Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কেন আপনার কম কাজ করে শখের পেছনে বেশি সময় দেওয়া উচিত?

আন্তর্জাতিক

হার্ভার্ড বিজনেস রিভিউ
09 January, 2025, 02:40 pm
Last modified: 09 January, 2025, 02:44 pm

Related News

  • লোভনীয় ডেজার্টের আদলে বানানো মোমবাতি যেভাবে বদলে দিল দুই বোনের গল্প
  • বই সংগ্রহের নেশা: ঠিক কতগুলো বইকে অসংখ্য কিংবা অনেক বেশি বলা যেতে পারে?
  • যেভাবে মাত্র ৫ মিনিটে ‘স্ট্রেস’ কমাবেন
  • সবসময় ক্লান্ত? এর পেছনে আছে আশ্চর্যজনক কারণ!
  • দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া স্মার্টফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়: গবেষণা

কেন আপনার কম কাজ করে শখের পেছনে বেশি সময় দেওয়া উচিত?

শখকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে নিজেকে মানসিক অবকাশ দেওয়া এবং অনুভূতিগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি সৃজনশীলতাকে নতুন করে জাগ্রত করতে পারেন।
হার্ভার্ড বিজনেস রিভিউ
09 January, 2025, 02:40 pm
Last modified: 09 January, 2025, 02:44 pm
সৃজনশীল যেকোনো শখ আপনার কর্মদক্ষতাকে অনেক বাড়িয়ে দিবে। ছবি: সামটাইমস হোমমেইড।

সারা বিশ্বে কর্মজীবীরা সময়ের অভাবে বেশ চাপেই আছেন। এ চাপের কারণে তারা এমন অনেক কিছু ছাড়তে বাধ্য হয়েছেন যা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, জরিপে বেশির ভাগ মানুষ তাদের পছন্দের তালিকায় এমন কিছু শখের কথা লিখেছেন যা তারা সময়ের অভাবে করতে পারছেন না।

বিষয়টি সাধারণ মনে হলেও, এটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর প্রভাব কেবল ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। যখন মানুষ তাদের শখের জন্য সময় বের করতে পারে না, তখন এর প্রভাব তাদের কাজের ওপরও পড়ে। শখ কর্মজীবীদের কাজের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। 

প্রতিবেদনটির লেখক বলেন, "আমি এই সত্যটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি। আমার গিটার বাজাতে এবং তা থেকে নতুন সুর তোলার প্রতি আমার আগ্রহ ছিল। তবে বিশ্বের অন্যান্য কর্মজীবীদের মতোই আমিও একই ফাঁদে পড়েছি।"

লেখক নেক্সটিভা-এর ডিমান্ড জেনারেশন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। একটি বিভাগের প্রধান হিসেবে তাকে দিন-রাত ব্যস্ত থাকতে হয়। এ বিষয়ে লেখক বলেন, "এ কারণে সপ্তাহের ৭২ ঘণ্টা আমার কাজেই চলে যায়। এর বাইরে ফোনেও আমি অফিসের অনেক কাজ সারি। তাতে ব্যয় হয় আরও অনেক সময় যা কর্মঘণ্টায় অন্তর্ভুক্ত করা হয়নি।"

এসব কাজ করতে করতে যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন তার অলস মন অন্য কিছু করতে চায়। যুক্তরাষ্ট্রে অবসর সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা সবচেয়ে জনপ্রিয় কাজ। জার্মানি ও ইংল্যান্ডেও এটি সমান জনপ্রিয়। তবে লেখক টেলিভিশন না দেখে সংগীত চর্চায় তার সময় ব্যয় করেন। তিনি জানান, এর মাধ্যমে আসলে তিনি কর্মক্ষেত্রে তিনি কিছু ভালো দক্ষতা অর্জন করেছেন, যা তাকে কর্মক্ষেত্রে অন্যদের তুলনায় তাকে আরও এগিয়ে রাখছে।

সৃজনশীলতা

আজকের ভিড়ে ঠাসা এবং ক্রমাগত পরিবর্তনশীল কাজের পরিবেশে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে নতুন, উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে হয়, যা ভিড়ের মধ্যে থেকেও নজর কাড়তে সক্ষম। সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখককে সবসময় নতুন উপায় খুঁজতে হয়। কিন্তু যখন লক্ষ্য, পরিমাপক এবং সময়সীমার চিন্তায় মস্তিষ্ক ব্যস্ত থাকে, তখন পুরোপুরি মৌলিক একটি ধারণা বের করা কঠিন হয়ে পড়ে।

তাই লেখক পরামর্শ দেন, "একটি সৃজনশীল শখ আপনাকে এসব থেকে বের করে নিয়ে আসে। আপনি যদি একজন সংগীতশিল্পী, শিল্পী, লেখক, বা রাঁধুনি হন, তবে মনের ভেতর একটি শূন্য ক্যানভাস দিয়ে শুরু করেন। আপনি কেবল ভাবেন: আমি এমন কী সৃষ্টি করব যা আমাকে কাঙ্ক্ষিত অনুভূতিটি জাগাতে সাহায্য করবে?"

তাই এটি কোনো বিস্ময়ের বিষয় নয় যে নিজেকে এই মানসিক অবকাশ দেওয়ার মাধ্যমে এবং অনুভূতিগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি সৃজনশীলতাকে নতুন করে জাগ্রত করতে পারেন। স্নায়ুবিজ্ঞানীরা দেখেছেন যে যৌক্তিক চিন্তা এবং অনুভূতিগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে। সৃজনশীলতার স্রোতধারা উন্মুক্ত করতে উভয়েরই সমন্বয় প্রয়োজন।

দৃষ্টিভঙ্গি

সৃজনশীল প্রক্রিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি হলো কল্পনা করা যে অন্য কেউ আপনার ধারণাটিকে কীভাবে অনুভব করবে। কিন্তু সৃজনশীল শখে যুক্ত থাকা ব্যক্তিরা সবসময় এভাবেই ভাবেন। একজন মৃৎশিল্পী চিন্তা করেন, কোনো কলসির ক্রেতা এটি দেখে কী প্রতিক্রিয়া দেখাবেন। একজন রহস্য উপন্যাস লেখক ভাবেন, একজন পাঠক কাহিনির মোড় নিয়ে কতটা বিস্মিত হবেন।

লেখক বলেন, "যখন আমি কাজ থেকে বিরতি নিয়ে সংগীত তৈরি করতে যাই, তখন আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে পুনরায় সংযুক্ত হই। আমি ভাবতে থাকি, কেউ যখন প্রথমবার আমার গান শুনবেন, তখন কী প্রতিক্রিয়া দেখাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি অন্য কারও চোখ (বা কান) দিয়ে পৃথিবী দেখার (বা শোনার)। পরে যখন কাজের প্রকল্পে ফিরে আসি, তখন আমি সেই মানসিকতাই সঙ্গে নিয়ে আসি।"

আত্মবিশ্বাস

যখন লেখক কর্মক্ষেত্রে কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং সমাধান খুঁজে পেতে বেগ পান, তখন কখনও কখনও নিজের সৃজনশীল সক্ষমতা নিয়ে সন্দেহ জাগে। আত্মবিশ্বাস হারানো সহজ। তিনি বলেন, "কিন্তু যখন গিটারের সুরে এক ঘণ্টা সময় কাটাই, নিখুঁত নোটগুলো স্পর্শ করি, তখন মনটা ভালো হয়ে যায়। বুঝতে পারি যে আমার মস্তিষ্ক ঠিক এই ধরনের তৃপ্তির জন্য ব্যাকুল ছিল। এরপর যখন আবার সেই কাজের প্রকল্পের দিকে মনোযোগ দেই, তখন সেই আত্মবিশ্বাস নিয়েই ফিরি।"

লেখক বলেন, "আমার মতো মানুষের ওপর গবেষণাও হয়েছে।" এক গবেষণায় দেখা গেছে, "সৃজনশীল কর্মকাণ্ড পুনরুদ্ধারের অভিজ্ঞতার (যেমন দক্ষতা অর্জন, নিয়ন্ত্রণ, এবং বিশ্রাম) এবং কর্মসম্পর্কিত ফলাফলের (যেমন কাজের সৃজনশীলতা এবং অতিরিক্ত ভূমিকা পালন) সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত।' গবেষকরা উল্লেখ করেছেন, 'কাজের বাইরে সৃজনশীল কর্মকাণ্ড একটি অবসর কার্যকলাপ হতে পারে, যা কর্মীদের উচ্চ মানের পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে।'

তাই তিনি তার সহকর্মী পেশাজীবীদের উদ্দেশ্যে বলেন, "নিজের সৃজনশীল শখকে বজায় রাখতে কিছুটা সময় বরাদ্দ করুন। এটা খুব বেশি সময় নিতেও হবে না। এক গবেষণায় দেখা গেছে, ৪৫ মিনিট ধরে কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকা একজনের আত্মবিশ্বাস ও কাজ সম্পন্ন করার সক্ষমতা বাড়ায়।"

এছাড়া, কর্মীদের শখ উদ্‌যাপন করতে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পরামর্শ দেন লেখক। উদাহরণস্বরূপ, জ্যাপোস তাদের অফিসের দেয়ালে কর্মীদের তৈরি শিল্পকর্ম প্রদর্শন করে এবং কর্মীদের ডেস্ক তাদের ইচ্ছামতো সাজানোর অনুমতি দেয়। কিছু প্রতিষ্ঠান প্রতিভা প্রদর্শনীর আয়োজন করে। এমনকি যেসব কর্মীর এই ধরনের প্রতিভা না-ও থাকতে পারে, তাদেরও কোনো সৃজনশীল এবং মজার কাজ করার জন্য উৎসাহিত করা উচিত। অনেক সিইও তাদের নিজস্ব শখের জন্য সময় বের করেন, যা কর্মীদের জন্য সঠিক উদাহরণ হতে পারে। 

আর যখন সৃজনশীল শখের জন্য কিছু সময় বের করেন, তখন সেটাকে অপরাধবোধ থেকে মুক্ত রাখুন। কারণ, এটি করলে সবারই উপকার হয়।

Related Topics

টপ নিউজ

অবসর সময় / কর্মজীবী / শখ / মানসিক প্রশান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • লোভনীয় ডেজার্টের আদলে বানানো মোমবাতি যেভাবে বদলে দিল দুই বোনের গল্প
  • বই সংগ্রহের নেশা: ঠিক কতগুলো বইকে অসংখ্য কিংবা অনেক বেশি বলা যেতে পারে?
  • যেভাবে মাত্র ৫ মিনিটে ‘স্ট্রেস’ কমাবেন
  • সবসময় ক্লান্ত? এর পেছনে আছে আশ্চর্যজনক কারণ!
  • দুই সপ্তাহ ইন্টারনেট ছাড়া স্মার্টফোন ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়: গবেষণা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net