Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পাকিস্তান দখল, সেনা আত্মসমর্পণ: ভারতীয় গণমাধ্যম যেভাবে কাল্পনিক ‘যুদ্ধ’ সাজাল

আন্তর্জাতিক

কাসিম আব্বাসী, দ্য নিউজ ইন্টারন্যাশনাল
10 May, 2025, 03:30 pm
Last modified: 10 May, 2025, 03:36 pm

Related News

  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির
  • আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু হয়ে গেছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

পাকিস্তান দখল, সেনা আত্মসমর্পণ: ভারতীয় গণমাধ্যম যেভাবে কাল্পনিক ‘যুদ্ধ’ সাজাল

আজতক নামের চ্যানেল তাদের স্টুডিও থেকে সরাসরি ‘লাইভ’ সম্প্রচারে করাচি বন্দরে ‘ভারতের সামরিক হামলার’ কল্পিত দৃশ্য পরিবেশন করে, যেন সত্যি সত্যিই হামলা চালানো হয়েছে।
কাসিম আব্বাসী, দ্য নিউজ ইন্টারন্যাশনাল
10 May, 2025, 03:30 pm
Last modified: 10 May, 2025, 03:36 pm
ভারতীয় টিভি চ্যানেলের ভুয়া সংবাদের শিরোনাম দেখা যাচ্ছে ইউটিউব থাম্বনেইলে। ছবি: ইউটিউব/স্ক্রিনগ্র্যাব।

৮ মে, বৃহস্পতিবার, পাকিস্তানকে হেয় করতে মরিয়া ভারতীয় প্রধান ধারার কয়েকটি গণমাধ্যম একযোগে প্রচার করে ভুয়া ও বিভ্রান্তিকর একের পর এক প্রতিবেদন।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা টিআরটি গ্লোবাল জানায়, '৮ মে যেদিন জাতীয়তাবাদী আবেগ উসকে দেওয়ার উদ্দেশ্যে গড়ে ওঠে এই সমন্বিত বিভ্রান্তি ছড়ানোর অভিযান, সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল বা বট অ্যাকাউন্ট নয়—মূল ভুমিকা ছিল ভারতের জাতীয় পর্যায়ের মূলধারার সংবাদমাধ্যমগুলোর।'

এই ঘটনার পর ভারতের মধ্যেই কিছু প্রভাবশালী কণ্ঠ থেকে বিরল আত্মসমালোচনাও উঠে আসে। বিশিষ্ট লেখক ও অনলাইন ব্যক্তিত্ব বাসন্ত মাহেশ্বরী দুঃখ প্রকাশ করে বলেন, 'আমি কখনও টুইট ডিলিট করি না, কিন্তু আজ ভারতের গণমাধ্যমের যাচাই না করা কিছু তথ্য দেখে ভুলভাল টুইট করেছি। তাই সব মুছে ফেলছি। টুইট করায় নয়, ভুল তথ্য বিশ্বাস করায় আমি দুঃখিত।'

ঘটনার দিন বেশ কিছু ভারতীয় চ্যানেল এমন সব দাবি করে যেগুলো ছিল সরাসরি মিথ্যা, অতিরঞ্জিত ও কল্পনাপ্রসূত।

ডিএনএ নামের একটি ভারতীয় চ্যানেল তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করে, 'ভারত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হামলা চালিয়েছে!' কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হলেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। 

এরপরই জি নিউজ দাবি করে বসে, 'পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ দখল করে নিয়েছে ভারত!'

অন্যদিকে আজতক নামের চ্যানেল তাদের স্টুডিও থেকে সরাসরি 'লাইভ' সম্প্রচারে করাচি বন্দরে 'ভারতের সামরিক হামলার' কল্পিত দৃশ্য পরিবেশন করে, যেন সত্যি সত্যিই হামলা চালানো হয়েছে।

ইন্ডিয়া টুডে দাবি তোলে, ভারত একযোগে করাচি ও লাহোরে হামলা চালিয়েছে। টাইমস নাও ভারত তাদের নিউজরুমে যেন রীতিমতো যুদ্ধের নাটক মঞ্চস্থ করে। চ্যানেলটি এমনকি এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে এনে 'বিশ্লেষণ' করায় যাতে মিথ্যার ভিত আরও শক্ত হয়।

এক আন্তর্জাতিক সংস্থা বলেছে, 'চ্যানেলগুলোর এই নাটকীয় প্রদর্শন ছিল এতটাই অতিরঞ্জিত যে তা জনগণের মধ্যে হাস্যরস ও উদ্বেগ—দুই-ই তৈরি করেছে।'

সবচেয়ে গুরুতর মিথ্যাগুলোর একটি ছড়ায় এবিপি নিউজ, যেখানে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গ্রেপ্তার হয়েছেন!

জি নিউজ তাদের সম্প্রচারে এমন পর্যন্ত দাবি করে যে, পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এবং ভারতীয় বাহিনী একাধিক শহর দখল করেছে। এক খণ্ডচিত্রে তারা প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে 'বাঙ্কারে লুকিয়ে থাকতে' এবং একই সঙ্গে 'ভারতের কাছে আত্মসমর্পণ করতে' দেখিয়েছে—সবই এক প্রতিবেদনের ভেতরেই।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / ভারতীয় গণমাধ্যম / প্রোপাগান্ডা / মিথ্যা খবর / গণমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ
  • জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির
  • আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু হয়ে গেছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net