Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস

আন্তর্জাতিক

রয়টার্স
04 March, 2025, 06:05 pm
Last modified: 04 March, 2025, 06:09 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস

নিষেধাজ্ঞা প্রদানকারী দপ্তর বা বিভাগগুলো বর্তমানে রাশিয়ার বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খসড়া তৈরির কাজ করছে। এদের মধ্যে রাশিয়ার কয়েকজন অলিগার্কও রয়েছেন।
রয়টার্স
04 March, 2025, 06:05 pm
Last modified: 04 March, 2025, 06:09 pm
১৬ জুলাই, ২০১৮; ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত এক বৈঠকের সময় করমর্দন করছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ওয়াশিংটন বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো থেকে রাশিয়াকে ছাড় দেওয়ার একটি পরিকল্পনা প্রণয়ন করছে। বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ এবিষয়ে অবহিত আরেক দায়িত্বশীল ব্যক্তি।

সূত্রগুলো জানায়, ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা থেকে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড় দিতে পারবে— তার একটি খসড়া তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র ও অর্থ বিভাগকে। মস্কোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কোন্নয়নের বৃহত্তর আলোচনার অংশ হিসেবে, এগুলো নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে সংলাপ করবেন মার্কিন কর্মকর্তারা।

নিষেধাজ্ঞা প্রদানকারী দপ্তর বা বিভাগগুলো বর্তমানে রাশিয়ার বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খসড়া তৈরির কাজ করছে। এদের মধ্যে রাশিয়ার কয়েকজন অলিগার্কও রয়েছেন বলে জানান তাঁরা।

নিষেধাজ্ঞার বিষয়ে যেসব মার্কিন কর্মকর্তারা কাজ করেন, মূলত তারাই কথিত এই অপশন পেপার বা 'উপায়পত্রের' খসড়া নিয়ে কাজ করেন। তবে সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে যে উপায়পত্র চাওয়া হয়েছে— তাতে আরও স্পষ্ট যে, মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে আগ্রহী।

নিষেধাজ্ঞা শিথিল বা ছাড়ের বিনিময়ে ওয়াশিংটন রাশিয়ার কাছে কী চাইবে– তা এখনও স্পষ্টভাবে জানতে পারেনি রয়টার্স।

রাশিয়া বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি তেল উত্তোলনকারী দেশ। ট্রাম্প ওপেক-সদস্য ইরানের তেল রপ্তানি বন্ধে আরও কঠোর হতে পারেন। তাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় উত্থান ঘটতে পারে। কিন্তু, রাশিয়ার কিছু জ্বালানি কোম্পানির ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে— দরের উত্থান ঠেকানো যাবে বলে ট্রাম্প প্রশাসন মনে করছে।

এবিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ট্রেজারি বিভাগ এবং ওয়াশিংটনে রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় রয়টার্সের পক্ষ থেকে। তবে তারা কেউই এতে সাড়া দেয়নি।

জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় গতবছর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শূন্যের কোঠায় নেমে এসেছে বলে মন্তব্য করেছিল ক্রেমলিন। কারণ, বাইডেন ইউক্রেনকে অস্ত্রসহ বিভিন্ন রকম ত্রাণ দিয়ে সহায়তা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে নির্বাচনি প্রচারের সময়েই দ্রুত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাগ্রহণের পরেই তিনি আগের প্রশাসনের নীতি পরিবর্তন করে মস্কোর সাথে সরাসরি সংলাপের উদ্যোগ নেন। গত ১২ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে তার সঙ্গে আলাপ করেন ট্রাম্প। এরপরে সৌদি আরব ও তুরস্কে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে সংলাপ হয়েছে।

রাশিয়ার তেল ও গ্যাস শিল্প বিশাল, কিন্তু এখাত থেকে মস্কোর আয়কে ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যাপক নিষেধাজ্ঞা দেয় ইউক্রেনে আগ্রাসনের পর। যাতে মস্কোর পক্ষে যুদ্ধ পরিচালনার ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু, এসব নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে। রাশিয়া বিকল্প বাজারে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে এই বাণিজ্যকে সচল রাখে। 

Related Topics

টপ নিউজ

মার্কিন নিষেধাজ্ঞা / যুক্তরাষ্ট্র / রাশিয়া / ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
  • বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net