Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 08:00 pm
Last modified: 24 July, 2025, 08:04 pm

Related News

  • হুথিদের হটিয়ে ইয়েমেনের মোখা শহর দখলে নিল সরকারি বাহিনী
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ৫৫ জন বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনই ১৫ বছরের কম বয়সী শিশু। মৃত ৩১ জনের মধ্যে ২১ জনের বয়সও ১৫ বছরের নিচে।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 08:00 pm
Last modified: 24 July, 2025, 08:04 pm
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। ছবি: মেহেদী হাসান/টিবিএস

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশই ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ৫৫ জন বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনই ১৫ বছরের কম বয়সী শিশু। মৃত ৩১ জনের মধ্যে ২১ জনের বয়সও ১৫ বছরের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে ২৭ জনের বয়স ১২ বছরের নিচে। আর চিকিৎসাধীন প্রাপ্তবয়স্কদের মধ্যে দুজনের বয়স ৩৭ এবং একজনের বয়স ৪৬ বছর। নিহতদের মধ্যেও ১০ জনের বয়স ১২ বছরের কম।

আহতদের তালিকায় থাকা পাঁচ শিক্ষক হলেন—আশরাফুল ইসলাম, সুমাইয়া লারিন, আনোয়ার হোসেন, নিশি এবং মাহফুজা খাতুন। সবমিলিয়ে ১৮ বছরের বেশি বয়সী ১৬ জন এখনও চিকিৎসাধীন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সাধারণভাবে ২০% দগ্ধ হওয়াকে ঝুঁকিপূর্ণ ধরা হয় এবং ৪০% পোড়া মারাত্মক দগ্ধ হিসেবে গণ্য হয়। কিন্তু মাইলস্টোনের মতো বড় দুর্ঘটনায় ১% নাকি ৪০% দগ্ধ; তাতে খুব একটা পার্থক্য থাকে না। কারণ এখানে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই ঘটনায় প্রত্যেকের মুখ পুড়ে গেছে। কারণ এতে যুদ্ধবিমানে দাহ্য পদার্থ ছিল এবং আগুন সীমিত স্থানে ছড়িয়েছিল। এ কারণে প্রতিটি রোগীই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।'

বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৪ বছর বয়সী আয়ান এবং ৩২ বছর বয়সী মাসুমা আইসিইউতে আছেন।

এছাড়া ১৮ বছর বয়সী সাইমন, যিনি শারীরিকভাবে দগ্ধ না হলেও মানসিকভাবে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সেখানে তার প্যানিক ডিসঅর্ডার শনাক্ত হয়েছে।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন আরও ১১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে।

আহতদের মধ্যে বর্তমানে আইসিইউতে রয়েছেন আটজন—বার্ন ইনস্টিটিউটে আয়ান (১৪) ও মাসুমা (৩২), এবং সিএমএইচে আতিক (২২), আনোয়ার হোসেন (৩৭), আকিব (১২), বিল্লাল হোসেন (১৫) এবং জান্নাতুল মাওয়া (১০)। এদের মধ্যে ছয়জনের বয়সই ১৫ বছরের কম।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / বিমান দুর্ঘটনা / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • হুথিদের হটিয়ে ইয়েমেনের মোখা শহর দখলে নিল সরকারি বাহিনী
  • যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো বিমান, ৫ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net