Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ায় ভারত-পাকিস্তানের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়েছে

আন্তর্জাতিক

রয়টার্স
05 May, 2025, 06:20 pm
Last modified: 05 May, 2025, 06:24 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • আগে থেকেই সুচারু পরিকল্পনা থাকায় আঘাত সামলে নিয়েছে ইরান; ফের প্রত্যাঘাতের ক্ষমতা রাখে তেহরান
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার

সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ায় ভারত-পাকিস্তানের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়েছে

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। এরপর পাকিস্তান বলেছে, ভারত তাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে।
রয়টার্স
05 May, 2025, 06:20 pm
Last modified: 05 May, 2025, 06:24 pm
৩ ফেব্রুয়ারি, ২০২১, ভারতের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে "অ্যারো ইন্ডিয়া ২০২১" এয়ার শো চলাকালীন ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ওড়ানো হয়। ফাইল ছবি:রয়টার্স/স্যামুয়েল রাজকুমার

২০১৯ সালের সংঘর্ষের পর থেকে নিজেদের সামরিক শক্তি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করেছে ভারত ও পাকিস্তান। এর ফলে সীমিত পরিসরের সংঘাত হলেও তা বড় মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে বলে সাবেক সামরিক কর্মকর্তারা ও বিশ্লেষকরা মনে করছেন।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। এরপর পাকিস্তান বলেছে, ভারত তাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হামলার পেছনের কারিগরদের 'তাদের কল্পনাতীত' শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন।

পাকিস্তান এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের লক্ষ্য করে আঘাত হানা হলে তারাও পাল্টা জবাব দেবে।

২০১৯ সালে কাশ্মীরে এক ভারতীয় সামরিক কনভয়ের ওপর বোমা হামলার পর; ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। সেসময় ভারত দাবি করে, তারা 'জঙ্গি ঘাঁটি' ধ্বংস করেছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানি জেট বিমানও ভারতে আক্রমণ চালায় এবং দুই দিনের সংঘর্ষের মধ্যে একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

স্বাধীনতা অর্জনের পর প্রতিবেশী এই দুই দেশ ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনবার যুদ্ধে জড়িয়েছে এবং কাশ্মীর অঞ্চল নিয়ে অসংখ্যবার সংঘর্ষে জড়িয়েছে।

উভয় দেশ ১৯৯০-এর দশকে পরমাণু অস্ত্র লাভ করে এবং কাশ্মীরকে বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চূড়ান্ত সংকটে না পড়া পর্যন্ত কোনো পক্ষই পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাববে না। তবে সীমিত পরিসরের সংঘাতও বড় রকমের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি রয়েছে।

তাদের মতে, এ ধরনের সংঘাতে বিমান, ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন ব্যবহৃার করা হতে পারে—যেখানে ভারত ও পাকিস্তান প্রায় সমান শক্তিশালী বলে ধরা হয়। যদিও দীর্ঘমেয়াদে ভারতের অনেক বেশি সম্পদ ব্যবহার করার সুযোগ থাকবে।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করার পর পাকিস্তান বিমান বাহিনীর 'অপারেশন সুইফট রিটার্ট' স্মরণে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) জেটগুলি পারফর্ম করার সময় মানুষ ছবি তুলছে। ফাইল ছবি:রয়টার্স/আখতার সুমরো

ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের সাউথ এশিয়া প্রোগ্রামের নন-রেসিডেন্ট ফেলো ফ্র্যাঙ্ক ও'ডনেল বলেন, '২০১৯ সালের আগের তুলনায় এখন দুই দেশের নীতিনির্ধারকদের মাধ্যমে সংঘাত শুরু ও তা বাড়ানোর ঝুঁকি অনেক বেশি। কারণ তখন তারা সংঘর্ষে জড়ালেও পরমাণু অস্ত্র ব্যবহার করেনি, এখন এই ঝুঁকি রয়েছে।'

তিনি বলেন, 'কিন্তু কোন নির্দিষ্ট কার্যক্রমে পরিস্থিতি অনিচ্ছাকৃতভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে—এই বিষয়ে পারস্পরিক স্পষ্ট বোঝাপড়ার অভাব আছে।'

২০১৯ সালের পর উভয় দেশই নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে, যা হামলার নতুন নতুন পথ খুলে দিয়েছে।

সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা গবেষক মুহাম্মদ ফয়সাল বলেন, 'প্রতিটি পক্ষই মনে করবে তারা গতবারের চেয়ে ভালো অবস্থানে আছে। সত্যিকারের যুদ্ধ শুরু হলে আমরা প্রকৃত পরিস্থিতি কেমন তা বুঝতে পারব।'

বিশেষত ভারতের বিশ্বাস, ২০১৯ সালে তারা কিছুটা পিছিয়ে পড়েছিল, কারণ তখন তাদের মূল ভরসা ছিল পুরনো রাশিয়ান যুদ্ধবিমান। এরপর থেকে তারা নিজেদের বহরে ফ্রান্সে তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান যুক্ত করেছে, যা পশ্চিমা বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান। এর আরও কিছু সংস্করণ দেশটির নৌবাহিনীর জন্য অর্ডার দেওয়া হয়েছে।

এর জবাবে, পাকিস্তান ২০২২ সাল থেকে ধাপে ধাপে চীনের অন্যতম আধুনিক যুদ্ধবিমান জে-১০ সংগ্রহ করেছে, যা রাফালের সমমানের বলে বিবেচিত।

লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের হাতে অন্তত ২০টি জে-১০ রয়েছে।এই যুদ্ধবিমানগুলো অত্যাধুনিক সক্ষমতা রয়েছে। রাফালে রয়েছে মেটেওর নামের এয়ার-টু-এয়ার মিসাইল, যা দৃশ্যসীমার বাইরে থেকেও লক্ষ্যভেদ করতে সক্ষম।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, জে-১০ যুদ্ধবিমানেও রয়েছে সমমানের পিএল-১৫ মিসাইল।

Related Topics

টপ নিউজ

কাশ্মীর / ভারত / পাকিস্তান / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক
  • আগে থেকেই সুচারু পরিকল্পনা থাকায় আঘাত সামলে নিয়েছে ইরান; ফের প্রত্যাঘাতের ক্ষমতা রাখে তেহরান
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net