Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ, পড়তে চান ‘পলিসি অ্যান্ড গভর্নেন্স’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 07:45 pm
Last modified: 25 April, 2025, 09:52 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ভবিষ্যতেও ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ, পড়তে চান ‘পলিসি অ্যান্ড গভর্নেন্স’

দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 07:45 pm
Last modified: 25 April, 2025, 09:52 pm
ভর্তি পরীক্ষা দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) 'এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স' (ইএমপিজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, গ্রামীণ উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। তিনি জানান, পরীক্ষায় 'আসিফ মাহমুদ' নামের একজন অংশ নেন, পরে জানা যায় তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

তিনি আরও জানান, সামার সেশন-২০২৫ এর এ ভর্তি পরীক্ষার ফলাফল এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ইএমপিজি প্রোগ্রামটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুতকৃত একটি বিশেষায়িত মাস্টার্স কার্যক্রম।  

এ প্রোগ্রামের আওতায় পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান, নীতিনির্ধারকদের জন্য অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়।
 
Related Topics

টপ নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / আসিফ মাহমুদ / নর্থ সাউথ ইউনিভার্সিটি / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের
  • প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ভবিষ্যতেও ভোট দিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net