—এই অভিযোগ তুলে দেশটির রপ্তানি পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'ওরা আমাদের চাল নেয় না, অথচ ওদের চালের বিশাল ঘাটতি। অর্থাৎ, আমরা শুধু একটা চিঠি পাঠাব, যদিও আমরা বহু বছর ধরে ওদের বাণিজ্যিক অংশীদার হিসেবে পছন্দ করে আসছি।'

তবে ট্রাম্পের দাবি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর বাণিজ্য উপাত্ত অনুযায়ী, গত বছর জাপান যুক্তরাষ্ট্র থেকে ২৯৮ মিলিয়ন ডলারের চাল কিনেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে কেনা চালের পরিমাণ ১১৪ মিলিয়ন ডলার।

তবে, চলমান বাণিজ্য আলোচনা থেকে জাপান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চাল কেনা বন্ধ করে দেবে কি না, তা এখনো পরিষ্কার নয়। জাপানের দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) এক প্রতিবেদনে বলা হয়, 'জাপানের আমদানি ও বিতরণ ব্যবস্থা অত্যন্ত নিয়ন্ত্রিত ও অস্বচ্ছ। ফলে সেখানে যুক্তরাষ্ট্রের চাল রপ্তানিকারকরা ভোক্তাদের কাছে যথাযথ প্রবেশাধিকার পান না।' সিএনএনের এক সূত্র জানিয়েছে, ট্রাম্প এই পোস্টে ওই প্রতিবেদনকেই ইঙ্গিত করেছেন।

সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন কয়েকটি বিদেশি সরকারকে চিঠি পাঠাবে, যেখানে বলা থাকবে, তাদের পণ্যে যুক্তরাষ্ট্র কী ধরনের নতুন শুল্ক আরোপ করতে পারে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর ঘোষিত 'পাল্টা শুল্ক' ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তের পর ট্রাম্প এমন ঘোষণা দেন।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জাপানকে সেই সম্ভাব্য চিঠির প্রাপকদের একটি হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প মন্তব্য করেন, 'প্রিয় মি. জাপান, ঘটনা হচ্ছে, আপনাদের গাড়িতে এখন থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।'

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বার্তাটি এমন সময় এলো, যখন তার ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা আগামী ৯ জুলাই শেষ হতে চলেছে। এই সময়সীমা পেরিয়ে গেলে অনেক দেশকেই নতুন শুল্কহারের মুখে পড়তে হতে পারে। এখনো স্পষ্ট নয়, ওই সময়সীমা পার হলে এসব দেশের জন্য নতুন শুল্ক হার কত হবে।

বিরতি ঘোষণার আগে জাপানি রপ্তানি পণ্যে সর্বনিম্ন ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। বিরতি চলাকালীন এসব পণ্য ১০ শতাংশ সার্বজনীন শুল্কের আওতায় এসেছে।

এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট বলেন, জাপানের সঙ্গে এখনো আলোচনা চলছে।

হ্যাসেট বলেন, 'সবকিছু শেষ হয়ে যায়নি। আমি জানি উনি (ট্রাম্প) কী পোস্ট করেছেন, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলবে। এমনকি একটি কাঠামো চূড়ান্ত হলেও, এরপরও অনেক কিছু চূড়ান্ত করতে হবে।'

Related Topics

টপ নিউজ

জাপান / চাল / শুল্ক / শুল্ক আরোপ / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার
  • ইরান যুদ্ধের সবচেয়ে বড় পরাজিত পক্ষ ডোনাল্ড ট্রাম্প
  • জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net