Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
মহাকাশে নয় মাস যেসব কাজ করে সময় কাটিয়েছেন নাসা'র দুই নভোচারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 March, 2025, 09:10 pm
Last modified: 18 March, 2025, 09:23 pm

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • অবশেষে ফিরলেন মহাকাশের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত ‘শেনঝু-২০’-এর ৩ মহাকাশচারী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

মহাকাশে নয় মাস যেসব কাজ করে সময় কাটিয়েছেন নাসা'র দুই নভোচারী

প্রতি ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) পৃথিবীকে ১৬ বার প্রদক্ষিণ করে। যার ফলে ৪৫ মিনিট পরপরই একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান নভোচারীরা।
টিবিএস ডেস্ক
18 March, 2025, 09:10 pm
Last modified: 18 March, 2025, 09:23 pm
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা গত বছর বড়দিনের শুভেচ্ছা পাঠিয়েছিলেন। ছবি: সংগৃহীত

ভোট দেওয়া, বড়দিন উদযাপন এবং শূন্য মাধ্যাকর্ষণে শরীর ফিট রাখা—এভাবেই ব্যস্ত সময় কেটেছে নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসের। দীর্ঘ নয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) থাকার পর তারা স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে করে অবশেষে পৃথিবীতে ফিরছেন।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে থাকা এই দুই নভোচারীর মহাকাশে কাটানো সময় নিয়ে লিখেছে বিবিসি।

মহাকাশে ব্যস্ত সময়

বুচ (৬২) ও সুনি (৫৯) মহাকাশ স্টেশনে বিভিন্ন গবেষণা, রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যস্ত ছিলেন। তারা সেখানে একাধিক স্পেসওয়াকও পরিচালনা করেছেন।

গত জানুয়ারির মাঝামাঝি সুনি তার সহকর্মী নিক হেগের সঙ্গে স্টেশনের জরুরি মেরামতের কাজে অংশ নেন। মাসের শেষদিকে তিনি ও বুচ একসঙ্গে স্টেশনের বাইরে গিয়ে আরও কিছু কাজ করেন।

তাদের কাজের মধ্যে ছিল স্টেশনের ঘূর্ণন নিয়ন্ত্রণকারী সরঞ্জাম মেরামত, এনআইসিইআর এক্স-রে টেলিস্কোপে লাইট ফিল্টার যুক্ত করা এবং আন্তর্জাতিক ডকিং অ্যাডাপ্টারে প্রতিফলক ডিভাইস প্রতিস্থাপন।

পৃথিবীকে নতুনভাবে দেখা

বুচ ও সুনি মহাকাশে দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, 'আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'

নিয়মিত সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। প্রতি ২৪ ঘণ্টায় আইএসএস পৃথিবীকে ১৬ বার প্রদক্ষিণ করে, যার ফলে ৪৫ মিনিট পরপরই একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান নভোচারীরা।

সুনি বলেন, 'এমন দৃশ্য সত্যিই ভাবনার দিগন্ত খুলে দেয়। এটা আমাদের একমাত্র গ্রহ, আমাদেরই এর যত্ন নেওয়া উচিত।'

বুচ যোগ করেন, 'পৃথিবী থেকে অনেক মানুষ আমাদের বার্তা পাঠায়। এতে মনে হয় যেন সবার সঙ্গেই আমরা আছি।'

মহাকাশ থেকে ভোট

বুচ, সুনি ও তাদের দুই আমেরিকান সহকর্মী—ডন পেটিট ও নিক হেগ—গত মার্কিন নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দিয়েছেন।

সুনি বলেন, 'একজন নাগরিক হিসেবে এটি আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।'

নাসার সহায়তায় হিউস্টনের মিশন কন্ট্রোল সেন্টার থেকে তাদের জন্য এনক্রিপ্টেড ইমেলের মাধ্যমে ব্যালট পাঠানো হয়। নভোচারীরা তা পূরণ করে স্যাটেলাইটের মাধ্যমে নিউ মেক্সিকোর গ্রাউন্ড টার্মিনালে পাঠান।

এরপর সেখান থেকে ব্যালটগুলো ল্যান্ডলাইনের মাধ্যমে মিশন কন্ট্রোলে পৌঁছে যায়, যা পরবর্তীতে ইলেকট্রনিকভাবে সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে পাঠানো হয়।

শূন্য মাধ্যাকর্ষণে ফিট থাকা

বুচ প্রতিদিন সকাল ৪টা ৩০ মিনিটে এবং সুনি সকাল ৬টা ৩০ মিনিটে দিন শুরু করতেন।

শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব মোকাবিলায় তারা প্রতিদিন দুই ঘণ্টা ব্যায়াম করতেন। বুচ বলেন, 'এখানে জয়েন্টে কোনো ব্যথা হয় না, যা বেশ ভালো।'

ব্যায়ামের জন্য তিন ধরনের যন্ত্র ব্যবহার করেন তারা। এর মধ্য রয়েছে অ্যাডভান্সড রেজিস্টিভ এক্সারসাইজ ডিভাইস যা স্কোয়াট, ডেডলিফট এবং অন্যান্য ব্যায়ামের জন্য ব্যবহৃত হয়।

ট্রেডমিলে ক্রুদের নিজেদের শরীর বেল্ট দিয়ে আটকে রাখতে হয়, যাতে তারা শূন্য মাধ্যাকর্ষণে ভেসে না যান। আর সাইকেল আর্গোগোমিটার সহনশীলতা প্রশিক্ষণের জন্য ব্যবহার করতেন তারা।

২০১২ সালে পূর্ববর্তী আইএসএস মিশনে সানি উইলিয়ামস ট্রেডমিলে ব্যায়াম করছিলেন। ছবি: সংগৃহীত

মহাকাশে বড়দিন

বড়দিন উপলক্ষে আইএসএস ক্রুদের একটি ভিডিও বার্তায় দেখা যায়, তারা সান্তা টুপি ও রেইনডিয়ার হরিণের শিং পরে শুভেচ্ছা জানাচ্ছেন। কথোপকথনের সময় তারা ধীরে ধীরে ভাসমান মাইক্রোফোন একে অপরের দিকে ছুড়ে দিচ্ছিলেন, আর তাদের মাথার চারপাশে ক্যান্ডি কেইন ভাসছিল।

সুনি মজা করে বলেন, 'শূন্য মাধ্যাকর্ষণে চুল এমনভাবে দাঁড়িয়ে থাকে, যা পৃথিবীতে সম্ভব করতে অনেক কাঠখড় পোড়াতে হবে!'

আইএসএস-এ বুচ ও সুনির শেষ দায়িত্ব ছিল তাদের প্রতিস্থাপনকারী নতুন ক্রুকে স্বাগত জানানো।

১৬ মার্চ, নতুন ক্রু বহনকারী স্পেসএক্স ক্যাপসুল আইএসএস-এ পৌঁছায়। এরপর কমান্ড হস্তান্তর করে সুনি মহাকাশচারী আলেক্সি ওভচিনিনের কাছে দায়িত্ব দেন, আর বুচ আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজিয়ে তা ঘোষণা করেন।

অবশেষে মঙ্গলবার আইএসএস থেকে ক্যাপসুলটি আনডক করে। এটির ফ্লোরিডার উপকূলে অবতরণের কথা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

মহাকাশ গবেষণা / আন্তর্জাতিক মহাকাশ স্টেশন / নভোচারী / মহাকাশচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • অবশেষে ফিরলেন মহাকাশের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত ‘শেনঝু-২০’-এর ৩ মহাকাশচারী
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net