Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, ‘নিজেরাই মিটিয়ে নেবে’: ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2025, 12:20 pm
Last modified: 26 April, 2025, 12:26 pm

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, ‘নিজেরাই মিটিয়ে নেবে’: ট্রাম্প

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও পাকিস্তান ও ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
টিবিএস ডেস্ক
26 April, 2025, 12:20 pm
Last modified: 26 April, 2025, 12:26 pm
ছবি: পিটিআই/রয়টার্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শহর পহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়ার মধ্যে উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ভারত ও পাকিস্তান শেষ পর্যন্ত বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেবে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

কাশ্মীরের পহেলগামে সংঘটিত ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হন। আহত হন আরও ১৭ জন। নিহতদের অধিকাংশই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক, একজন ছিলেন নেপালের নাগরিক। জনপ্রিয় এই পর্যটনস্থল প্রতি গ্রীষ্মে হাজার হাজার ভ্রমণপ্রেমীকে আকর্ষণ করে।

রাষ্ট্রীয় বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে বহু শতাব্দী ধরে। তার ভাষায়, 'এই দুই দেশের মধ্যে ১,৫০০ বছর ধরে টানাপোড়েন রয়েছে, আগেও যেমন ছিল, এখনও তেমনই চলছে।'

তিনি আরও বলেন, 'তবে তারা এটা মীমাংসা করে ফেলবে—একভাবে হোক কিংবা অন্যভাবে। পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে, এবং এটা নতুন কিছু নয়।'

সাংবাদিকরা জানতে চাইলে, তিনি কি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বা নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করবেন? জবাবে ট্রাম্প বলেন, 'আপনারা জানেন, আমি ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই খুব ঘনিষ্ঠ। কাশ্মীর ইস্যু বহুদিন ধরেই চলছে, সম্ভবত এক হাজার বছর, তার চেয়েও বেশি সময় ধরে।'

দক্ষিণ এশিয়ায় পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, 'আমরা কাশ্মীর বা জম্মুর অবস্থান নিয়ে বর্তমানে কোনো অবস্থান নিচ্ছি না। এ বিষয়ে বলার মতো এটাই সব।'

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও পাকিস্তান ও ভারতকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে তার মুখপাত্র স্তিফেন দুজারিক বলেন, 'মহাসচিব অত্যন্ত গভীর উদ্বেগ ও মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।'

তিনি আরও বলেন, 'আমরা উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে পারে।'

দুজারিক জানান, মহাসচিব এখনও ভারতের বা পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে তিনি বলেন, 'আমাদের বিশ্বাস, পাকিস্তান ও ভারতের মধ্যকার সব সমস্যা পারস্পরিক সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান হওয়া উচিত এবং সম্ভব।'

ভারতের একতরফা পদক্ষেপে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দুজারিক বলেন, 'এটিও আমাদের সর্বোচ্চ সংযমের আহ্বানের পরিপ্রেক্ষিতেই পড়ে। আমরা মনে করি এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তোলে।'

তবে জাতিসংঘের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে।

শুক্রবার আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি বার্তা সংস্থা এএফপিকে জানান, 'রাতভর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে বেসামরিক এলাকায় কোনো গুলি ছোড়া হয়নি।

পহেলগাম হামলার পর ভারত সরকারের একতরফা ও আক্রমণাত্মক পদক্ষেপের জবাবে পাকিস্তান একাধিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে বাণিজ্য স্থগিত করা এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত।

ভারতের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এ চুক্তি বহু যুদ্ধ ও বৈরিতার মধ্যেও টিকে ছিল।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান বিরোধ / পহেলগাম / জম্মু ও কাশ্মীর / কাশ্মীর ইস্যু / অধিকৃত কাশ্মীর / কাশ্মীরে হামলা / বিরোধ নিষ্পত্তি / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net