Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
27 December, 2024, 06:15 pm
Last modified: 27 December, 2024, 06:21 pm

Related News

  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • ১৫ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত কারখানা করবে ভারতীয় প্রতিষ্ঠান, রাশিয়ার সঙ্গে আছে গভীর সম্পর্ক
  • গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা

রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ: রাশিয়া

পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি৷
ডয়চে ভেলে
27 December, 2024, 06:15 pm
Last modified: 27 December, 2024, 06:21 pm
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এই হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি রাশিয়ার। ছবি: সিনহুয়া।

রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি৷

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোয় এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা৷

পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস, এফএসবি৷ এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি৷

গত ১৭ ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিলভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল৷ একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়৷ কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন৷

ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে৷

রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে৷

এক বিবৃতিতে এফএসবি বলেছে, ''ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে৷'' এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়৷

এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি৷

মস্কো তার মাটিতে কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে৷ পশ্চিমা বিশ্ব কিয়েভের 'সন্ত্রাসী শাসককে' সমর্থন করছে বলেও অভিযোগ তাদের৷

এদিকে, রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে৷ তাই এসব টার্গেটেড হত্যাকাণ্ড বৈধ বলে মনে করে ইউক্রেন৷

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / গোয়েন্দা সংস্থা / কর্মকর্তা হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • ১৫ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত কারখানা করবে ভারতীয় প্রতিষ্ঠান, রাশিয়ার সঙ্গে আছে গভীর সম্পর্ক
  • গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্র: অক্টোবরের প্রথম সপ্তাহে আসছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net