Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার, ট্রাম্পের যে দাবিতে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 February, 2025, 11:50 pm
Last modified: 22 February, 2025, 12:02 am

Related News

  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের

ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার, ট্রাম্পের যে দাবিতে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অর্থ প্রদানকে ‘বহিরাগত হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছে এবং বিরোধী দল কংগ্রেসকে এই হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছে।
টিবিএস ডেস্ক
21 February, 2025, 11:50 pm
Last modified: 22 February, 2025, 12:02 am
ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র ২১ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা ভারতের রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। খবর বিবিসির 

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অর্থ প্রদানকে 'বহিরাগত হস্তক্ষেপ' বলে অভিহিত করেছে এবং বিরোধী দল কংগ্রেসকে এই হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র অবশ্য তাদের এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ হাজির করেনি। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এসব দাবিকে 'গভীর উদ্বেগজনক' বলে মনে করছে।

ট্রাম্প মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি একটি নতুন বিভাগ গঠন করেন। এ বিভাগের নাম 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ)। এটি পরিচালনা করবেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। এর লক্ষ্য হলো সরকারি ব্যয় এবং চাকরিতে কর্মীসংখ্যা কমানো। মাস্ক বলেছেন, ডোজের উদ্দেশ্য হলো করদাতাদের টাকা বাঁচানো এবং জাতীয় ঋণ কমানো।

এ পদক্ষেপের অংশ হিসেবে বিশ্বজুড়ে ইউএসএআইডির সব ধরনের প্রকল্প বাতিল করা হয়। যার মধ্যে রয়েছে ৪৮৬ মিলিয়ন ডলারের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়াম। এর মধ্যে ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার এবং মলদোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে ২২ মিলিয়ন ডলারের প্রোগ্রাম অন্তর্ভুক্ত ছিল। 

এ বিষয়ে ট্রাম্প বলেন, ভারতের 'প্রচুর অর্থ' রয়েছে এবং তারা বিশ্বের সর্বোচ্চ করদাতা দেশগুলোর মধ্যে একটি। পরে গত বৃহস্পতিবার তিনি 'ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য' ২১ মিলিয়ন ডলারের প্রকল্পটি নিয়ে প্রশ্ন তোলেন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো ওয়াশিংটন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের এক সপ্তাহ পর ট্রাম্প এমন প্রশ্ন তুললেন।

মায়ামিতে এক সম্মেলনে ট্রাম্প বলেন, 'আমার ধারণা তারা নতুন কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিলেন। আমাদের ভারত সরকারকে এটি বলতে হবে।' 

একইদিনে বিজেপি নেতা অমিত মালব্য ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে লন্ডনে একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের একটি ক্লিপ শেয়ার করেন।

ক্লিপটিতে গান্ধীকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মতো বড় গণতান্ত্রিক দেশগুলো বুঝতে পারছে না যে [ভারতের] গণতান্ত্রিক ব্যবস্থার একটি বড় অংশ ভেঙে পড়েছে।

মালব্য এক এক্স পোস্টে অভিযোগ করেন, 'রাহুল গান্ধী লন্ডনে ছিলেন, আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত বিদেশি শক্তিগুলোকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানিয়েছিলেন।' 

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ দাবি অস্বীকার করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে তার আমলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ইউএসএআইডি বহু বছর ধরে যেসব সহায়তা দিয়েছে, তার প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইলন মাস্ক / ইউএসএআইডি / যুক্তরাষ্ট্র / ভারত / নরেন্দ্র মোদি / বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: ইরান
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net