Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক

এক্সিওজ
03 May, 2025, 08:50 pm
Last modified: 04 May, 2025, 12:07 am

Related News

  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প

শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলো তুলে ধরবেন।
এক্সিওজ
03 May, 2025, 08:50 pm
Last modified: 04 May, 2025, 12:07 am
কাতারের আমির শেখ তামিম আল-থানির সঙ্গে করমর্দন করতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। ২০২৭ সালের ২১ মে সৌদি আরবের রিয়াদে তারা এই বৈঠকে অংশ নেন। ছবি: ম্যানডেন নগান/ এএফপি

সৌদি আরব সফরকালে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শীর্ষ একজন মার্কিন ও দুজন কর্মকর্তা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওজকে।

আগামী ১৩ মে এক সফরে ট্রাম্পের সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ১৪ মে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলো তুলে ধরবেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন।

আরব এক কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে অন্য আরব দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা আপাতত নেই, তবে তা পরিবর্তন হতে পারে।

সম্মেলনের পর ট্রাম্প কাতারের দোহা সফরে যাবেন এবং সেখানকার আমির শেখ তামিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন। ১৫ মে তিনি আবুধাবি সফরে যাবেন এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সফরের আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোনও মন্তব্য করেনি।

মার্কিন ও আরব কর্মকর্তারা জানান, ট্রাম্পের এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক— বিশেষত বিনিয়োগ, অস্ত্র বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের কাছে ৩.৫ বিলিয়ন ডলারের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে।

তবে মধ্যপ্রাচ্য সফরের এই অংশে নতুন কোনও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্পের। সফরে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনাও করছেন না বলে জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা।

তারা জানান, গাজা থেকে জিম্মি মুক্তি বা যুদ্ধবিরতির সম্ভাবনা না থাকায়— বর্তমানে ইসরায়েল সফরে যাওয়ার মতো কোনও কৌশলগত লাভ ট্রাম্প দেখছেন না।

প্রসঙ্গত ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফর ছিল সৌদি আরব। সেবার তিনি রিয়াদে আরব ও মুসলিম দেশের অর্ধশতাধিক নেতার সঙ্গে সম্মেলন করেন।

২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সৌদি সফরে গিয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলো-সহ ইরাক, জর্ডান এবং মিশরের নেতাদের সঙ্গে সম্মেলন করেন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / সৌদি আরব / উপসাগরীয় দেশ / জিসিসি / শীর্ষ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net