Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক

রয়টার্স; বিবিসি
28 February, 2026, 09:25 am
Last modified: 28 February, 2026, 09:23 am

Related News

  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
  • তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত

রয়টার্স; বিবিসি
28 February, 2026, 09:25 am
Last modified: 28 February, 2026, 09:23 am

ছবি: এপি

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলের এল আল্টো শহরের ব্যস্ত সড়কে বিমান বাহিনীর একটি টাকাভর্তি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সান্তা ক্রুজ শহর থেকে আসা বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের একটি মহাসড়কে থাকা যানবাহনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে নিশ্চিত করেছে, তাদের একটি সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজ এই দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য ব্যাংকনোট (টাকা) বহন করছিল। 

তবে মন্ত্রণালয় থেকে হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিমানটিতে থাকা ব্যাংকনোটগুলোর কোনো ক্রয়ক্ষমতা নেই। এগুলো সংগ্রহ বা ব্যবহার করা অপরাধ হিসেবে গণ্য হবে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত বিমান থেকে টাকা কুড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ভিড় জমিয়েছিলেন।

দুর্ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটিতে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং বেশ কয়েকটি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শীর স্বজন বলেন, 'আমার বোন আমাকে বলেছে, প্লেনটি যখন বিধ্বস্ত হয় ও তখন গাড়িতে ছিল। প্লেনের একটা টায়ার ওর গাড়ির ওপর এসে পড়ে এবং মাথায় আঘাত পেয়ে ও গুরুতর আহত হয়। আমরা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।'
 
Related Topics

টপ নিউজ

বলিভিয়া / বিমান দুর্ঘটনা / বিমান দুর্ঘটনায় নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন
  • ভেনেজুয়েলা সীমান্তের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত; কলম্বিয়ার আইনপ্রণেতাসহ নিহত ১৫
  • উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
  • তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net