Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আগ্রার মুবারক মঞ্জিল ধ্বংস করে ভারত নিজেদেরই ক্ষতি করেছে: ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল

আন্তর্জাতিক

ডেক্কান হেরাল্ড
06 January, 2025, 05:30 pm
Last modified: 06 January, 2025, 09:10 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

আগ্রার মুবারক মঞ্জিল ধ্বংস করে ভারত নিজেদেরই ক্ষতি করেছে: ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল

আগ্রায় মোগল সম্রাট আরঙ্গজেবের কুঠিখ্যাত ‘মুবারক মঞ্জিল’ ভেঙে ফেলেছে স্থানীয় এক ‘আবাসন নির্মাতা’। ঐতিহাসিক এই স্থাপনার বিনাশ ক্ষুদ্ধ করেছে অনেককে, যাদের একজন হলেন ভারতে বসবাসকারী খ্যাতনামা এই ইতিহাসবিদ। 
ডেক্কান হেরাল্ড
06 January, 2025, 05:30 pm
Last modified: 06 January, 2025, 09:10 pm
আংশিক ভেঙে ফেলা মুবারক মঞ্জিলের ধ্বংসস্তূপ, ডানের ছবিতে বিখ্যাত স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল। ছবি: ডেক্কান হেরাল্ড

সাম্প্রদায়িক মনোভাবের কারণে ঐতিহাসিক নিদর্শন ভেঙে ফেলা হচ্ছে — সংবেদনশীল যেকোনো ইতিহাসবিদকে তা মর্মাহত করবে। করেছে বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক উইলিয়াম ড্যালরিম্পলকে-ও। 

আগ্রায় মোগল সম্রাট আরঙ্গজেবের কুঠিখ্যাত 'মুবারক মঞ্জিল' ভেঙে ফেলেছে স্থানীয় এক 'আবাসন নির্মাতা'। ঐতিহাসিক এই স্থাপনার বিনাশ ক্ষুদ্ধ করেছে অনেককে, যাদের একজন হলেন ভারতে বসবাসকারী খ্যাতনামা এই ইতিহাসবেত্তা। 

ওই ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের ছবি নিজের 'এক্স' (সাবেক টুইটার) একাউন্টে পোস্ট করেন করেন ড্যালরিম্পল। ওই পোস্টে পর্যটনের গন্তব্য হিসেবে এভাবে যে ভারত তার আকর্ষণ হারাচ্ছে সেকথাও লিখেছেন। 

More appalling negligence of India's heritage-
One of the most important historicbuildings in Agra destroyed with the full connivance of the authorities. This is exactly why India attracts so few tourists.

Agra's 17th C Mubarak Manzil razed by 'builder'
https://t.co/EHPlqB9pJH— William Dalrymple (@DalrympleWill) January 3, 2025

ড্যালরিম্পল বলেন, 'পর্যটনের গন্তব্য হিসেবে নিজের আকর্ষণ ধ্বংস করতে ভারত যেন উঠেপড়ে লেগেছে। এভাবে নিজের প্রধান ঐতিহ্যকেন্দ্রগুলোকে অবহেলা করা হচ্ছে। ডেভেলপারদের সে সব ঐতিহাসিক সম্পদকে গুঁড়িয়ে দিতে দেওয়া হচ্ছে। তারপরে বিশাল এই দেশটিতে যখন দুবাই বা সিঙ্গাপুরের চেয়েও কম পর্যটক আসবেন– তখন বিস্মিত হওয়ার ভান করবেন।' 

এরপরের পোস্টে ভারত কেন আগের মতো পর্যটক টানতে পারছে না তাঁর ব্যাখ্যা দিয়ে উইলিয়াম ডালরিম্পল লিখেছেন, 'আগ্রার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ভবনকে কর্তৃপক্ষের পূর্ণ সম্মতিতে ধ্বংস করা হলো, ঐতিহ্যের প্রতি ভারতের এই অবহেলা মর্মবিদারক।'

শাহজাহান, শাহজাদা সুজা ও আরঙ্গজেবসহ অনেক মোগল শাসক ঐতিহাসিক মুবারক মঞ্জিলে বাস করেছেন বলে জানা যায়। মোগল সাম্রাজ্যের সূর্য অস্তনমিত হলে— ব্রিটিশ শাসনের সময় কিছুটা পরিবর্তন এনে মুবারক মঞ্জিলকে আবগারিখানা বা কাস্টমস অফিস করা হয়েছিল। 

এদিকে স্থানীয়রা টাইমস অব ইন্ডিয়াকে জানান, স্থাপনাটিকে রক্ষার জন্য পরিদর্শনে এসে মাপজোঁকও করেন কিছু কর্মকর্তা। এরপরেও ওই আবাসন নির্মাতা মুবারক মঞ্জিল গুঁড়িয়ে দিয়েছে। 

স্থানীয় এক বাসিন্দা জানান, ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার বিরুদ্ধে তিনি একটি অভিযোগও দায়ের করেছিলেন। তবে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। 

ঐতিহাসিক স্থাপনার এই অবহেলার বিষয়ে মন্তব্য করেছেন ভারতের ট্যুরিস্ট গাইড ফেডারেশনের মহাসচিব শাকিল চৌহান-ও। তিনি বলেন, '২০৪৭ সালের মধ্যে পর্যটনকে ১ লাখ কোটি ডলারের শিল্প এবং ১০ কোটি বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চায় কেন্দ্রীয় সরকার। কিন্তু, ঐতিহ্যমণ্ডিত স্থাপনাগুলোর প্রতি এ ধরনের অবহেলা সেই লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করবে। মুবারক মঞ্জিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়'।

ভারতে মুসলমান শাসকদের সাথে জড়িত অন্যান্য স্থাপনাও যে এভাবে চরম অবহেলার শিকার হচ্ছে, তাঁর মন্তব্য সেটিই স্পষ্টভাবে উঠে আসছে।  

Related Topics

টপ নিউজ

ঐতিহাসিক স্থাপনা / ভারত / মোগল আমল / উইলিয়াম ড্যালরিম্পল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net