Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, সিয়াটলে জাপানি ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2025, 10:05 am
Last modified: 27 May, 2025, 10:05 am

Related News

  • শাহজালাল বিমানবন্দরে আগুন, চট্টগ্রামে অন্তত আট ফ্লাইটের জরুরি অবতরণ
  • শাহজালাল বিমানবন্দরে আগুন, চট্টগ্রামে অন্তত আট ফ্লাইটের জরুরি অবতরণ
  • প্রযুক্তিগত ত্রুটির কারণে ঢাকায় ফিরে এল বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট
  • উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ করল বিমান
  • এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 'বোমা হামলার' হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, সিয়াটলে জাপানি ফ্লাইটের জরুরি অবতরণ

সিয়াটল বন্দরের পুলিশ জানায়, ওই যাত্রী ‘শারীরিক সমস্যায় ভুগছিলেন’। তাকে বিমানের অন্যান্য যাত্রী ও ক্রুরা মিলে আটকাতে বাধ্য হন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
টিবিএস ডেস্ক
27 May, 2025, 10:05 am
Last modified: 27 May, 2025, 10:05 am
এএনএ এয়ারওয়েজের বিমান। ছবি: রয়টার্স

টোকিও থেকে টেক্সাসগামী একটি জাপানি বিমান আকাশে থাকা অবস্থায়ই এর এক যাত্রী বিমানটির দরজা খোলার চেষ্টার করেন। পরবর্তীতে বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়েছে। খবর বিবিসির।

অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) ফ্লাইট ১১৪ গত শনিবার উড্ডয়নের কয়েক ঘণ্টা পরই 'এক অবাধ্য যাত্রীর' কারণে সিয়াটলে জরুরি অবতরণ করে, জানিয়েছে এয়ারলাইনটি।

সিয়াটল বন্দরের পুলিশ জানায়, তাদেরকে এমন এক ব্যক্তির বিষয়ে অবহিত করা হয় যে 'ফ্লাইট চলাকালীন বিমানের এক্সিট ডোর খোলার চেষ্টা করেছিল'।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তি 'শারীরিক সমস্যায় ভুগছিলেন'। তাকে বিমানের অন্যান্য যাত্রী ও ক্রুরা মিলে আটকাতে বাধ্য হন।

তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি কোনো অভিযোগের মুখোমুখি হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

এএনএ এক বিবৃতিতে জানায়, 'আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ ঘটনায় সহায়তার জন্য আমরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই।'

সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানটি অপেক্ষা করার সময়, 'অশোভন আচরণের' জন্য আরেকজন যাত্রীকেও ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইটের তথ্য অনুযায়ী, অবশেষে বিমানটি শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় ১৭:৪০) যুক্তরাষ্ট্রের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে পৌঁছায়, যা নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর।

ঘটনাটি এমন একাধিক ঘটনার সর্বশেষ উদাহরণ।

চলতি বছরের এপ্রিলে, ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নগামী জেটস্টার-এর একটি ফ্লাইট যাত্রাপথে ফিরে যেতে বাধ্য হয়, কারণ এক যাত্রী মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা করেন।

গত নভেম্বরেও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক ব্যক্তি দরজা খোলার চেষ্টা করলে অন্যান্য যাত্রীরা তাকে ধরে ফেলেন এবং তাকে ডাকটেপ দিয়ে বেঁধে ফেলেন।

আর ২০২৩ সালে, দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে অবতরণের ঠিক আগে আসিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক ব্যক্তি জরুরি নির্গমনের দরজা খুলে ফেলেন। এতে ৯ জন যাত্রী শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন।

Related Topics

টপ নিউজ

সিয়াটল বিমানবন্দর / জরুরি অবতরণ / মাঝ আকাশ / বিমানের দরজা খোলার চেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • শাহজালাল বিমানবন্দরে আগুন, চট্টগ্রামে অন্তত আট ফ্লাইটের জরুরি অবতরণ
  • শাহজালাল বিমানবন্দরে আগুন, চট্টগ্রামে অন্তত আট ফ্লাইটের জরুরি অবতরণ
  • প্রযুক্তিগত ত্রুটির কারণে ঢাকায় ফিরে এল বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট
  • উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ করল বিমান
  • এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 'বোমা হামলার' হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net