Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

আন্তর্জাতিক

দ্য হিন্দু
25 April, 2025, 10:15 am
Last modified: 25 April, 2025, 10:19 am

Related News

  • কাশ্মীরে জঙ্গি হামলা: সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতের, আটারি সীমান্তও বন্ধ ঘোষণা
  • আকাশপথ, বাণিজ্য, ওয়াঘা সীমান্ত বন্ধসহ ভারতের বিরুদ্ধে যেসব কঠোর পদক্ষেপ পাকিস্তানের
  • কাশ্মীরে প্রাণঘাতী হামলা: ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী এই গুলিবর্ষণ চালিয়েছে।
দ্য হিন্দু
25 April, 2025, 10:15 am
Last modified: 25 April, 2025, 10:19 am
ছবি: এএফপি

পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার (২৫ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একাধিক স্থানে গুলি চালিয়েছে। এতে করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের একটি সুস্পষ্ট চেষ্টা করা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পিটিআইকে জানিয়েছে, 'নিয়ন্ত্রণরেখার কিছু এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে হালকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।' 

সূত্রটি আরও জানিয়েছে, 'গুলিবর্ষণের যথাযথ জবাব দেওয়া হয়েছে।'

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শ্রীনগর ও উদমপুর সফরের কথা রয়েছে। সফরের সময় তিনি কাশ্মীর উপত্যকায় অবস্থানরত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

সেনা প্রধান ওই সফরে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি মূল্যায়ন করবেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

কাশ্মীরে প্রাণঘাতী হামলা: ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী এই গুলিবর্ষণ চালিয়েছে।

জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকের পর সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি।

কাশ্মীরে জঙ্গি হামলা: সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতের, আটারি সীমান্তও বন্ধ ঘোষণা

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন না করা পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে না। 

এছাড়া, পাকিস্তানকে কড়া বার্তা দিতে আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আকাশপথ, বাণিজ্য, ওয়াঘা সীমান্ত বন্ধসহ ভারতের বিরুদ্ধে যেসব কঠোর পদক্ষেপ পাকিস্তানের

এদিকে, ভারতের কঠোর পদক্ষেপের জবাবে বৃহস্পতিবার পাকিস্তান ভারতের সঙ্গে আটারি-ওয়াঘা সীমান্তপথ বন্ধ, সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার, আকাশপথ ও বাণিজ্য বন্ধসহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান বিরোধ / গুলি বিনিময় / নিয়ন্ত্রণ রেখা / সীমান্তে উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • কাশ্মীরে জঙ্গি হামলা: সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতের, আটারি সীমান্তও বন্ধ ঘোষণা
  • আকাশপথ, বাণিজ্য, ওয়াঘা সীমান্ত বন্ধসহ ভারতের বিরুদ্ধে যেসব কঠোর পদক্ষেপ পাকিস্তানের
  • কাশ্মীরে প্রাণঘাতী হামলা: ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net