Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক

রয়টার্স
08 June, 2025, 12:20 pm
Last modified: 08 June, 2025, 12:21 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার
  • টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী, সন্দেহভাজন আটক

৩৯ বছর বয়সী এই সিনেটর বিরোধী কনজারভেটিভ ডেমোক্রেটিক সেন্টার দলের সদস্য। তার স্ত্রী জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
রয়টার্স
08 June, 2025, 12:20 pm
Last modified: 08 June, 2025, 12:21 pm
কলম্বিয়ার বোগোতায় এক প্রচার অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন কলম্বিয়ার সিনেটর মিগেল উরিবে। ছবি: বিবিসি

কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক প্রচার অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন কলম্বিয়ার সিনেটর মিগেল উরিবে। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী। দেশটির সরকার এবং তার দল এ তথ্য জানিয়েছে।

উরিবের স্ত্রী জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

৩৯ বছর বয়সী এই সিনেটর বিরোধী কনজারভেটিভ ডেমোক্রেটিক সেন্টার দলের সদস্য। এই দলটির প্রতিষ্ঠাতা হলেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে। তবে, মিগেল উরিবে ও আলভারো উরিবের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

ঘটনার নিন্দা জানিয়ে দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাজধানী বোগোতার ফন্তিবোন এলাকার একটি পার্কে নির্বাচনী প্রচারণা চলাকালে মিগেল উরিবেকে পেছন থেকে গুলি করে সশস্ত্র হামলাকারীরা।

দলটি এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে, তবে উরিবের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ মিগেল উরিবেকে সাহায্য করা হচ্ছে। তার মাথা থেকে রক্ত ঝড়ছিল।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, তিনি হাসপাতালে উরিবেকে দেখতে গিয়েছিলেন।

এই ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য দিতে পারলে প্রায় ৭ লাখ ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কলম্বিয়ার সরকার।

কলম্বিয়ার প্রেসিডেন্সির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই সহিংস হামলার তীব্র ও সুস্পষ্টভাবে নিন্দা জানাচ্ছে, এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আহ্বান জানানো হয়েছে।

বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে পোস্ট দিয়ে উরিবের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি লেখেন, 'আমি জানি না কীভাবে তোমাদের যন্ত্রণাকে উপশম করব। এটা একজন মাকে হারানোর বেদনা, আর একটি মাতৃভূমির বেদনা।'

শনিবার রাতে এক বক্তব্যে পেত্রো জানান, আটক ব্যক্তি একজন অপ্রাপ্তবয়স্ক। তদন্তের কেন্দ্রে থাকবে—কে বা কারা এই হামলার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এখনো নিশ্চিত কোনো তথ্য নেই, শুধুই কিছু অনুমান। এছাড়া তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও তদন্তের আওতায় আনা হবে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র এই হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে। প্রেসিডেন্ট পেত্রোর উত্তেজনাকর বক্তব্যকে এই সহিংসতার জন্য দায়ী করেন তিনি।

Related Topics

টপ নিউজ

মিগেল উরিবে / কলম্বিয়া / প্রেসিডেন্ট প্রার্থী / গুলিবিদ্ধ / সিনেটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার
  • টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net