Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
রণথম্ভোরের ‘কুমির-শিকারী বাঘিনী’র বিদায়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 June, 2025, 11:45 am
Last modified: 25 June, 2025, 11:54 am

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • গুজরাটের ইলিশ এল বাংলাদেশে—তবে স্বাদের পরীক্ষায় ‘ফেল’; বিক্রেতা-ভোক্তা কারও মনই জিততে পারেনি
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে গোপনে বাদ দেওয়া হয়েছিল ১৬ লাখ মানুষকে
  • সংখ্যালঘুদের কারাবন্দি করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে ভারত: যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক প্যানেল
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান

রণথম্ভোরের ‘কুমির-শিকারী বাঘিনী’র বিদায়

সৌন্দর্য ও সাহসিকতার প্রতীক হলেও, অ্যারোহেডের জীবন ছিল সংগ্রামময়।
টিবিএস ডেস্ক
25 June, 2025, 11:45 am
Last modified: 25 June, 2025, 11:54 am
রণথম্ভোরের ‘কুমির-শিকারী বাঘিনী’ অ্যারোহেড। ছবি: সচিন রাই

একটি কুমিরের উপর ঝাঁপিয়ে পড়া বাঘিনী 'অ্যারোহেড'কে স্পষ্ট মনে রেখেছেন ভারতের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার সচিন রাই। কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ে দাঁত দিয়ে মোটা চামড়া ছিঁড়ে ফেলার দৃশ্য এখনও তার চোখে ভাসে। খবর বিবিসির।

রাজস্থানের রণথম্ভোর ন্যাশনাল পার্কের বাঘশাবক ছিল অ্যারেহেড। তখন থেকেই তাকে ক্যামেরাবন্দি করে আসছিলেন রাই।

গত সপ্তাহে ১১ বছর বয়সে মারা গেছেন অ্যারোহেড। তার আরেক নাম ছিল টি-৮৪। পার্কের মনোরম হ্রদে ঘেরা অঞ্চলেই মৃত্যু হয় তার।

অ্যারোহেড তার বিশাল আবাসস্থলে ক্ষিপ্রতার সাথে রাজত্ব করত। ছবি: সচিন রাই

অসুস্থতার কারণে অ্যারোহেডের মৃত্যু হয়েছে। এই খবর শোনার পর শত শত বন্যপ্রাণীপ্রেমী, ফটোগ্রাফার ও ট্যুর গাইড গভীরভাবে শোক প্রকাশ করেন। তাদের অনেকেই তাকে এক ঝলক দেখতে রণথম্ভোরে ছুটে এসেছিলেন।

অ্যারোহেডের কিংবদন্তি হয়ে ওঠার পেছনে রয়েছে তার বংশগত পরিচয়ও—সে ছিল বাঘিনী কৃষ্ণার মেয়ে এবং বিখ্যাত বাঘিনী মাছলির নাতনি। একসময় এই রাজকীয় বাঘিনীরা রণথম্ভোরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়ংকর দাপটের সঙ্গে রাজত্ব করত।

তারা ছিল দক্ষ কুমির-বধকারী। তারা বিশাল কুমিরকে বধ করে ফেলার জন্য পরিচিত ছিল।

সচিন রাই জানান, বন্যপ্রাণী আলোকচিত্রীদের একজন অ্যারোহেড নামটি দিয়েছিলেন তার গালে থাকা তীরের মতো আকৃতির ডোরা দাগ দেখে।

রণথম্ভোর জাতীয় উদ্যানে তার এলাকার মধ্য দিয়ে অ্যারোহেড হেঁটে বেড়াচ্ছে। ছবি: সচিন রাই

তিনি বলেন, স্বাস্থ্য খারাপ হতে শুরু করার পর অ্যারোহেড কুমির শিকার করা শুরু করে।

রায় বলেন, 'কিন্তু সে তখন দুর্বল ও ক্ষীণকায় হয়ে পড়লেও, কুমিরেরা তার সামনে টিকতেই পারত না।'

তিনি জানান, বারবার কুমির শিকার করার জন্য ভক্তরা অ্যারোহেডকে 'কুমির-বধ বাঘিনী' নামে ডাকতে শুরু করে। এমনকি মৃত্যুর কয়েকদিন আগেও সে একটি কুমির মেরেছিল।

সৌন্দর্য ও সাহসিকতার প্রতীক হলেও, অ্যারোহেডের জীবন ছিল সংগ্রামময়, বলেন রাই। নিজের মেয়ে রিদ্ধির হাতে সে নিজের এলাকা থেকে উৎখাত হয়। এরপর তাকে বহুবার সঙ্গম করতে হয়েছে শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকা খুঁজে পেতে—যেটিকে সে নিজের বাসস্থান বলে ভাবতে পারে।

(পুরুষ বাঘ সাধারণত নিজের এলাকা তার সঙ্গিনীর সঙ্গে ভাগ করে নেয়, যাতে সে নিরাপদে শাবকদের লালন-পালন করতে পারে।)

এরপরে অ্যারোহেড তার জীবনে চারবার শাবকের জন্ম দিয়েছিল, কিন্তু তার কোনো সন্তানই বাঁচেনি।

পরবর্তীতে তার শরীরে একটি টিউমার ধরা পড়ে। এর ফলে সে দুর্বল হয়ে পড়ে এবং দিনের পর দিন শিকার করতে না পারায় পার্ক কর্তৃপক্ষ তাকে খাবার সরবরাহ করতো। তবে, একপর্যায়ে তার কিছু শাবক মানুষ আক্রমণ করে হত্যা করলে খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়।

অ্যারোহেড (ডানদিকে) আরেকটি বাঘকে তাড়া করছে। ছবি: সচিন রাই

অ্যারোহেডের জীবনের শেষ পর্যায়ে পাশে থাকা রাই বলেন, এমন একটি শক্তিশালী, রাজকীয় প্রাণীকে এভাবে দুর্বল ও অসহায় হয়ে যেতে দেখা সত্যিই হৃদয়বিদারক ছিল।

তিনি বলেন, 'আমি তাকে হাঁটার জন্য লড়াই করতে দেখেছি। তার জন্য প্রতিটি পা ফেলাই ছিল কষ্টসাধ্য, আর সে বারবার পড়ে যাচ্ছিল।'

বিস্ময়করভাবে, জীবনের শেষ দিনগুলোতে অ্যারোহেড চলে গিয়েছিল তার মেয়ে রিদ্ধির দখলে থাকা এলাকায়—যেটা একসময় ছিল তার নিজেরই এলাকা।

অশ্রুসিক্ত চোখে রাই বলেন, 'রিদ্ধি তখন আর লড়াই করেনি। সে শুধু তার মাকে শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটুখানি জায়গা ছেড়ে দিয়েছিল।'

Related Topics

টপ নিউজ

অ্যারোহেড / বাঘিনী / মৃত্যু / কুমির শিকারী / ভারত / রণথম্ভোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২,১৫৮ জন হাসপাতালে ভর্তি
  • গুজরাটের ইলিশ এল বাংলাদেশে—তবে স্বাদের পরীক্ষায় ‘ফেল’; বিক্রেতা-ভোক্তা কারও মনই জিততে পারেনি
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে গোপনে বাদ দেওয়া হয়েছিল ১৬ লাখ মানুষকে
  • সংখ্যালঘুদের কারাবন্দি করতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে ভারত: যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক প্যানেল
  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net