Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় করছেন ভারতীয়রা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
04 February, 2025, 03:20 pm
Last modified: 04 February, 2025, 03:20 pm

Related News

  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • ইরান যুদ্ধের জেরে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ

মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় করছেন ভারতীয়রা

এইচ ১ বি ভিসা প্রোগ্রামের অধীনে সফটওয়্যার প্রকৌশলী এবং বিজ্ঞান, প্রযুক্তি, গণিত বা ইঞ্জিনিয়ারিং খাতের অন্যান্য দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়। আর এ ভিসা দুই-তৃতীয়াংশই পেয়ে থাকেন ভারতীয়রা।
দ্য গার্ডিয়ান
04 February, 2025, 03:20 pm
Last modified: 04 February, 2025, 03:20 pm
চিলকুর বালাজি মন্দিরে একটি গাছে একটি সুতো বেঁধে লোকেরা প্রার্থনা করছেন। ছবি: এএফপি

ভারতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরগুলোতে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অভিবাসন প্রক্রিয়া কঠোর করতে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তার এ কঠোর অভিবাসী নীতির কারণে ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে গেছে।

ভিসা প্রাপ্তি বিষয়ক প্রার্থনার জন্য ভারতের পশ্চিমাঞ্চল গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন জনপ্রিয় উপাসনা কেন্দ্র হয়ে দাড়িয়েছে। অনেকেই এ মন্দিরকে এখন 'ভিসা হনুমান' মন্দির বলে ডাকেন।

মন্দিরের পুরোহিত বিজয় ভাট টেলিভিশন চ্যানেল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভিসার আবেদনকারীদের তাদের পাসপোর্ট শ্রী হনুমানের সামনে রেখে একটি ভক্তিমূলক কীর্তন গাইতে বলা হয়। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারা জন্য পরিচিত।

তিনি আরও বলেন, "এটি সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। যদি আপনি বিশ্বাস করেন, এটি ঘটবে। যদি মনে সন্দেহ থাকে, তাহলে আপনার আশা পূরণ হবে না।"

তিনি দাবি করেন, তিনি এমন কিছু উদাহরণ দেখেছেন যেখানে একাধিক প্রত্যাখ্যানের পর ভক্তরা পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়েছেন।

অনেক ভক্তরাই দূরবর্তী রাজ্য থেকে এ মন্দিরে এসেছেন। তাদের বেশিরভাগই ভিসা অনুমোদন পাওয়ার বিশ্বাস থেকে এখানে এসেছেন বলে জানান ভাট।

যুক্তরাষ্ট্রে অভিবাসন অনেক ভারতীয়ের জন্যই মর্যাদার। তবে ট্রাম্প ভারতীয়দের এই উচ্চাকাঙ্ক্ষাকে দ্বিধার মধ্যে ফেলে দিয়েছেন। ট্রাম্প ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করতে চান।

তবে এইচ ১ বি ভিসা প্রোগ্রাম নিয়ে ট্রাম্পের সমর্থকদের মধ্যেই মতবিরোধ আছে। এ ভিসা প্রোগ্রামের অধীনে সফটওয়্যার প্রকৌশলী এবং অন্যান্য দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়। আর এ ভিসা দুই-তৃতীয়াংশই পেয়ে থাকেন ভারতীয়রা।

এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পের অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ইলন মাস্ক ও অভিবাসন বিরোধীরা এ বিভেদ তৈরি করেছেন। এ বিষয়ে মাস্ক বলেন, এ প্রোগ্রামটিতে 'বড় সংস্কার' প্রয়োজন। তবে তিনি বলেন, দক্ষ কর্মীর চাহিদা পূরণে দেশে যথেষ্ট প্রতিভা নেই। 

হায়দ্রাবাদের 'ভিসা দেবতা' নামে পরিচিত চিলকুর বালাজি মন্দিরে এসে ভবিষ্যৎ প্রবাসীরা প্রার্থনা করছেন। তারা এখানে নানা আচার-অনুষ্ঠান পালন করছেন এবং ঈশ্বরের সাহায্যের আশায় তারা ১০৮ বার পায়ে হেঁটে মন্দির প্রদক্ষিণ করছেন।

এদের মধ্যে ছিলেন হায়দ্রাবাদের একজন সফটওয়্যার প্রকৌশলী। আগামী এপ্রিলে তার নিউ জার্সিতে একটি নতুন চাকরিতে জয়েন করার কথা রয়েছে। তিনি এইচ ১ বি ভিসা অনুমোদন পেয়েছেন। তার জন্য ধন্যবাদ জানাতেই তিনি আবার মন্দিরে এসেছেন। টাইমস অব ইন্ডিয়াকে ওই প্রকৌশলী বলেন, "গত বছর আমাদের মধ্যে ১১ জন এ ভিসার আবেদন করেছিলাম। তাদের মধ্যে শুধু আমি ভিসা পেয়েছি।"

আরেকটি সফটওয়্যার প্রকৌশলী চন্দনা (২৬) বলেন, "তিনি ট্রাম্পের জয়ের পর হতাশ হয়েছিলেন। তিনি দুই বছর আগে ভিসার জন্য আবেদন করার পর থেকে প্রতি মাসে মন্দিরে এসেছেন। আমি জানি এখন পরিস্থিতি খুব ভাল মনে হচ্ছে না, তবে আমার বিশ্বাস আছে যে আমি এটি পাব, যেমন আমার আত্মীয়রা পেয়েছিল।"

দিল্লির শ্রী সিদ্ধি পীঠ চামৎকারি হনুমান মন্দিরের উপরও আবেদনকারীদের আস্থা বাড়ছে। মন্দিরের পুরোহিত নারায়ণ মিশ্রা বলেন, "অনেক মানুষ তাদের ভিসা অনুমোদন পাবে এ আশায় ৪১ দিনের জন্য মাংস, মদ, পেঁয়াজ এবং রসুন ত্যাগ করেছেন।"

ভক্তরা তাদের ইচ্ছাগুলি কাগজের টুকরোতে লিখে দেবতার সামনে রাখেন এবং বিভিন্ন মন্ত্র পড়েন। পরে তা একটি পবিত্র বাক্সে রাখা হয়। মিশ্রা বলেন, "মানুষ খুব বিচলিত মন নিয়ে এখানে আসেন। এটি তাদের শেষ আশ্রয় এবং আমরা সাধারণত দেখতে পাই যে তাদের ইচ্ছাগুলো সত্য হয়।"

Related Topics

টপ নিউজ

ভিসা / এইচ১বি / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প / অভিবাসন নীতি / ভারত / ভিসা প্রত্যাশী / মন্দির / প্রার্থনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • ইরান যুদ্ধের জেরে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালকের পদত্যাগ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net