Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
দুই সপ্তাহে ৯০০-র বেশি ভূমিকম্প, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জাপানের দ্বীপের বাসিন্দারা

আন্তর্জাতিক

বিবিসি
03 July, 2025, 02:05 pm
Last modified: 03 July, 2025, 02:11 pm

Related News

  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান
  • আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদন খাতে জাপানি বিনিয়োগের আহ্বান তারেক রহমানের
  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • ২৭ অক্টোবর টোকিওতে তাকাইচি সানায়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা

দুই সপ্তাহে ৯০০-র বেশি ভূমিকম্প, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জাপানের দ্বীপের বাসিন্দারা

ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা না থাকলেও বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজনে দ্রুত সরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিবিসি
03 July, 2025, 02:05 pm
Last modified: 03 July, 2025, 02:11 pm
২০২১ সালে আকুসেকিজিমা দ্বীপ। ছবি: দ্য ইয়োমিওরি শিমবুন/অ্যাসোসিয়েটেড প্রেস

দুই সপ্তাহে ৯০০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ জাপানের একটি ছোট ও দূরবর্তী দ্বীপপুঞ্জ তোকারায়। এতে আতঙ্ক বিরাজ করছে সেখানকার বাসিন্দাদের মধ্যে, অনেকেরই রাত কাটছে না ঘুমিয়ে। 

বুধবার ৫ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ জানায়, ২১ জুন থেকে তোকারা দ্বীপের আশপাশের সমুদ্রে ভূমিকম্প অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে।

তবে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। তারপরও বাসিন্দাদের সতর্ক থাকতে ও প্রয়োজনে দ্রুত সরে যেতে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এমবিসিকে এক বাসিন্দা বলেন, 'রাতে এখন ঘুমাতে গেলেও ভয় করে। মনে হয় সবকিছু কাঁপছে।' 

তোকারা এলাকায় এর আগেও ভূকম্পনের ঘটনা ঘটেছে, তবে এত ঘনঘন ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম। এই দ্বীপগুলোতে মাত্র ৭০০ জনের মতো মানুষের বাস। অনেক দ্বীপে হাসপাতাল নেই, কাছের হাসপাতালে যেতে ফেরিতে ৬ ঘণ্টা লাগে।

আকুসেকিজিমা দ্বীপের এক নারী জানান, 'রাতে ভূমিকম্প হওয়ার আগে সমুদ্রের দিক থেকে অদ্ভুত শব্দ আসে। খুবই ভয়ের।'

আরেকজন বলেন, 'এতবার কাঁপার পর এখন মনে হয়, ভূমিকম্প না হলেও মাটি যেন দুলছে।'

তোকারার বিভিন্ন হোটেল ও গেস্টহাউসও আপাতত পর্যটক নিতে বন্ধ করে দিয়েছে। কারণ প্রয়োজনে এসব জায়গা স্থানীয়দের আশ্রয় হিসেবে ব্যবহার করা হতে পারে।

'৫ জুলাই বড় একটি ভূমিকম্প হবে'—এমন গুজব ছড়িয়ে পড়ার পর থেকে সেখানে ভূমিকম্প নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। 

এই গুজব ছড়িয়েছে একটি পুরোনো মাঙ্গা বই থেকে, যেখানে লেখক ভবিষ্যদ্বাণী করেছিলেন এ বছরের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্প হতে পারে।

এই গুজবের প্রভাবে অনেক পর্যটক তাদের ট্রিপ বাতিল করে দিয়েছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

জাপানে প্রতিবছর হাজারের বেশি ভূমিকম্প হয়। বেশিরভাগই ছোট, তবে ২০১১ সালের মতো বড় ভূমিকম্প ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সরকার বহুদিন ধরেই 'বিগ ওয়ান' নামের এক বিশাল ভূমিকম্পের আশঙ্কা করে আসছে—যা হলে লাখো মানুষের প্রাণহানির শঙ্কা রয়েছে।

এ কারণেই সরকার সম্প্রতি নতুন করে প্রস্তুতির ওপর জোর দিচ্ছে—বাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে। তারা বলছে, এখনো প্রস্তুতি যথেষ্ট নয়।

Related Topics

টপ নিউজ

জাপান / জাপানে ভূমিকম্প / ভূমিকম্পের প্রস্তুতি / ভূমিকম্পের ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান
  • আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদন খাতে জাপানি বিনিয়োগের আহ্বান তারেক রহমানের
  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • ২৭ অক্টোবর টোকিওতে তাকাইচি সানায়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
  • দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি বিনিয়োগকারীরা

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net