Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৮, আহত অন্তত ৭৫০

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি, আল জাজিরা
26 April, 2025, 06:30 pm
Last modified: 27 April, 2025, 09:54 pm

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৮, আহত অন্তত ৭৫০

ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ বন্দর আব্বাসের দক্ষিণে ২৬ কিলোমিটার দূরের কিশম দ্বীপেও শোনা গেছে।
রয়টার্স, বিবিসি, আল জাজিরা
26 April, 2025, 06:30 pm
Last modified: 27 April, 2025, 09:54 pm

ছবি: তাসনিম এজেন্সি

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বান্দর আব্বাসের শাহিদ রাজায়ী বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। এছাড়া, এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

শনিবার সকালে (২৬ এপ্রিল) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার ভবনগুলোর জানালার কাচ ভেঙে যায় এবং অন্তত একটি ভবনের ছাদ ধসে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় আহত মানুষদের পড়ে থাকতে দেখা গেছে। ধসে পড়া দেয়ালের নিচে লোকজন আটকা পড়ার খবরও পাওয়া গেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে এখনো বড় ধরনের আগুন জ্বলছে। ছবি ও ভিডিওতে বিশাল কালো ধোঁয়ার মেঘ বন্দরের ওপর ছড়িয়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তা বিবিসি পার্সিয়ানকে জানান, "কিছু শ্রমিক এখনো ধসে পড়া ছাদের নিচে আটকা রয়েছেন, আমরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।"

ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ বন্দর আব্বাসের দক্ষিণে ২৬ কিলোমিটার দূরের কিশম দ্বীপেও শোনা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের মুহূর্তে মানুষজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। বিস্ফোরণের পর মাশরুম আকৃতির মেঘ তৈরি হয়। 

ইরান যখন তার পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনায় বসেছে, ঠিক তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, "ঘটনাস্থলে বন্দরের জেটি এলাকায় সংরক্ষিত কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হচ্ছে।"

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম, বিস্ফোরণের পরে রাস্তায় আহত মানুষদের পড়ে থাকতে এবং উদ্ধারকর্মীদের নৈরাজ্যপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে দেখা গেছে—এমন একটি ভিডিও প্রকাশ করেছে।

বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে এখনো বড় ধরনের অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা চলছে। বিস্ফোরণস্থল কনটেইনার ইয়ার্ডে 'বিপজ্জনক পণ্য ও রাসায়নিক পদার্থে' ভর্তি ছিল বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, "দাহ্য পদার্থ ব্যবস্থাপনায় অবহেলা বিস্ফোরণের অন্যতম কারণ।"তবে বিস্ফোরণে জ্বালানি তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের জাতীয় প্রেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণকারী কোম্পানি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, "শাহিদ রাজায়ী বন্দরের এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সঙ্গে আমাদের রিফাইনারি, জ্বালানি ট্যাঙ্ক, বিতরণ কেন্দ্র ও তেল পাইপলাইনের কোনো সংশ্লিষ্টতা নেই।"

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, বন্দরের জেটি এলাকায় একটি ছোট আগুন লাগার পর সেটি কাছাকাছি রাখা "দাহ্য পদার্থ ও রাসায়নিক পদার্থ" সংরক্ষিত খোলা কনটেইনারগুলিতে ছড়িয়ে পড়ে।

এরপর দ্রুত আগুন ছড়িয়ে বিশাল বিস্ফোরণের সৃষ্টি করে।

 

 

 

 

 

Related Topics

টপ নিউজ

ইরান / বন্দর আব্বাস / বিস্ফোরণ / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রুর সবাই নিহত: সেন্টকম

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net