Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
শনিবারের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে ‘নরক ভেঙে পড়বে’: ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
11 February, 2025, 02:35 pm
Last modified: 11 February, 2025, 02:36 pm

Related News

  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ট্রাম্পের নতুন তেল অবরোধ আরও বড় অর্থনৈতিক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে

শনিবারের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে ‘নরক ভেঙে পড়বে’: ট্রাম্প

ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েল এই বিষয়ে তার সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে এবং তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে পারেন।
রয়টার্স
11 February, 2025, 02:35 pm
Last modified: 11 February, 2025, 02:36 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, হামাসকে ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরের মধ্যে গাজায় আটকে রাখা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, না হলে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন এবং সেখানে "নরক গুলজার" হবে।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েল এই বিষয়ে তার সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে এবং তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে পারেন।

তবে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় ট্রাম্প মুক্তি পাওয়া শেষ দলের বন্দীদের অবস্থা এবং হামাসের ঘোষণায় হতাশা প্রকাশ করেন। হামাস বন্দী মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, 'যতটুকু আমি মনে করি, যদি শনিবার দুপুর ১২টা পর্যন্ত সমস্ত বন্দী ফেরত পাঠানো না হয়, আমি মনে করি সেটাই সঠিক সময়। আমি বলব, এটি (যুদ্ধবিরতি চুক্তি) বাতিল করুন এবং সব কিছু উল্টে যাবে, দুঃখজনক পরিস্থিতি তৈরি হবে। আমি বলব, শনিবার ১২টার মধ্যে তাদের ফেরত পাঠানো উচিত।'

তিনি জানিয়েছেন, তিনি চান বন্দিরা ধাপে ধাপে নয়, একসাথে মুক্তি পাক। ট্রাম্প বলেন, "আমরা তাদের সবাইকে ফেরত চাই।"

ট্রাম্প আরও বলেছেন, যদি জর্ডান এবং মিশর গাজা থেকে স্থানান্তরিত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে, তাহলে তিনি তাদের সাহায্য স্থগিত করতে পারেন। মঙ্গলবার তিনি জর্ডানের রাজা আবদুল্লাহ-এর সাথে সাক্ষাৎ করবেন।

তিনি আরও বলেছেন, তার গাজা অধিগ্রহণ পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য ফেরত আসার কোনো অধিকার থাকবেন না। তবে তার প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, গাজার মানুষদের শুধু সাময়িকভাবে স্থানান্তরিত করা হবে।

ফক্স নিউজ চ্যানেলের ব্রেট বায়ারের সাথে সোমবার প্রচারিত একটি সাক্ষাৎকারে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করা নিয়ে জর্ডান এবং মিশরের সাথে চুক্তি করার সম্ভাবনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, "আমেরিকা প্রতি বছর এই দুই দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়।"

ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বায়ারের কাছে বলেন, "না, তাদের থাকবে না, কারণ তারা আরও ভালো আবাসন পাবে।" তিনি আরও বলেন, "আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা নির্মাণের কথা বলছি, কারণ এখন ফিরতে হলে তাদের বছরের পর বছর সময় লেগে যাবে। এটা (গাজা) বসবাসযোগ্য নয়।"

৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর গাজার ২.২ মিলিয়ন ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার এবং গাজা উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিয়ে তা "মধ্যপ্রাচ্যের রিভিয়েরা" হিসেবে পুনর্নির্মাণ করার প্রস্তাব দেন ট্রাম্প।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / হামাস / জিম্মি / মুক্তি / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প ন্যাটো ছাড়লে কী হবে? ‘বিকল্প’ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইউরোপ
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ট্রাম্পের নতুন তেল অবরোধ আরও বড় অর্থনৈতিক ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net