Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
আইএইএকে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন করল ইরানের পার্লামেন্ট

আন্তর্জাতিক

রয়টার্স
25 June, 2025, 09:20 pm
Last modified: 25 June, 2025, 09:22 pm

Related News

  • রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহে আইএইএ-এর সহযোগিতা চাইল বাংলাদেশ
  • ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিষদের সহায়তা চাইলো আইএইএ
  • নতুন দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ উত্তর কোরিয়ার, ‘গভীর উদ্বেগ’ আইএইএ প্রধানের
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান

আইএইএকে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন করল ইরানের পার্লামেন্ট

বিলে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি কোনো নজরদারি চালাতে চায়, তাহলে তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের ওপর নির্ভর করবে।
রয়টার্স
25 June, 2025, 09:20 pm
Last modified: 25 June, 2025, 09:22 pm
আইএইএ সদর দপ্তর, ভিয়েনা, অস্ট্রিয়া। ২৩ জুন, ২০২৫। রয়টার্স।

ইরানের পার্লামেন্ট বুধবার একটি বিল অনুমোদন করেছে, যার মাধ্যমে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূরনিউজ এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে একটি ভয়াবহ বিমানযুদ্ধের পর তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার পরপরই এই সিদ্ধান্ত এসেছে। বিলটি এখন আইন হিসেবে কার্যকর হতে হলে ইরানের অনির্বাচিত গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হবে। 

বিলে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি কোনো নজরদারি চালাতে চায়, তাহলে তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের ওপর নির্ভর করবে।

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান তার শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। তিনি দাবি করেন, "আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা করতেও হাজির হয়নি। তারা যেন তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা বিক্রি করে দিয়েছে।"

তিনি আরও বলেন, "এই কারণেই ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত রাখবে, যতক্ষণ না পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়। এদিকে দেশের শান্তিপূর্ণ কর্মসূচি আরও দ্রুত এগোবে।"

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি এই সপ্তাহেই বিলের সার্বিক কাঠামো অনুমোদন করেছে। কমিটির মুখপাত্র জানান, এই বিল কার্যকর হলে আইএইএ-র পর্যবেক্ষণ ক্যামেরা বসানো, পরিদর্শন এবং রিপোর্ট প্রদান স্থগিত থাকবে।

আইএইএ এখনো এই বিলের প্রতিক্রিয়া জানায়নি। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বুধবার বলেন, তিনি ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় পরিদর্শক পাঠাতে চান বিশেষ করে যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছিল। এসব স্থানে ইসরায়েল ১৩ জুন হামলা চালায়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে বলেন, "আমাদের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। তবে সেটা কোন দিকে যাবে, এখনই বলা সম্ভব নয়।"

অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) / আইএইএ / ইরান চুক্তি / ইরান আক্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহে আইএইএ-এর সহযোগিতা চাইল বাংলাদেশ
  • ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা: ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিষদের সহায়তা চাইলো আইএইএ
  • নতুন দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ উত্তর কোরিয়ার, ‘গভীর উদ্বেগ’ আইএইএ প্রধানের
  • আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নথি-সার্ভার ক্ষতিগ্রস্ত
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net